প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: আন্তর্জাতিক | প্রকাশ: 25 Oct 2025, 8:38 PM
যুদ্ধের উস্কানি দিচ্ছে যুক্তরাষ্ট্র : মাদুরো
এফএনএস বিদেশ
ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো শুক্রবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘যুদ্ধের উস্কানি’ দেওয়ার অভিযোগ এনেছেন। ক্যারিবীয় অঞ্চলে একটি বিমানবাহী রণতরী পাঠিয়ে সামরিক উপস্থিতি বাড়িয়েছে ওয়াশিংটন। মার্কিন এ পদক্ষেপের ফলে মাদুরো অভিযোগটি করেছেন। খবর বার্তা সংস্থা এএফপি’র। রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক ভাষণে মাদুরো বলেন, ‘তারা একটি নতুন চিরস্থায়ী যুদ্ধ তৈরি করছে। তারা প্রতিশ্রুতি দিয়েছিল যে আর কোনো যুদ্ধে জড়াবে না, অথচ এখন নিজেরাই যুদ্ধের পরিস্থিতি তৈরি করছে।’ পেন্টাগন গতকাল শুক্রবার জানিয়েছে, ল্যাটিন আমেরিকায় মাদক পাচারকারী সংগঠনগুলোর বিরুদ্ধে লড়াই করার জন্য ওয়াশিংটন একটি বিমানবাহী রণতরী স্ট্রাইক গ্রুপ মোতায়েন করছে। উদ্ভূত পরিস্থিতি যুদ্ধের আশঙ্কাকে আরও বাড়িয়ে তুলেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেপ্টেম্বর মাসে একটি সামরিক অভিযান শুরু করেন, যেখানে ১০টি এফ-৩৫ স্টেলথ যুদ্ধবিমান এবং ৮টি মার্কিন নৌযান অংশ নিচ্ছে। ট্রাম্প বলেন, এই অভিযান ‘মাদক-সন্ত্রাসীদের’ বিরুদ্ধে পরিচালিত হচ্ছে। কমপক্ষে ১০টি নৌযানে পরিচালিত হামলায় এখন পর্যন্ত ৪০ জনের বেশি মানুষ নিহত হয়েছে। নিহতদের পরিবার ও সরকারের দাবি, তারা মূলত বেসামরিক নাগরিক ছিলেন, যাদের মধ্যে কিছু জেলে সাগরে মাছ ধরছিলেন। ওয়াশিংটন বৃহস্পতিবার ঘোষণা করেছে, ভেনিজুয়েলার উপকূলের কাছে ট্রিনিদাদ ও টোবাগোর সঙ্গে যৌথ সামরিক মহড়া অনুষ্ঠিত হবে। বিবৃতিতে আরো বলা হয়, মার্কিন নৌবাহিনীর ডেস্ট্রয়ার ইউএসএস গ্র্যাভলি ২৬ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত পোর্ট অব স্পেনে নোঙর করবে এবং যুক্তরাষ্ট্রের মেরিন সেনারা ট্রিনিদাদ ও টোবাগো প্রতিরক্ষা বাহিনীর সঙ্গে যৌথ প্রশিক্ষণ পরিচালনা করবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
অবসর ঘোষণা নয়, নেশনস লিগে রোনালদোকে নিয়েই পর্তুগাল
এফএনএস স্পোর্টস: ৪১ বছর বয়সেও পর্তুগাল জাতীয় দলে নিজের জায়গা ধরে রাখলেন ক্রিস্টিয়ানো রোনালদো। নতুন ক...
এশিয়া কাপের দুই ট্রফিই বিসিসিআই দপ্তরে আসবে, সময়সীমা জানালেন...
এফএনএস স্পোর্টস: এশিয়া কাপের পুরুষ ও নারী বিভাগের দুই ট্রফিই শেষ পর্যন্ত ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিস...
ব্যালন ডি’অরের মানদণ্ড নিয়ে ইয়ামালের প্রশ্ন, মেসি-রোনালদোর উ...
এফএনএস স্পোর্টস:ব্যালন ডি’অর পুরস্কার নির্ধারণের বর্তমান মানদণ্ড নিয়ে প্রশ্ন তুলেছেন বার্সেলোনার তরু...
ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়তে বার্সেলোনায় জেজে গ্যাব্রিয়েল
এফএনএস স্পোর্টস: ম্যানচেস্টার ইউনাইটেডের ১৫ বছর বয়সী প্রতিভাবান ফরোয়ার্ড জেজে গ্যাব্রিয়েল সম্ভাব্য দ...
তিন কোম্পানির সিস্টেম হ্যাক করল গুগলের জেমিনি
এফএনএস বিদেশ : এআইকে নিয়ন্ত্রণে রাখতে যতই চেষ্টা করা হচ্ছে, ততই যেন তা নির্ধারিত সীমার বাইরে চলে যাচ...
ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তি, ইরানে এক ব্যক্তির মৃত্যুদণ্ড
এফএনএস বিদেশ : ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের কাছে ইরানের ইসফাহানের ক্ষেপণাস্ত্র স্থাপনার তথ্য দে...