...
শিরোনাম
কোতোয়ালি, চৌদ্দগ্রাম ও মনোহরগঞ্জে জেলা পুলিশের বিশেষ অভিযান ⁜ চৌদ্দগ্রামে ‘কিশোর গ্যাং ১২০৭’-এর দুই লিডার গ্রেফতার ⁜ শিক্ষকের মর্যাদা ও সুরক্ষা ছাড়া সুশিক্ষিত জাতি গঠন সম্ভব নয় -এমপি জসীম উদ্দিন ⁜ কসবায় গ্যাস লাইন ছিদ্র করে অবৈধ্য সংযোগের চেষ্ঠায় একটি চক্র, বিকট শব্দে এলাকাবাসী আতঙ্ক ⁜ অস্ত্রের মহড়ার ভিডিও টিকটকে প্রচারের পর.... ⁜ এএসআইয়ের ভিডিও: ‘পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই’ ⁜ ব্রাহ্মণপাড়ার চারিপাড়া আইডিয়াল স্কুলে ১৮ লাখ টাকার হিসাব না দেওয়ার অভিযোগে মানববন্ধন ⁜ তিতাসে সাত গুণী শিক্ষককে সংবর্ধনা প্রদান ⁜ মতলবে জাল টাকা সহ স্বামী - স্থী গ্রেফতার ⁜ পিতাকে হত্যার দায়স্বীকার করে ছেলের জবানবন্দি ⁜ কুমিল্লা মহানগরী জামায়াতের ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ ⁜ গুণী শিক্ষক সংবর্ধনা পেয়ে তৃতীয় স্কেল চাইলেন অধ্যাপক কফিল উদ্দীন ⁜ ‘কিশোর গ্যাং-মাদক প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের তাগিদ’ # মাদক ও কিশোর গ্যাংকে শিক্ষার্থীদের লাল কার্ড ⁜ মুরাদনগরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত।। ⁜ ব্রাহ্মণপাড়ায় এক মাসে ১১৯ মাদকসেবীর কারাদণ্ড ও জরিমানা ⁜ নাঙ্গলকোটে বিশ্ব শিক্ষক দিবস পালিত ⁜ কুবি শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে অংশীজনদের সঙ্গে কুবি প্রশাসনের মতবিনিময় ⁜ গ্লোবাল র‍্যাঙ্কিংয়ে অবস্থান সুদৃঢ় করতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত ⁜ রাবিতে সাংবাদিকদের উপর হামলার কুবি প্রেস ক্লাবের নিন্দা ও শাস্তির দাবি ⁜ কুবিতে আদিবাসী শিক্ষার্থীদের ৩ দফা দাবিতে রেজিস্ট্রারকে স্মারকলিপি ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 27 Oct 2025, 8:16 AM

...
মনোহরগঞ্জে শিক্ষার্থীকে ধর্ষণ ও শ্লীলতাহানি চেষ্টায় অভিযুক্তকে গ্রেফতারের দাবীতে মানববন্ধন News Image
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার সরসপুর ইউনিয়নের সাটরা গ্রামে ৪র্থ শ্রেনীর এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণ ও শ্লীলতাহানির চেষ্টার ১৪দিন পার হলেও অভিযুক্ত বাচ্চু ড্রাইভার গ্রেফতার না হওয়ায় মানববন্ধন করেছে স্থানীয় সাটরা প্রভাতী কিন্ডারগার্টেনের শিক্ষক -শিক্ষার্থী  ও এলাকাবাসী।
রবিবার (২৬অক্টোবর) সকাল ১১টায় আয়োজিত মানববন্ধনে শিশু শিক্ষার্থীর সহপাঠী, শিক্ষক ও এলাকার বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ উপস্থিত ছিলেন। 

স্থানীয় বিএনপি নেতা রফিক উল্লাহর সভাপতিত্বে সাটরা প্রভাতী কিন্ডার গার্ডেনের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেনের সার্বিক তত্ত্বাবধানে মানববন্ধনে বক্তব্য রাখেন সরসপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলী আকবর আলী, সহ সভাপতি মাস্টার নুর হোসেন, সাবেক সদস্য সচিব ইসমাইল হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক শামসুল আলম মানিক,স্থানীয় জামায়াত নেতা গোলেহ আহম্মদ,আশরাফুল মামুন,ইউনিয়ন ছাত্র দলের সাবেক সভাপতি কামাল হোসেন ভূঁইয়া ও সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম,  বিএনপি নেতা হেদায়েত উল্লাহ, ইউনিয়ন বিএনপি'র সহ-সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন,ইউনিয়ন যুবদলের সদস্য সচিব আরিয়ান আনোয়ার, যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন,সাটরা প্রভাতী কিন্ডার গার্টেনের অভিভাবক শিউলি আক্তার, মাষ্টার মাইন উদ্দিন, যুব নেতা জাহাঙ্গীর আলম, জাবের হোসেন, আরিফ সিকদার, ছাত্রনেতা মারুফ হোসেন, আরিফ হোসেন প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন -সাটরা প্রভাতী কিন্ডারগার্টেনের ৪র্থ শ্রেনীর এক শিশু শিক্ষার্থীকে একই গ্রামের মৃত রাশেদ মিয়ার ছেলে সোলায়মান ওরফে বাচ্চু ড্রাইভার প্রলোভন দেখিয়ে তার বসত ঘরে ডেকে নিয়ে ধর্ষণ ও শ্লীলতাহানির চেষ্টা করে। শিশু শিক্ষার্থী বিষয়টি বুঝতে পেরে আত্মরক্ষার জন্য চিৎকার দিলে  অভিযুক্ত বাচ্চু তাকে (শিশু শিক্ষার্থীকে) ছেড়ে দিয়ে পালিয়ে যায়। পরে শিক্ষার্থীর প্রতিষ্ঠান সাটরা প্রভাতী কিন্ডারগার্টেনের শিক্ষক ও শিক্ষার্থীরা তাকে উদ্ধার করে আনলে কান্নাজড়িত কণ্ঠে ঘটনাটি স্কুল শিক্ষকদের জানায়। বিষয়টি মুহুর্তের মধ্যেই এলাকায় ছড়িয়ে পড়ে। 

পরে 
শিশু শিক্ষার্থীর মা মরজিনা আক্তার বাদী হয়ে মনোহরগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন (মামলা নং: ৮/১৫৩, তারিখ: ১২.১০.২০২৫)।
বক্তারা আরো বলেন -ঘটনার
১৪দিন পার হলেও এবং ভুক্তভোগী শিশু শিক্ষার্থীর মা বাদি হয়ে থানায় মামলা করার পরও অভিযুক্ত বাচ্চু ড্রাইভারের বিচার ও গ্রেফতার কিছুই হয়নি,বিষয়টি অত্যন্ত দুঃখজনক। বাচ্চু ড্রাইভারের বিচার ও গ্রেফতারের দাবীতে আজ (রবিবার)  মানববন্ধন করেছে সাটরা প্রভাতী কিন্ডারগার্টেনের শিক্ষক -শিক্ষার্থী  ও এলাকাবাসী।
বক্তারা এসময় বলেন-  বাচ্চু ড্রাইভারের বিরুদ্ধে এর আগেও একাধিক অনৈতিক কর্মকাণ্ড ও নারী সংক্রান্ত অভিযোগ ছিল। দলীয় প্রভাব ও অর্থের জোরে সে পূর্বে এসব অভিযোগ থেকে রেহাই পেয়েছিল বলেও দাবি করেন তারা। স্থানীয় এলাকাবাসীরা বলেন- এই নরপিশাচের শাস্তি যেন দ্রুত সময়ে নিশ্চিত করা হয় এবং যারা তাকে আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে।অন্যথায় বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে। 

এ বিষয়ে মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপুল চন্দ্র দে জানান- সাটরা গ্রামে ৪র্থ শ্রেনীর এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণ ও শ্লীলতাহানির চেষ্টার দিনই, ভুক্তভোগীর মা থানায় আসলে আমরা মামলা নিয়েছি।প্রাথমিক তদন্ত শেষে আমরা আসামিকে গ্রেফতারের জন্য চেষ্টা শুরু করেছি।আশা করছি খুব দ্রুত সময়ের মধ্যে অভিযুক্ত আসামীকে গ্রেফতার করতে সক্ষম হবো।


ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

কোতোয়ালি, চৌদ্দগ্রাম ও মনোহরগঞ্জে জেলা পুলিশের বিশেষ অভিযান
কোতোয়ালি, চৌদ্দগ্রাম ও মনোহরগঞ্জে জেলা পুলিশের বিশেষ অভিযান

আয়েশা আক্তারকুমিল্লায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য ও অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে জেলা পুলিশের বিশেষ অ...

চৌদ্দগ্রামে ‘কিশোর গ্যাং ১২০৭’-এর দুই লিডার গ্রেফতার
চৌদ্দগ্রামে ‘কিশোর গ্যাং ১২০৭’-এর দুই লিডার গ্রেফতার

এমরান হোসেন বাপ্পিকুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্...

শিক্ষকের মর্যাদা ও সুরক্ষা ছাড়া সুশিক্ষিত জাতি গঠন সম্ভব নয় -এমপি জসীম উদ্দিন
শিক্ষকের মর্যাদা ও সুরক্ষা ছাড়া সুশিক্ষিত জাতি গঠন সম্ভব নয়...

মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লা-০৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ...

কসবায় গ্যাস লাইন ছিদ্র করে অবৈধ্য সংযোগের চেষ্ঠায় একটি চক্র, বিকট শব্দে এলাকাবাসী আতঙ্ক
কসবায় গ্যাস লাইন ছিদ্র করে অবৈধ্য সংযোগের চেষ্ঠায় একটি চক্র,...

নেপাল চন্দ্র সাহা, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা।        ব্রাহ্মণবাড়িয়ার কসবা...

অস্ত্রের মহড়ার ভিডিও টিকটকে প্রচারের পর....
অস্ত্রের মহড়ার ভিডিও টিকটকে প্রচারের পর....

আবুল কালাম আজাদ, কুমিল্লার মনোহরগঞ্জ থানা পুলিশের অভিযানে কিশোর গ্যাং লিডার সাকিব (১৬)কে গ্রেফত...

এএসআইয়ের ভিডিও: ‘পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই’
এএসআইয়ের ভিডিও: ‘পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার...

মামলার তদন্তে গিয়ে ঘুষ খাওয়ার পক্ষে প্রকাশ্যে সাফাই গাওয়া হবিগঞ্জের চুনারুঘাট থানার এক পুলিশ কর্মকর্...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ কোতোয়ালি, চৌদ্দগ্রাম ও মনোহরগঞ্জে জেলা পুলিশের বিশেষ অভিযান
➤ চৌদ্দগ্রামে ‘কিশোর গ্যাং ১২০৭’-এর দুই লিডার গ্রেফতার
➤ শিক্ষকের মর্যাদা ও সুরক্ষা ছাড়া সুশিক্ষিত জাতি গঠন সম্ভব নয় -এমপি জসীম উদ্দিন
➤ কসবায় গ্যাস লাইন ছিদ্র করে অবৈধ্য সংযোগের চেষ্ঠায় একটি চক্র, বিকট শব্দে এলাকাবাসী আতঙ্ক
➤ অস্ত্রের মহড়ার ভিডিও টিকটকে প্রচারের পর....
➤ এএসআইয়ের ভিডিও: ‘পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই’
➤ ব্রাহ্মণপাড়ার চারিপাড়া আইডিয়াল স্কুলে ১৮ লাখ টাকার হিসাব না দেওয়ার অভিযোগে মানববন্ধন
➤ তিতাসে সাত গুণী শিক্ষককে সংবর্ধনা প্রদান
➤ মতলবে জাল টাকা সহ স্বামী - স্থী গ্রেফতার
➤ পিতাকে হত্যার দায়স্বীকার করে ছেলের জবানবন্দি
➤ কুমিল্লা মহানগরী জামায়াতের ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ
➤ গুণী শিক্ষক সংবর্ধনা পেয়ে তৃতীয় স্কেল চাইলেন অধ্যাপক কফিল উদ্দীন
➤ ‘কিশোর গ্যাং-মাদক প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের তাগিদ’ # মাদক ও কিশোর গ্যাংকে শিক্ষার্থীদের লাল কার্ড
➤ মুরাদনগরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত।।
➤ ব্রাহ্মণপাড়ায় এক মাসে ১১৯ মাদকসেবীর কারাদণ্ড ও জরিমানা
➤ নাঙ্গলকোটে বিশ্ব শিক্ষক দিবস পালিত
➤ কুবি শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে অংশীজনদের সঙ্গে কুবি প্রশাসনের মতবিনিময়
➤ গ্লোবাল র‍্যাঙ্কিংয়ে অবস্থান সুদৃঢ় করতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত
➤ রাবিতে সাংবাদিকদের উপর হামলার কুবি প্রেস ক্লাবের নিন্দা ও শাস্তির দাবি
➤ কুবিতে আদিবাসী শিক্ষার্থীদের ৩ দফা দাবিতে রেজিস্ট্রারকে স্মারকলিপি
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir