...
শিরোনাম
ঢাকায় খুলছে দক্ষিণ কোরিয়ার ভিসা সেন্টার ⁜ সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের মরদেহ দেশে ফিরছে বিকেলে ⁜ নেপালে আকস্মিক বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ১৬০, নিখোঁজ পাঁচ শতাধিক ⁜ ভারতকে উড়িয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা ⁜ ৪০০ জনের বহর নিয়ে দিল্লি যাচ্ছেন শি জিনপিং ⁜ প্রতারণা মামলায় বিদিশা সিদ্দিক গ্রেফতার ⁜ কুমিল্লা পূর্বাঞ্চলের শীর্ষ মাদক ব্যবসায়ী মাসুম গ্রেফতার ⁜ বুড়িচং থানায় মাদক কারবারিদের তথ্য দিতে গোপন বক্স স্থাপন, তথ্য চাইল পুলিশ ⁜ উদ্বোধনের চার বছর পর চিকিৎসাসেবার দ্বার খুলল ব্রাহ্মণপাড়ার নাল্লা কমিউনিটি ক্লিনিক ⁜ চান্দিনায় বন্ধ দোকানে তরুণীসহ এনসিপি নেতা আটক, কারাগারে প্রেরণ ⁜ লালমাইয়ে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ⁜ ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করার লক্ষ্যে চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের বিশেষ দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত ⁜ নবাগত ইউএনও’র সাথে বাঞ্ছারামপুর প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় ⁜ ভিক্টোরিয়া কলেজ রাষ্ট্রবিজ্ঞান সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি সাব্বির সম্পাদক মিনহাজুল ⁜ জন্ম-মৃত্যু নিবন্ধনে চট্টগ্রাম বিভাগে তৃতীয়, কুমিল্লায় প্রথম ব্রাহ্মণপাড়া উপজেলা ⁜ ব্রাহ্মণপাড়ায় পুলিশ ও বিজিবির অভিযানে ৫ জন গ্রেপ্তার, ভারতীয় বাজি উদ্ধার ⁜ লালমাইয়ে ২৬ আগস্ট; বিএনপির সভা ঘিরে উন্দানিয়ার সেই রক্তক্ষয়ী দিন ⁜ ব্রাহ্মণপাড়া মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নুরুল ইসলাম আর নেই ⁜ কৃষিজমির মাটি কাটা বন্ধে মুরাদনগর প্রশাসনকে হাইকোর্টের নির্দেশ ⁜ বাঙ্গরায় পুলিশের বিশেষ অভিযান, ৬ জন কারাগারে। ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 26 Oct 2025, 12:22 AM

...
দু'বছরে ৫০৬টি হারানো মোবাইল উদ্ধার করে আলোচনায় মুরাদনগরের এএসআই শামীম News Image

সুমন সরকার, মুরাদনগর প্রতিনিধি

কুমিল্লার মুরাদনগরের মানুষ এখন পুলিশ সদস্যদের মধ্যে মানবিক ও দায়িত্বশীলতার উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে এএসআই মো. শামীম আহমেদের নাম বেশ প্রশংসায় উচ্চারণ করছেন। থানায় যোগদানের দু’বছরের মধ্যেই হারানো মোট ৫০৬টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দিয়ে তাক লাগিয়ে দিয়েছেন এ পুলিশ সদস্য।

প্রতিদিন বহু ভুক্তভোগী হারানো মোবাইল ফোনের সন্ধানে সাধারণ ডায়েরির কাগজ নিয়ে তার কাছে ছুটে আসছেন। মোবাইল উদ্ধারের পর হাতে পেয়ে অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছেন তাকে।

জানা যায়, ২০২৩ সালের ৩০ অক্টোবর মুরাদনগর থানায় যোগদান করেন এএসআই শামীম আহমেদ। যোগদানের পর থেকেই তথ্য প্রযুক্তির সহায়তায় একের পর এক হারানো মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের হাতে বুঝিয়ে দিতে থাকেন। শুধু মোবাইল ফোন নয়, তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে মোবাইল, পাসপোর্ট, ব্যাংক চেক, জাতীয় পরিচয়পত্র, ড্রাইভিং লাইসেন্স হারিয়ে গেলে করণীয়সহ নানা আইনি পরামর্শও নিয়মিত পোস্ট করেন তিনি।

ধামঘর এলাকার মোবাইল হারানো ভুক্তভোগী সায়েদুল ইসলাম সরকার বলেন, দুই মাস আগে আমার মোবাইলটি হারিয়ে যায়। পরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেখি মুরাদনগর থানার পুলিশ শামীম স্যার হারানো মোবাইল মালিককে বুঝিয়ে দিচ্ছেন। প্রথমে বিশ্বাস হয়নি। পরে তার সঙ্গে যোগাযোগ করলে তিনি আমাকে থানায় সাধারণ ডায়েরি করতে বলেন। প্রায় আড়াই মাস পর তিনি আমাকে আমার হারানো মোবাইলটি উদ্ধার করে বুঝিয়ে দেন।

কাজিয়াতল গ্রামের ফাতেমা আক্তার বলেন, হারানো মোবাইল উদ্ধার করা যায় এ কথা আমার বিশ্বাস হয়নি। আমার মোবাইল হারানোর কয়েকমাস পর এক নিকট আত্মীয়র পরামর্শে মুরাদনগর থানায় ডায়েরি করি। প্রায় সাড়ে চার মাস পর শামীম স্যার ফোন দিয়ে জানান মোবাইল উদ্ধার হয়েছে। পরে থানায় গিয়ে মোবাইলটি সংগ্রহ করি। এটা আমার কাছে অপ্রত্যাশিত ছিল।

এ বিষয়ে এএসআই মো. শামীম আহমেদ বলেন, অনেকের অসাবধানতাবশত মোবাইল ফোন হারিয়ে যায় অথবা চুরি হয়। আমরা তথ্য প্রযুক্তির সহায়তায় এসব ডিভাইস দেশের বিভিন্ন এলাকা থেকে উদ্ধার করি। এতে উর্ধ্বতন কর্মকর্তা এবং সহকর্মীদের সহযোগিতা থাকে। প্রথম দিন একজন মালিকের হাতে হারানো মোবাইল ফিরিয়ে দিতে গিয়ে মালিকের মধ্যে যে আনন্দ দেখেছি সেখান থেকেই অনুপ্রেরণা পেয়েছি।

তিনি আরও বলেন, পুলিশে যোগদানের লক্ষ্যই ছিল মানুষের সেবা করা। যতদিন দায়িত্বে আছি মানুষের জান-মালের নিরাপত্তা সহ তাদের কল্যাণে কাজ করে যাব।






ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

ঢাকায় খুলছে দক্ষিণ কোরিয়ার ভিসা সেন্টার
ঢাকায় খুলছে দক্ষিণ কোরিয়ার ভিসা সেন্টার

ভিসা আবেদন প্রক্রিয়া সহজ ও সেবার দক্ষতা বাড়াতে ঢাকায় কোরিয়া ভিসা আবেদনকেন্দ্র (কেভিএসি) চালু করতে যা...

সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের মরদেহ দেশে ফিরছে বিকেলে
সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের মরদেহ দেশে ফিরছে বিকেলে

সৌদি আরবের রিয়াদের মর্মান্তিক অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মধ্যে শনাক্ত হওয়া ৯ জন শ্রমিকের মরদেহ ব...

নেপালে আকস্মিক বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ১৬০, নিখোঁজ পাঁচ শতাধিক
নেপালে আকস্মিক বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ১৬০, নিখোঁজ পাঁচ শতাধ...

নেপালে আকস্মিক বন্যা ও ভয়াবহ ভূমিধসে নিহত বেড়ে ১৬০ জনে দাঁড়িয়েছে। স্থানীয় সময় বুধবার রাতে নেপালের পু...

ভারতকে উড়িয়ে  সেমিফাইনালে আর্জেন্টিনা
ভারতকে উড়িয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা

হকি বিশ্বকাপে ভারতের পদক জয়ের অপেক্ষা আরও দীর্ঘ হলো। আর্জেন্টিনার কাছে ৫-৩ গোলে হেরে কোয়ার্টার ফাইনা...

৪০০ জনের বহর নিয়ে দিল্লি যাচ্ছেন শি জিনপিং
৪০০ জনের বহর নিয়ে দিল্লি যাচ্ছেন শি জিনপিং

বিশাল বহর নিয়ে আগামী মাসে নয়াদিল্লি যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। একাধিক কূটনৈতিক সূত্র তার স...

প্রতারণা মামলায় বিদিশা সিদ্দিক গ্রেফতার
প্রতারণা মামলায় বিদিশা সিদ্দিক গ্রেফতার

প্রতারণার মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ ঢাকায় খুলছে দক্ষিণ কোরিয়ার ভিসা সেন্টার
➤ সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের মরদেহ দেশে ফিরছে বিকেলে
➤ নেপালে আকস্মিক বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ১৬০, নিখোঁজ পাঁচ শতাধিক
➤ ভারতকে উড়িয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা
➤ ৪০০ জনের বহর নিয়ে দিল্লি যাচ্ছেন শি জিনপিং
➤ প্রতারণা মামলায় বিদিশা সিদ্দিক গ্রেফতার
➤ কুমিল্লা পূর্বাঞ্চলের শীর্ষ মাদক ব্যবসায়ী মাসুম গ্রেফতার
➤ বুড়িচং থানায় মাদক কারবারিদের তথ্য দিতে গোপন বক্স স্থাপন, তথ্য চাইল পুলিশ
➤ উদ্বোধনের চার বছর পর চিকিৎসাসেবার দ্বার খুলল ব্রাহ্মণপাড়ার নাল্লা কমিউনিটি ক্লিনিক
➤ চান্দিনায় বন্ধ দোকানে তরুণীসহ এনসিপি নেতা আটক, কারাগারে প্রেরণ
➤ লালমাইয়ে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
➤ ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করার লক্ষ্যে চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের বিশেষ দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত
➤ নবাগত ইউএনও’র সাথে বাঞ্ছারামপুর প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময়
➤ ভিক্টোরিয়া কলেজ রাষ্ট্রবিজ্ঞান সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি সাব্বির সম্পাদক মিনহাজুল
➤ জন্ম-মৃত্যু নিবন্ধনে চট্টগ্রাম বিভাগে তৃতীয়, কুমিল্লায় প্রথম ব্রাহ্মণপাড়া উপজেলা
➤ ব্রাহ্মণপাড়ায় পুলিশ ও বিজিবির অভিযানে ৫ জন গ্রেপ্তার, ভারতীয় বাজি উদ্ধার
➤ লালমাইয়ে ২৬ আগস্ট; বিএনপির সভা ঘিরে উন্দানিয়ার সেই রক্তক্ষয়ী দিন
➤ ব্রাহ্মণপাড়া মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নুরুল ইসলাম আর নেই
➤ কৃষিজমির মাটি কাটা বন্ধে মুরাদনগর প্রশাসনকে হাইকোর্টের নির্দেশ
➤ বাঙ্গরায় পুলিশের বিশেষ অভিযান, ৬ জন কারাগারে।
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir