...
শিরোনাম
শিক্ষা-গবেষণায় বাস্তবমুখী জ্ঞানচর্চার তাগিদ কুবি উপাচার্যের ⁜ হোমনায় উচ্ছেদের পর ফের সড়ক দখল ভোগান্তিতে পথচারীরা ⁜ প্যারোলে মুক্তি পেলেন ডা. দীপু মনি ⁜ ব্রাহ্মণপাড়ায় সালিশে নারীকে জুতাপেটা, ইউপি চেয়ারম্যান বললেন- রায় কার্যকর করেছি ⁜ হোমনায় ৭ বছরের শিশুর উলঙ্গ লাশ উদ্ধার ⁜ ২৩ মামলার আসামী মাদক সম্রাট কসাই রুবেল ফের গ্রেফতার ⁜ ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে পরোয়ানাভুক্ত আসামিসহ গ্রেপ্তার তিন ⁜ গ্যাস সংকটকে পুঁজি করে মুরাদনগরে ভাড়া নৈরাজ্য ⁜ পাকিস্তানকে হকি বিশ্বকাপ থেকে ছিটকে দিল ভারত ⁜ বুড়িচংয়ে এইচএসসি পরীক্ষার্থী তাসকিনের মৃত্যু ⁜ কুমিল্লা আদালত প্রাঙ্গণে বৃক্ষরোপণ: সবুজের ছায়ায় ন্যায়বিচারের অঙ্গীকার ⁜ কুমিল্লায় জেএমবির দুই সদস্যের ২০ বছর করে কারাদণ্ড, নারী আসামির ৮ বছর ⁜ কুমিল্লায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি ⁜ মাদকমুক্ত মুরাদনগর গঠনে বাখরাবাদে র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত ⁜ হরমুজকে যুক্তরাষ্ট্রের ‘নতুন ভূখণ্ড’ দেখিয়ে ট্রাম্পের পোস্ট, ইরানের পাল্টা জবাব ⁜ ১ সেপ্টেম্বর থেকে কুমিল্লা-কক্সবাজার সরাসরি ট্রেন! সত্যতা নিয়ে ধোঁয়াশা ⁜ যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণ ছাড়াল ৪০ ট্রিলিয়ন ডলার ⁜ চান্দিনায় মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক ⁜ ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি ⁜ কুমিল্লা নগরীতে ফুটপাত দখলমুক্ত করতে সিটি কর্পোরেশনের অভিযান ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 29 Oct 2025, 12:09 AM

...
ব্রাহ্মণপাড়ায় গোমতী চরে লালশাকের চাদর News Image

নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণপাড়া

দূর থেকে তাকালে মনে হবে, কুমিল্লার ব্রাহ্মণপাড়ার গোমতী নদীর চর যেন লাল চাদরে ঢাকা। এই লালচে আভা আসলে চরাঞ্চলের কৃষকদের চাষ করা লালশাকের। আগাম মৌসুমে লালশাকসহ বিভিন্ন শাকসবজি চাষ করে লাভের স্বপ্ন দেখছেন তারা। সরেজমিনে গোমতী চরের বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে, কৃষকরা মাঠে ব্যস্ত সময় কাটাচ্ছেন ফসলের পরিচর্যায়। কেউ আগাছা পরিষ্কার করছেন, কেউ দিচ্ছেন সেচ, কেউবা ছিটাচ্ছেন বালাইনাশক। বৃষ্টির অভাবে অনেক জমিতে কৃত্রিম সেচ দিতে হচ্ছে।

লালশাকের পাশাপাশি ধনেপাতা, পুঁইশাক, লাউ, মুলা, খিরা, ফুলকপি, বাঁধাকপি, শিম, টমেটো, পালংশাক, ডাটাসহ নানা জাতের শীতকালীন সবজি আবাদ হয়েছে চরাঞ্চলে। প্রতিদিনই কৃষকদের পদচারণায় মুখর গোমতীর চর।

চরের কৃষক সফিকুল ইসলাম বলেন, গোমতী চরে আমার ২৬ শতক জমি আছে। এতে লালশাক, মুলা, ধনেপাতা, টমেটো ও ফুলকপি চাষ করেছি। মুলা ও ফুলকপি বিক্রি শুরু করেছি। লালশাকও বড় হয়ে উঠছে, আশা করছি আগামী সপ্তাহে বিক্রয়যোগ্য হবে। এবার ভালো দাম পাব বলে আশাবাদী।

আরেক কৃষক মনু মিয়া জানান, ১২ শতক জমিতে লালশাক চাষ করেছি। কয়েকদিনের মধ্যেই তা বিক্রয় উপযোগী হবে। এছাড়া আরও কয়েক রকম সবজি আবাদ করেছি, কিছু বাজারজাতও করছি। প্রাকৃতিক দুর্যোগ না হলে এবারের ফলন ও দাম দুই-ই ভালো হবে।

ব্রাহ্মণপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মাসুদ রানা বলেন, গোমতীর চরে প্রতিবছরই কৃষকরা আগাম শাকসবজির আবাদ করেন। এবারও তার ব্যতিক্রম হয়নি। কিছু ফসল ইতোমধ্যে বাজারজাত শুরু হয়েছে। লালশাক এখনো পুরোপুরি বিক্রয়যোগ্য না হলেও ফলন ভালো হবে বলে আশা করছি।

তিনি আরও বলেন, কৃষকদের কৃষি কাজে উৎসাহিত করা ও উৎপাদন বৃদ্ধি করার লক্ষ্যে উপজেলা কৃষি অফিস নিয়মিত পরামর্শ ও সহায়তা দিয়ে যাচ্ছে।

গোমতী নদীর চরাঞ্চলের এই আগাম শীতকালীন শাকসবজি চাষ এখন স্থানীয় অর্থনীতির প্রাণসঞ্চার করছে। লালশাকে মোড়া চর যেন নতুন মৌসুমের ফসল উৎসবের আগাম বার্তা দিচ্ছে।




ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

শিক্ষা-গবেষণায় বাস্তবমুখী জ্ঞানচর্চার তাগিদ কুবি উপাচার্যের
শিক্ষা-গবেষণায় বাস্তবমুখী জ্ঞানচর্চার তাগিদ কুবি উপাচার্যের

কুবি প্রতিনিধি :কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ‘সমৃদ্ধ বাংলাদেশ গঠনে মানসম্মত শিক্ষা ও গবেষণা’ শীর্ষ...

হোমনায় উচ্ছেদের পর ফের সড়ক দখল  ভোগান্তিতে পথচারীরা
হোমনায় উচ্ছেদের পর ফের সড়ক দখল ভোগান্তিতে পথচারীরা

মো. আবুল বাসার সরকার         কুমিল্লার হোমনা পৌরসভার বিভিন্ন সড়ক ও ফুটপাত দ...

প্যারোলে মুক্তি পেলেন ডা. দীপু মনি
প্যারোলে মুক্তি পেলেন ডা. দীপু মনি

স্বামীর মৃত্যুতে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী ড...

ব্রাহ্মণপাড়ায় সালিশে নারীকে জুতাপেটা, ইউপি চেয়ারম্যান বললেন- রায় কার্যকর করেছি
ব্রাহ্মণপাড়ায় সালিশে নারীকে জুতাপেটা, ইউপি চেয়ারম্যান বললেন-...

মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর ইউনিয়ন...

হোমনায় ৭ বছরের  শিশুর উলঙ্গ লাশ উদ্ধার
হোমনায় ৭ বছরের শিশুর উলঙ্গ লাশ উদ্ধার

হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার হোমনায় আয়েশা বেগম (৭) নামে এক শিশুর রহস্যজনক মৃত্যু নিয়ে এলাকায়...

২৩ মামলার আসামী মাদক সম্রাট কসাই রুবেল ফের গ্রেফতার
২৩ মামলার আসামী মাদক সম্রাট কসাই রুবেল ফের গ্রেফতার

ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার শ...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ শিক্ষা-গবেষণায় বাস্তবমুখী জ্ঞানচর্চার তাগিদ কুবি উপাচার্যের
➤ হোমনায় উচ্ছেদের পর ফের সড়ক দখল ভোগান্তিতে পথচারীরা
➤ প্যারোলে মুক্তি পেলেন ডা. দীপু মনি
➤ ব্রাহ্মণপাড়ায় সালিশে নারীকে জুতাপেটা, ইউপি চেয়ারম্যান বললেন- রায় কার্যকর করেছি
➤ হোমনায় ৭ বছরের শিশুর উলঙ্গ লাশ উদ্ধার
➤ ২৩ মামলার আসামী মাদক সম্রাট কসাই রুবেল ফের গ্রেফতার
➤ ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে পরোয়ানাভুক্ত আসামিসহ গ্রেপ্তার তিন
➤ গ্যাস সংকটকে পুঁজি করে মুরাদনগরে ভাড়া নৈরাজ্য
➤ পাকিস্তানকে হকি বিশ্বকাপ থেকে ছিটকে দিল ভারত
➤ বুড়িচংয়ে এইচএসসি পরীক্ষার্থী তাসকিনের মৃত্যু
➤ কুমিল্লা আদালত প্রাঙ্গণে বৃক্ষরোপণ: সবুজের ছায়ায় ন্যায়বিচারের অঙ্গীকার
➤ কুমিল্লায় জেএমবির দুই সদস্যের ২০ বছর করে কারাদণ্ড, নারী আসামির ৮ বছর
➤ কুমিল্লায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি
➤ মাদকমুক্ত মুরাদনগর গঠনে বাখরাবাদে র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত
➤ হরমুজকে যুক্তরাষ্ট্রের ‘নতুন ভূখণ্ড’ দেখিয়ে ট্রাম্পের পোস্ট, ইরানের পাল্টা জবাব
➤ ১ সেপ্টেম্বর থেকে কুমিল্লা-কক্সবাজার সরাসরি ট্রেন! সত্যতা নিয়ে ধোঁয়াশা
➤ যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণ ছাড়াল ৪০ ট্রিলিয়ন ডলার
➤ চান্দিনায় মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
➤ ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি
➤ কুমিল্লা নগরীতে ফুটপাত দখলমুক্ত করতে সিটি কর্পোরেশনের অভিযান
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir