প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 24 Oct 2025, 12:00 AM
লালমাইয়ে শীতকালীন সবজি বীজ ও সার বিতরণ
কাজী ইয়াকুব আলী নিমেল
কুমিল্লার লালমাইয়ে ২০২৫-২৬ অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায়, আগাম শীতকালীন সবজির আবাদ ও বসতবাড়িতে সবজি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক পর্যায়ের কৃষকদের মাঝে বিনামূল্যে সবজি বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যােগে আয়োজিত কর্মসূচির শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার হিমাদ্রী খীসা।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার লায়লা আরজুমান বেগম,কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ শাহীন আলম,মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মাদুল্লাহ, মৎস্য কর্মকর্তা হাবিবুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা রফিকুল ইসলাম, বাগমারা দক্ষিণ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লোকমান হোসেন প্রমুখ।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, মোট ৪৬০ জন কৃষককে এই প্রণোদনা দেওয়া হয়েছে। এর মধ্যে ৮০ জন কৃষক বাড়ির আঙ্গিনায় আগাম শীতকালীন শাকসবজি চাষের জন্য উফশী জাতের ৬ ধরনের (বেগুন, পালংশাক, লাউ, লাল মটরশুঁটি, বাটি শাক) ৯ প্যাকেট সবজির বীজ পাবেন। এছাড়া মাঠে চাষযোগ্য হাইব্রিড জাতের লাউ, বেগুন, মিষ্টি কুমড়া ও শশা চাষের জন্য ১১০ জন কৃষককে বীজ এবং ১০ কেজি করে ডিএপি ও এমওপি সার সরবরাহ করা হবে। সরিষা চাষের জন্য ২৫০ জন কৃষককে ১ কেজি সরিষার বীজ ও ১০ কেজি করে ডিএপি ও এমওপি সার দেওয়া হয়েছে। মসুর চাষে উদ্ভুদ্ধ করতে ১০ জন কৃষককে ৫ কেজি মসুরের বীজ ও ১০ কেজি ডিএপি এবং ৫ কেজি এমওপি সার দেওয়া হয়েছে। এছাড়া সূর্যমুখী চাষ করতে ১০ জন কৃষককে ১ কেজি সূর্যমুখীর বীজ ও ১০ কেজি করে ডিএপি ও এমওপি সার দেওয়া হয়েছে।
উপজেলা নিবার্হী অফিসার হিমাদ্রি খীসা বলেন, ‘এই প্রণোদনার মাধ্যমে কৃষকরা আগাম শীতকালীন সবজি চাষে উদ্বুদ্ধ হবেন, এতে করে উৎপাদন বাড়বে। সরকারের এই উদ্যোগের ফলে কৃষকরা অর্থনৈতিকভাবে লাভবান হবেন। এতে গ্রামীণ অর্থনীতি ও কৃষি ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলবে।'
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লা বাণিজ্য মেলায় লটারির ফাঁদ, সর্বস্বান্ত সাধারণ মানুষ...
আয়েশা আক্তারকুমিল্লায় কুটির শিল্প ও বাণিজ্য মেলার নামে জমে উঠেছে র্যাফেল ড্রর কথিত ‘লটারির খেলা’। ম...
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রদলের নবনির্বাচিত কমিটির আনন্দ...
সংবাদ বিজ্ঞপ্তি কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ছাত্রদলের নবনির্বাচিত কমিটি উপলক্ষে দোয়া ও মিলা...
চান্দিনায় শ্যামলীকে ওভারটেক করতে গিয়ে খাদে নিউ একতা ব...
সোহেল রানা: চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি।ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনায় বেপরোয়া গতিতে...
টেন্ডার ও অনুমতি ছাড়াই কুমিল্লা-বুড়িচং-সালদা সরকারি সড়কের গা...
কাজী খোরশেদ আলমকুমিল্লা-বুড়িচং-সালদা-সৈয়দাবাদ সরকারি সড়কের পাশের গাছ টেন্ডার ও প্রশাসনের অনুমতি ছাড়া...
তিতাসে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে খাবার ঢেউটিন ও অর্থের চে...
নাজমুল করিম ফারুক :কুমিল্লার তিতাসে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত এবংঅসহায় পরিবারের মাঝে শ...
আজিজ ফয়জুন্নেছা টাওয়ারে ‘দখল-চাঁদাবাজির’ অভিযোগ, মাদক ও নিরা...
আয়েশা আক্তারকুমিল্লা নগরীর পুলিশ লাইন মোড়ের আজিজ ফয়জুন্নেছা টাওয়ারে মালিকানা ও ভবন ব্যবস্থাপনাকে কেন...