প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বিনোদন | প্রকাশ: 25 Oct 2025, 8:34 PM
ফুরফুরে মেজাজে ভক্তদের সামনে হাজির হলেন বুবলী
ঢালিউড অভিনেত্রী শবনম বুবলী টেলিভিশনে সংবাদ পাঠিকা হিসেবে ক্যারিয়ার শুরু করলেও পরে সিনেমায় অভিনয়ের মাধ্যমে দর্শকদের মাঝে ব্যাপক পরিচিতি পান। নিজের অভিনয় দক্ষতার মাধ্যমে নিয়মিতই ভক্ত-অনুরাগীদের মাঝে প্রশংসিত হন এ তারকা। তবে এখন আর আগের মতো সিনেমায় নিয়মিত অভিনয়ে দেখা যায় না বুবলীকে। কিন্তু অভিনয়ে না থাকলেও সামাজিক মাধ্যমে তার সরব উপস্থিতি। মাঝেমধ্যেই অভিনেত্রী তার ভক্ত-অনুরাগীদের মাঝে নিজের ভালোলাগা-মন্দলাগার মুহূর্ত শেয়ার করে নেন। তারই ধারাবাহিকতায় ভক্ত-অনুরাগীদের মাঝে কিছু ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করে নিয়েছেন শবনম বুবলী, যা সবার নজর কেড়েছে। সামাজিক মাধ্যমে তার অফিসিয়াল ফেসবুক পেজে একগুচ্ছ ছবি পোস্ট করেছেন। ছবিতে তাকে দেখা গেছে বেশ ফুরফুরে মেজাজে। তার পরনে ছিল কালো-সাদা মিশ্রণের ফ্লোয়িং টপ, এর সঙ্গে কালো প্যান্ট, যা তার স্টাইলে নতুনমাত্রা এনে দিয়েছে। সঙ্গে বড় ফ্রেমের স্টাইলিশ সানগ্লাস, হাতে রাখা চিবুক আর আত্মবিশ্বাসী চাহনিতে তৈরি করেছেন এক রহস্যময় আবেদন। শুধু তাই নয়, অভিনেত্রীর পরিপাটি মেকআপ আর ঢেউ খেলানো চুল তার স্নিগ্ধ সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলেছে। কোনো এক রোদ ঝলমলে পরিবেশে বসে তিনি সকালের স্নিগ্ধতা উপভোগ করছেন। ছবির ক্যাপশনে শবনম বুবলী লিখেছেন-একটি সুন্দর দিন একটি সুন্দর মানসিকতার মধ্য দিয়ে শুরু হয়, শুভ সকাল। অভিনেত্রীর এই মনোমুগ্ধকর ছবিগুলো পোস্ট করার সঙ্গে সঙ্গে সামাজিক মাধ্যমে নেটিজেনদের নজর কাড়ে। তার এই সৌন্দর্য ও ইতিবাচক বার্তাটি পেয়ে ভক্ত-অনুরাগীরা কমেন্ট বক্সে ভালোবাসা আর মুগ্ধতা ছড়িয়ে দেন। মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই হাজার হাজার লাইক ও কমেন্টে ভরে উঠে তার পোস্ট।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
মুক্তিযুদ্ধে কুমিল্লা অঞ্চলের মানুষের ছিল অসীম সাহসিকতা ও...
সাইফুল ইসলাম সুমনযথাযোগ্য মর্যাদায় কুমিল্লা সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস পালিত হয়েছে। শনিবার (২১ ন...
আগামী ১০ বছরেও সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই– সেলিম ভূঁইয়া এ...
মাহফুজ নান্টুআগামী ১০ বছরেও বর্তমান সরকারের পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন শিক্ষা ম...
ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান, হাইওয়ের পাশে...
আয়েশা আক্তার।।প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত সাপ্তাহিক ‘ক্লিনিং ডে’ কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লা স...
অপ্রতিম হত্যার চার্জ শুনানি ২৯ নভেম্বর
কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশ...
দেবিদ্বারে নাশকতার অর্থ যোগানের অভিযোগে যুবলীগ নেতা গ্রেফ...
নিজস্ব প্রতিবেদক,দেবিদ্বারকার্যক্রম নিষিদ্ধ সংগঠনক বাংলাদেশ আওয়ামী যুবলীগের বিভিন্ন নাশকতামূলককর্মকা...
"শিক্ষাক্ষেত্রে বাঞ্ছারামপুরকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে ত...
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:মাধ্যমিক পর্যায়ে শিক্ষার গুণগতমান উন্নয়...