...
শিরোনাম
হরমুজ প্রণালিতে জাহাজে হামলা, ১১ ভারতীয় নাবিক আহত ⁜ আগামীর বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে ⁜ কুমিল্লা বিভাগ নিয়ে যা বললেন ড. মাহাদী আমিন ⁜ ২০২৭ সাল থেকে ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে চার নতুন বিষয় ⁜ দেবিদ্বারে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ⁜ কুমিল্লায় ব্যবসায়ীকে রড দিয়ে পেটানোর অভিযোগ, সংবাদ সম্মেলনে যুবদল নেতার বিচার দাবি ⁜ গ্লোবাল র‍্যাঙ্কিংয়ে অবস্থান সুদৃঢ় করতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত ⁜ নিরাপত্তা নিয়ে কুমিল্লার এএসপির আশ্বাসের রাতেই ছিনতাইয়ের শিকার কুবি শিক্ষার্থী ⁜ কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য ⁜ কুবিতে শিশু অধিকার সচেতনতায় বিএনসিসির র‍্যালি ⁜ চান্দিনায় বসতবাড়ির চলাচলের পথ আটকে বাঁশের বেড়া, অবরুদ্ধ পরিবার ⁜ ব্রাহ্মণপাড়ায় ২৩ পূজামণ্ডপে থাকবে আইপি ক্যামেরা, নিরাপত্তায় প্রশাসনের নানা উদ্যোগ ⁜ ব্রাহ্মণপাড়ায় রাত ৮টার পর দোকান বন্ধ, না মানলে হতে পারে মোবাইল কোর্ট ⁜ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ১ কোটি ৩৩ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ ⁜ লালমাইয়ে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ⁜ ব্রাহ্মণপাড়ায় রিকশাভ্যানের নিচে গোপন কক্ষ বানিয়ে গাঁজা পাচারের চেষ্টা, গ্রেপ্তার ১ ⁜ চৌদ্দগ্রামে ডাক্তার কেয়ার অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ ⁜ নাঙ্গলকোটে ঠিকাদারী প্রতিষ্ঠানের অবহেলায় ওয়াশ ব্লকের নির্মাণ কাজ ৫বছরেও শেষ হয়নি ⁜ কুমিল্লা এভারকেয়ার স্পেশালাইজড হসপিটালে শীতাতপ নিয়ন্ত্রিত কেবিন চালু ⁜ কক্সবাজার বেড়াতে গিয়ে ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে দেবিদ্বারের তরুণীর মৃত্যু ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 27 Oct 2025, 8:29 AM

...
চান্দিনায় স্লোগান থেকে ইট-পাটকেল; এলডিপি-ইসলামী আন্দোলনের ধাওয়া-পাল্টা ধাওয়া News Image

সোহেল রানা

কুমিল্লার চান্দিনায় লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ও ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে অন্তত দুইজন আহত হয়েছে বলে জানা গেছে। শনিবার রাত ৭টা ১৫ মিনিটের দিকে উপজেলার জোয়াগ ইউনিয়নের লক্ষ্মীপুর নতুন বাজার এলাকায় ওই ঘটনা ঘটে। তবে ওই দুই দলই একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেন। এলডিপির দাবি—এটি ছিল পরিকল্পিত হামলা। তবে ইসলামী আন্দোলন বাংলাদেশ এ অভিযোগ অস্বীকার করে বলছে, তাদের শান্তিপূর্ণ গণসংযোগে প্রতিপক্ষ বাধা দেওয়ায় পরিস্থিতি উত্তপ্ত হয়। স্থানীয় সূত্রে জানা যায়, নতুন বাজার এলাকায় উভয় দলের নেতাকর্মীদের মুখোমুখি অবস্থান ও স্লোগান- বাগযুদ্ধের একপর্যায়ে সংঘর্ষের সূত্রপাত হয়। মাগরিবের নামাজের পর ইউনিয়ন এলডিপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে এক প্রতিবাদ সভার আয়োজন করে। সভায় তারা দলের মহাসচিব ও কুমিল্লা ৭ (চান্দিনা) আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ড. রেদোয়ান আহমেদকে

নিয়ে কটূক্তি ও অপপ্রচারের প্রতিবাদ জানাচ্ছিলেন। এ সময় একই আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের

প্রার্থী মুফতী এতেশামুল হক কাসেমীর নেতৃত্বে দলীয় কর্মীরা বাজার এলাকায় গণসংযোগে যান।একপর্যায়ে তারা এলডিপির কার্যালয়ের সামনে এসে “সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও”এবং “এই এলাকায় সন্ত্রাসীদের আস্তানা থাকবে না”—এমন স্লোগান দিতে থাকেন। তখন দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে দ্রুত ধাওয়া-পাল্টা ধাওয়ায় রূপ নেয়। স্থানীয়রা আরও বলেন- গত কয়েকদিনধরে দুই প্রার্থীই নিজেদের দলীয় সভা-সমাবেশে একে অপরের বিরুদ্ধে কটূক্তিমূলক বক্তব্য প্রদান করছেন। এর পাশাপাশি, এলডিপি নেতা-কর্মীরা ইসলামি আন্দোলন বাংলাদেশ প্রার্থীকে চান্দিনায় প্রবেশ

করতে দেওয়া হবে না—এ ধরনের হুমকিসূচক মন্তব্যও করেছেন। যার কারণে এলাকায় রাজনৈতিক উত্তেজনা

বাড়িয়ে তুলেছে। এব্যাপারে উপজেলা গণতান্ত্রিক যুবদল সভাপতি সাইফুল ইসলাম বাবর জানান- ‘আমাদের পূর্ব নির্ধারিত প্রতিবাদ সভা দলীয় কার্যালয়ে চলছিলো। ইসলামী আন্দোলনের কর্মীরা ইচ্ছাকৃতভাবে আমাদের কার্যালয়ের সামনে জড়ো হয়ে উস্কানীমূলক স্লোগান দেয়। তারা আমাদের নেতাকর্মীদেরকে সন্ত্রাসী বলে আখ্যা দেয়। আমাদের নেতাকর্মীরা প্রতিবাদ করলে তারা ইট-পাটকেল নিক্ষেপ করে। তিনি দাবি করে বলেন, ইট-পাটকেলের আঘাতে ইউনিয়ন এলডিপির উপদেষ্টা দুলাল হোসেন (৫০) এবং ইউনিয়ন গণতান্ত্রিক ছাত্রদলের সদস্য সচিব সাইফুল্লাহ রবিন (২৪) আহত হন। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ, চান্দিনা শাখার প্রচার ও মিডিয়া উপকমিটি সমন্বয়কারী মাওলানা জোবায়ের খান ফরাজী বলেন, শান্তিপূর্ণ গণসংযোগ চলাকালীন এলডিপি নেতা-কর্মীরা সন্ত্রাসী হামলা চালিয়েছে। তারা আমাদের প্রার্থী মুফতী এহতেশামুল হক কাসেমীর উপর হামলার চেষ্টা করেছে। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, যাতে হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হয়। ঘটনার বিষয়ে কুমিল্লা ৭ (চান্দিনা) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতী এহতেশামুল হক কাসেমী বলেন, এশার নামাজের কিছু আগে আমরা কৈলাইন নতুন বাজার এলাকায় গণসংযোগ কার্যক্রম পরিচালনা করি। গণসংযোগ শেষে মিছিলসহ ফেরার পথে এলডিপি’র এক নেতা বাবর পেছন দিক থেকে আমাদের উদ্দেশে “ভুয়া ভুয়া” স্লোগান দিতে থাকে এবং মিছিলের পেছনের অংশে থাকা আমাদের কয়েকজন কর্মীর ওপর হামলা চালায়। সে আরও “দালাল দালাল” বলে উত্তেজনা সৃষ্টি করে। তিনি দাবি করে আরও বলেন, পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আমি সঙ্গে সঙ্গে আমাদের কর্মীদের শান্ত থাকার আহ্বান জানাই এবং বুঝিয়ে সেখান থেকে নিয়ে আসি। কারণ আমরা সেখানে কোনো প্রকার সংঘর্ষে জড়াতে বা বিশৃঙ্খলা সৃষ্টি করতে যাইনি; আমাদের উদ্দেশ্য ছিল শুধুমাত্র শান্তিপূর্ণভাবে গণসংযোগ করা।  ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতী এহতেশামুল হক কাসেমী হাত উঁচিয়ে স্লোগান দিতে দিতে বাজারে হাঁটছেন। তাঁর অনুসারীরাও একযোগে স্লোগান দিচ্ছিলেন— “সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। সন্ত্রাসীদের আস্তানা এলাকায় থাকবে না। অন্যদিকে, এলডিপি নেতা-কর্মীরাও পাল্টা মিছিল বের করেন

এবং স্লোগান দিতে থাকেন— “ভুয়া ভুয়া”, “পালাইছে রে পালাইছে, সন্ত্রাসীরা পালাইছে, নারায়ণগঞ্জের দালালেরা, হুশিয়ার সাবধান”, “ধরি ধরি ধরি না, ধরলে কিন্তু ছাড়িনা”, ইসলাম নিয়ে ধর্ম ব্যবসা চলবে না, চলবে না। এব্যাপারে চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) জাবেদ উল ইসলাম বলেন- এ বিষয়ে আমাদেরকে কেউ জানায়নি বা লিখিত অভিযোগও পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।




ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

হরমুজ প্রণালিতে জাহাজে হামলা, ১১ ভারতীয় নাবিক আহত
হরমুজ প্রণালিতে জাহাজে হামলা, ১১ ভারতীয় নাবিক আহত

ওমান উপকূলের কাছে হরমুজ প্রণালি অতিক্রম করার সময় পানামার পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজে উড়ন্ত বস্ত...

আগামীর বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে
আগামীর বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে

কুমিল্লা জেলা সংবাদদাতা, ৬ অক্টোবর:‘ক্রীড়া নৈপুণ্যে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামন...

কুমিল্লা বিভাগ নিয়ে যা বললেন ড. মাহাদী আমিন
কুমিল্লা বিভাগ নিয়ে যা বললেন ড. মাহাদী আমিন

মাহফুজ নান্টু, কুমিল্লা।কুমিল্লার সঙ্গে নিজের পারিবারিক ও আবেগের সম্পর্কের কথা তুলে ধরে কুমিল্লা বিভ...

২০২৭ সাল থেকে ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে চার নতুন বিষয়
২০২৭ সাল থেকে ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে চার নতুন বিষয়

মাহফুজ নান্টু, কুমিল্লা।২০২৭ সাল থেকে ষষ্ঠ শ্রেণির শিক্ষাক্রমে নতুন করে চারটি বিষয় যুক্ত করা হবে বলে...

দেবিদ্বারে শারদীয় দুর্গাপূজা  উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
দেবিদ্বারে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

মোঃ আক্তার হোসেনকুমিল্লার দেবিদ্বারে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিতহয়েছে। মঙ্গ...

কুমিল্লায় ব্যবসায়ীকে রড দিয়ে পেটানোর অভিযোগ, সংবাদ সম্মেলনে যুবদল নেতার বিচার দাবি
কুমিল্লায় ব্যবসায়ীকে রড দিয়ে পেটানোর অভিযোগ, সংবাদ সম্মেলনে...

স্টাফ রিপোর্টারকুমিল্লার সদর দক্ষিণে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ী শরিফুল ইসলামকে লোহার রড দিয়ে পিটিয়ে গু...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ হরমুজ প্রণালিতে জাহাজে হামলা, ১১ ভারতীয় নাবিক আহত
➤ আগামীর বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে
➤ কুমিল্লা বিভাগ নিয়ে যা বললেন ড. মাহাদী আমিন
➤ ২০২৭ সাল থেকে ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে চার নতুন বিষয়
➤ দেবিদ্বারে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
➤ কুমিল্লায় ব্যবসায়ীকে রড দিয়ে পেটানোর অভিযোগ, সংবাদ সম্মেলনে যুবদল নেতার বিচার দাবি
➤ গ্লোবাল র‍্যাঙ্কিংয়ে অবস্থান সুদৃঢ় করতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত
➤ নিরাপত্তা নিয়ে কুমিল্লার এএসপির আশ্বাসের রাতেই ছিনতাইয়ের শিকার কুবি শিক্ষার্থী
➤ কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য
➤ কুবিতে শিশু অধিকার সচেতনতায় বিএনসিসির র‍্যালি
➤ চান্দিনায় বসতবাড়ির চলাচলের পথ আটকে বাঁশের বেড়া, অবরুদ্ধ পরিবার
➤ ব্রাহ্মণপাড়ায় ২৩ পূজামণ্ডপে থাকবে আইপি ক্যামেরা, নিরাপত্তায় প্রশাসনের নানা উদ্যোগ
➤ ব্রাহ্মণপাড়ায় রাত ৮টার পর দোকান বন্ধ, না মানলে হতে পারে মোবাইল কোর্ট
➤ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ১ কোটি ৩৩ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ
➤ লালমাইয়ে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
➤ ব্রাহ্মণপাড়ায় রিকশাভ্যানের নিচে গোপন কক্ষ বানিয়ে গাঁজা পাচারের চেষ্টা, গ্রেপ্তার ১
➤ চৌদ্দগ্রামে ডাক্তার কেয়ার অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ
➤ নাঙ্গলকোটে ঠিকাদারী প্রতিষ্ঠানের অবহেলায় ওয়াশ ব্লকের নির্মাণ কাজ ৫বছরেও শেষ হয়নি
➤ কুমিল্লা এভারকেয়ার স্পেশালাইজড হসপিটালে শীতাতপ নিয়ন্ত্রিত কেবিন চালু
➤ কক্সবাজার বেড়াতে গিয়ে ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে দেবিদ্বারের তরুণীর মৃত্যু
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir