প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: আন্তর্জাতিক | প্রকাশ: 27 Oct 2025, 12:45 PM
দূরত্ব কমছে, ৫ বছর পর ভারত-চীন সরাসরি ফ্লাইট চালু
সম্পর্কে টানাপড়েন কমছে এমন ইঙ্গিত দিয়ে পাঁচ বছর পর ভারত ও চীনের মধ্যে সরাসরি ফ্লাইট চালু হল। তার মধ্যে প্রথম ফ্লাইটে সোমবার কলকাতা থেকে ইন্ডিগোর একটি বিমান প্রায় ১৮০ যাত্রী নিয়ে দক্ষিণ চীনের গুয়াংজুতে নেমেছে বলে জানিয়েছে বিবিসি। ২০২০ সালের শুরুর দিকে কোভিড মহামারীর মধ্যে প্রথম দুই দেশের মধ্যে সরাসরি ফ্লাইট স্থগিত হয়। পরে হিমালয় এলাকায় বিতর্কিত গালওয়ান সীমান্তে রক্তক্ষয়ী এক সংঘাত এবং তাকে কেন্দ্র করে বাড়তে থাকা উত্তেজনার কারণে এই স্থগিতাদেশ দীর্ঘায়িত হয়। সাম্প্রতিক বছরগুলোতে উভয় দেশকেই সম্পর্কের টানাপড়েন কমাতে আগ্রহী মনে হচ্ছে। গত বছর তারা সীমান্তে টহল নিয়ে ঐতিহাসিক এক চুক্তিতেও পৌঁছায়।
এরই ধারাবাহিকতায় চলতি বছরের অগাস্টে চীনে যান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ৭ বছর পর। একই মাসে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-ও ভারত সফর করেন।
ভারতের সরকার বলছে, পুনরায় সরাসরি ফ্লাইট চালু ‘দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বাড়াতে’ ও ‘দ্বিপাক্ষিক সম্পর্ক ধীরে ধীরে স্বাভাবিক করার ক্ষেত্রে’ সহায়তা করবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লা মুরাদনগরের বাবুটিপাড়ায় জমি নিয়ে বিরোধে ফুফু-ভাতিজাক...
মাহফুজ নান্টু কুমিল্লা কুমিল্লার মুরাদনগর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে খালেদা আক্তার (৭০)...
চান্দিনায় চালুর আগেই ফ্যামিলি কার্ডে ‘বাণিজ্য’ টাকা তুলেছেন...
সোহেল রানা:চান্দিনা (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা। সরকারের ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি চালুর আগেই ক...
কুমিল্লায় সরকার ও বিরোধী দলের এমপিদের মতবিনিময় কুমিল্লা বিভা...
কুমিল্লা জেলা সংবাদদাতা, ১৪ সেপ্টেম্বর:প্রথমবারের মতো কুমিল্লায় বর্তমান সরকার ও বিরোধী দলের সংসদ সদস...
বাঙ্গরায় পুলিশ পাহারায় নিহত আনোয়ার মেম্বারের লাশ দাফন সম্পন্...
বাঙ্গরা প্রতিনিধি কুমিল্লা বাঙ্গরা উপজেলার এক নং শ্রীকাইল ইউনিয়ন এর উত্তর পেন্নই গ্রামের আনোয়ার...
ঝলম দক্ষিণ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ফখরুল ইসলাম জসিমের উঠ...
মনোহরগঞ্জ প্রতিনিধি:আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ৫ নম্বর দক্...
ABPC এর ৩য় প্রতিষ্ঠা বার্ষিকীতে " ব্যাংকার্স বন্ধন–২০২৬"-এর...
বর্ণীল আয়োজন আর উৎসবমুখর পরিবেশে আমরা ব্যাংকার্স পরিবার কুমিল্লা-এর তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উ...