প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 2 Feb 2026, 10:40 AM
শিক্ষা ও স্বাস্থ্যখাতে আধুনিকায়নের অঙ্গীকার ড. মোবারক হোসাইনের
কাজী খোরশেদ আলম
মোসলেম উদ্দিন ফাউন্ডেশন আয়োজিত বৃত্তি পরীক্ষাু২০২৫-এর বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান খাতে আধুনিকায়নের সুস্পষ্ট রূপরেখা
তুলে ধরেছেন কুমিল্লাু৫ (বুড়িচংুব্রাহ্মণপাড়া) আসনের ১১ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও বিশিষ্ট শিক্ষাবিদ ড. মোবারক হোসাইন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. মোবারক হোসাইন বলেন, “একটি জাতির টেকসই উন্নয়নের প্রধান ভিত্তি হলো শিক্ষা। বর্তমান বিশ্ব বাস্তবতায় শুধু সাধারণ শিক্ষা নয়, কারিগরি ও উচ্চ শিক্ষার সম্প্রসারণের মাধ্যমে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে হবে।” তিনি বলেন, আধুনিক ও যুগোপযোগী শিক্ষাব্যবস্থা নিশ্চিত করা গেলে তরুণ প্রজন্ম নিজেদের মেধা ও দক্ষতা কাজে লাগিয়ে দেশ গঠনে কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশে বৃত্তির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। “বৃত্তি কেবল আর্থিক সহায়তা নয়, এটি শিক্ষার্থীদের পরিশ্রম, মেধা ও সাফল্যের স্বীকৃতি। এই স্বীকৃতি ভবিষ্যতে তাদের আরও দায়িত্বশীল ও আত্মবিশ্বাসী করে তুলবে,”বলেন ড. মোবারক হোসাইন।
ড. মোবারক হোসাইন বেকার সমস্যা প্রসঙ্গে বলেন, তরুণ সমাজকে আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে কার্যকর কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জন করলে যুবসমাজ শুধু চাকরিপ্রার্থী নয়, বরং উদ্যোক্তা হিসেবেও নিজেদের প্রতিষ্ঠিত করতে পারবে। এ লক্ষ্যেই ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহণ করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে তিনি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “তোমরাই আগামীর বাংলাদেশ। সততা, নিষ্ঠা ও দেশপ্রেমকে ধারণ করে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। দেশ ও জাতির কল্যাণে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা রাখাই হওয়া উচিত আমাদের সবার লক্ষ্য।”
অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী, তাদের অভিভাবক, শিক্ষকবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উপস্থিত সবাই শিক্ষার্থীদের সাফল্যে অভিনন্দন জানান এবং এমন উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় যুবদল নেতা কাউসার হত্যা: মূল আসামি তৌহিদ ও তানজির...
আয়েশা আক্তারকুমিল্লা সদরের ছত্রখিল এলাকায় যুবদল নেতা কাউসার হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ...
চলতি সপ্তাহেই অপ্রতীম হত্যা মামলার চার্জশিট
মাহফুজ নান্টু কুমিল্লাকুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী অপ্রতীম হত্যা মামলার অভিযোগপত্র (চার্জশিট)...
দক্ষিণ এশিয়ায় জলবায়ু-সহনশীল মৎস্য ও জলজ চাষ উন্নয়নে বার্ড...
কামরুল হাসানজলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান প্রভাবে দক্ষিণ এশিয়ার জলজ প্রতিবেশ ও গ্রামীণ জীবিকা হুমক...
দেশের প্রতিটি জায়গায় পরিচ্ছন্নতা অভিযান চালানো হবে: কৃষিমন্ত...
আয়েশা আক্তারদেশের প্রতিটি জায়গায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছেন কৃষি এবং মৎস্য ও...
ব্রাহ্মণপাড়ায় সাপের ছোবলে স্কুলছাত্রীর মৃত্যু
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বিষধর সাপের ছোবলে মাহমুদা আক্তার (১৪)...
লাকসামে বিএনপি নেতাকে প্রাণনাশের হুমকি
আরিফুর রহমান স্বপন লাকসাম পৌরসভা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মনির আহমেদকে মোবাইল ফোনে প্রাণনাশ...