প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 23 Oct 2025, 8:45 PM
ওয়েস্ট ইন্ডিজকে রেকর্ড ব্যবধানে বিধ্বস্ত করে সিরিজ বাংলাদেশের
সেই একই উইকেট তো? ম্যাচের শুরুতে ধন্দে পড়তে হলো। সময়ের সঙ্গে বাড়তে থাকল বিস্ময়। যে সিরিজের আগের দুই ম্যাচ ছিল ব্যাটসম্যাদেন জন্য বধ্যভূমি, যে উইকেট ছিল ব্যাটিংয়ের জন্য বিভীষিকার, সেখানেই এবার স্ট্রোকের ফুল ফোটালেন সৌম্য সরকার ও সাইফ হাসান। দুজনের রেকর্ড জুটির পথ ধরে রানের যে সৌধ গড়ল বাংলাদেশ, এর চাপায় পিষ্ট হলো ওয়েস্ট ইন্ডিজ। আগের ম্যাচটি ছিল যতটা নাটকীয়, এই ম্যাচ হলো ততটাই ম্যাড়ম্যাড়ে। শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ১৭৯ রানে গুঁড়িয়ে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিল বাংলাদেশ। ওয়ানডেতে বাংলাদেশের দ্বিতীয় সেরা জয় এটি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এটিই রেকর্ড। এর চেয়ে বড় জয় আছে কেবল আয়ারল্যান্ডের বিপক্ষে ২০২৩ সালে ১৮৩ রানে। এই জয়ে টানা চার সিরিজ হারার পর একটু স্বস্তির ছোঁয়া পেল বাংলাদেশের ওয়ানডে দল। র্যাঙ্কিংয়ে অবশ্য পড়ে থাকতে হচ্ছে সেই ১০ নম্বরেই।
মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে বৃহস্পতিবার বাংলাদেশকে দুর্দান্ত শুরু এনে দেন সৌম্য ও সাইফ। ১৭৬ রানের রেকর্ড উদ্বোধনী জুটি গড়েন দুজন। পরের সময়টায় প্রত্যাশিত পথে এগোয়নি দলের ইনিংস। তার পরও ৫০ ওভারে ২৯৬ রান তোলে বাংলাদেশ। উইকেট যে আসলে ব্যাটিংয়ের জন্য খুব আদর্শ নয়, তা প্রমাণ হয়ে যায় ম্যাচের পরের ভাগেই। সামান্যতম লড়াই করতেও পারেনি ক্যারিবিয়ান ব্যাটসম্যানরা। স্রেফ ৩০.১ ওভারেই তাদের ইনিংস শেষ হয় ১১৭ রানে। বাংলাদেশের চার স্পিনার মিলেই শেষ করে দেন খেলা। ওয়ানডেতে এই নিয়ে দ্বিতীয়বার স্রেফ স্পিন দিয়েই ১০ উইকেট নিতে পারল তারা। তবে পেসারদের বল হাতে নেওয়া ছাড়াই প্রতিপক্ষকে অলআউট করার নজির বাংলাদেশের এটিই প্রথম।
উইকেট যে আসলে ব্যাটিংয়ের জন্য খুব আদর্শ নয়, তা প্রমাণ হয়ে যায় ম্যাচের পরের ভাগেই। সামান্যতম লড়াই করতেও পারেনি ক্যারিবিয়ান ব্যাটসম্যানরা। নিয়মিত এই উইকেটেই সিরিজের প্রথম ম্যাচে ভুগেছিল দুই দলের ব্যাটসম্যানরা। এ দিন উইকেট ছিল সেই ম্যাচের তুলনায় একটু ভালো। টার্ন মিলেছে যথারীতি, তবে ম্যাচের শুরুতে বাউন্স ছিল ভালো, নতুন বল ব্যাটে এসেছে ভালোভাবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লা নগরীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল সাবেক সভাপতি, ইউপি স...
মাহফুজ নান্টুকুমিল্লা নগরীতে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনায় ম...
ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান, মাঠপর্যায়ে কুসিক প্রশাস...
আয়েশা আক্তার ডেঙ্গু প্রতিরোধে নগরজুড়ে পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম জোরদার করেছে কুমিল্লা সি...
গোমতীর স্রোতের সঙ্গে হারিয়েছে চারশ বছরের মালাপাড়া বাজারের ঐত...
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার গোমতী নদীর তীর...
বুড়িচংয়ে জামগাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বিএনপি নেতা...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে জামগাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. রফিকুল ইসলাম (৬০) ন...
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে মাদকসহ ১ কোটি ৫ লাখ টাকার...
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী...
ময়নামতিতে দিন দিন বেড়েই চলছে অপরাধ; এবার ডাকাতের কবলে প্রবাস...
কুমিল্লা উত্তর প্রতিনিধিকুমিল্লার বুড়িচংয়ে ডাকাতের কবলে পড়েছেন আবুল কালাম নামে এক প্রবাস ফেরত যুবক...