প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 28 Oct 2025, 9:16 AM
ব্রাহ্মণপাড়ায় মানসিক যন্ত্রণা সহ্য করতে না পেরে তরুণীর আত্মহত্যা
মো. আনোয়ারুল ইসলাম
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বিষপান করে ফারহানা আক্তার (১৮) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে। পরিবারের দাবি, তিনি দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। ঘটনাটি ঘটেছে রোববার (২৬ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার ছোট ধুশিয়া গ্রামের আজিজ মেম্বার বাড়িতে। মৃত ফারহানা আক্তার ওই গ্রামের মৃত মজিবুর রহমান ও মোসা. রানুয়ারা বেগমের মেয়ে।
পরিবার সূত্রে জানা যায়, বিকেল সাড়ে পাঁচটার দিকে পরিবারের অগোচরে ফারহানা আক্তার কীটনাশক জাতীয় বড়ি (বিষ) পান করেন। কিছুক্ষণ পর তিনি ছটফট করতে থাকলে পরিবারের লোকজন দ্রুত তাকে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন।
পরে কুমিল্লায় নেওয়ার পথে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে টমছম ব্রিজ এলাকায় পৌঁছালে সিএনজির ভেতরেই ফারহানা আক্তার মারা যান। এরপর পরিবারের সদস্যরা তার মরদেহ বাড়িতে নিয়ে আসেন।
খবর পেয়ে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল রিপোর্ট তৈরি করে মরদেহটি ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে প্রেরণ করে।
মৃত ফারহানার ভাই ফারহান আহম্মেদ ফাহিম জানান, আমার বোন দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিল। সে কারণেই হয়তো এমন ঘটনা ঘটিয়েছে। ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
মুক্তিযুদ্ধে কুমিল্লা অঞ্চলের মানুষের ছিল অসীম সাহসিকতা ও...
সাইফুল ইসলাম সুমনযথাযোগ্য মর্যাদায় কুমিল্লা সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস পালিত হয়েছে। শনিবার (২১ ন...
আগামী ১০ বছরেও সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই– সেলিম ভূঁইয়া এ...
মাহফুজ নান্টুআগামী ১০ বছরেও বর্তমান সরকারের পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন শিক্ষা ম...
ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান, হাইওয়ের পাশে...
আয়েশা আক্তার।।প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত সাপ্তাহিক ‘ক্লিনিং ডে’ কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লা স...
অপ্রতিম হত্যার চার্জ শুনানি ২৯ নভেম্বর
কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশ...
দেবিদ্বারে নাশকতার অর্থ যোগানের অভিযোগে যুবলীগ নেতা গ্রেফ...
নিজস্ব প্রতিবেদক,দেবিদ্বারকার্যক্রম নিষিদ্ধ সংগঠনক বাংলাদেশ আওয়ামী যুবলীগের বিভিন্ন নাশকতামূলককর্মকা...
"শিক্ষাক্ষেত্রে বাঞ্ছারামপুরকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে ত...
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:মাধ্যমিক পর্যায়ে শিক্ষার গুণগতমান উন্নয়...