প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 24 Oct 2025, 12:05 AM
দক্ষতা অর্জন করলে লক্ষ্যে পৌঁছা সম্ভব কিউশি শিরাকো
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটের বর্তমান ও সাবেক শিক্ষার্থীদেরকে জাপানে চাকুরির সুযোগ সৃষ্টির জন্য সহজীকরন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল ১১টায় কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটের কনফারেন্স রুমে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন জাপানের ইমাস কোম্পানি লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর কিউশি শিরাকো। এসময় তিনি বলেন -বাংলাদেশসহ বিশ্বের যে কোন দেশ থেকে মানুষ যদি কর্ম অথবা শিক্ষার জন্য জাপানে যেতে চায়, অবশ্যই তাকে জাপানি ভাষা শিখতে হবে। জাপানি ভাষা শিখার জটিলতার কারণে বহু দক্ষ ও মেধাবী শিক্ষার্থী জাপানে যাওয়ার এবং কর্মের সুযোগ পাচ্ছেনা। তাই জাপানি ভাষা শিখাকে সহজীকরন ও খরচটা সহনশীল করে শিক্ষার্থীদের জাপানে কর্মের সুযোগ সৃষ্টির জন্যই জাপান থেকে প্রতিনিধিগণ কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটে ছুটে আসে।
তিনি বলেন -ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্স কমপ্লিট করে যদি কেউ জাপানে আসেন। তাকে আমরা (জাপানিরা) লেবার হিসাবে গণ্য করে। যখনি আপনারা দক্ষতা অর্জন করতে সক্ষম হবেন,তখনই আপনারা দক্ষতা অর্জনকারী ডিপার্টমেন্টে কর্মের সুযোগ পাবেন। সর্বোপরী কথা হলো-দক্ষতা অর্জন করলে, লক্ষ্যে পৌঁছা সম্ভব ।
এসময় উপস্থিত ছিলেন ইমাস কোম্পানি লিমিটেডের ইন্টারন্যাশনাল হিউম্যান রিসোর্স কনসালটেন্ট ড. তাদাসী ওথাকী। রিসার্চ ইনস্টিটিউট অব ইনোবেট টেকনোলজি ফর দ্যা আর্থ এর এসোসিয়েট চীফ রিসার্চার অধ্যাপক ড.ফিরোজ আলম চৌধুরী, কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মাজহারুল ইসলাম চৌধুরী, কেএসএফ জাপান ইনস কোম্পানির কো ফাউন্ডার এন্ড রিপেজেন্টেটিভ ডিরেক্টর মাহফুজ কামাল প্রমুখ। এসময় কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটের একাডেমিক ইনচার্জ, সকল বিভাগীয় প্রধান, শিক্ষক এবং শিক্ষার্থীগণ।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লা বাণিজ্য মেলায় লটারির ফাঁদ, সর্বস্বান্ত সাধারণ মানুষ...
আয়েশা আক্তারকুমিল্লায় কুটির শিল্প ও বাণিজ্য মেলার নামে জমে উঠেছে র্যাফেল ড্রর কথিত ‘লটারির খেলা’। ম...
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রদলের নবনির্বাচিত কমিটির আনন্দ...
সংবাদ বিজ্ঞপ্তি কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ছাত্রদলের নবনির্বাচিত কমিটি উপলক্ষে দোয়া ও মিলা...
চান্দিনায় শ্যামলীকে ওভারটেক করতে গিয়ে খাদে নিউ একতা ব...
সোহেল রানা: চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি।ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনায় বেপরোয়া গতিতে...
টেন্ডার ও অনুমতি ছাড়াই কুমিল্লা-বুড়িচং-সালদা সরকারি সড়কের গা...
কাজী খোরশেদ আলমকুমিল্লা-বুড়িচং-সালদা-সৈয়দাবাদ সরকারি সড়কের পাশের গাছ টেন্ডার ও প্রশাসনের অনুমতি ছাড়া...
তিতাসে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে খাবার ঢেউটিন ও অর্থের চে...
নাজমুল করিম ফারুক :কুমিল্লার তিতাসে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত এবংঅসহায় পরিবারের মাঝে শ...
আজিজ ফয়জুন্নেছা টাওয়ারে ‘দখল-চাঁদাবাজির’ অভিযোগ, মাদক ও নিরা...
আয়েশা আক্তারকুমিল্লা নগরীর পুলিশ লাইন মোড়ের আজিজ ফয়জুন্নেছা টাওয়ারে মালিকানা ও ভবন ব্যবস্থাপনাকে কেন...