...
শিরোনাম
কুমিল্লায় প্রাডো গাড়িতে কোটি টাকার ৩ লাখ পিস ইয়াবাসহ আটক ২ ⁜ ৩২ বছর ধরে বিমান নেই, এখন রানওয়েতেই মেলা! ঝুঁকিতে নেভিগেশন ব্যবস্থা—আয়োজক কারা, জানে না প্রশাসন ⁜ কুমিল্লায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত চক্রের ৫ সদস্য গ্রেপ্তার ⁜ বাঙ্গরায় ৬ মাসের সন্তানকে ৫০ হাজার টাকায় বিক্রির অভিযোগ,সন্তান ফিরে পেতে মায়ের আকুতি! ⁜ তিতাসে পুলিশের উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ ⁜ দাউদকান্দিতে যমজ দুই ভাইয়ের জিপিএ-৫ ⁜ ব্রাহ্মণপাড়ায় আগুনে পুড়ল ৩ দোকান, ক্ষতি ৪০ লাখ টাকা ⁜ ব্রাহ্মণপাড়ার সাহেবাবাদে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত ⁜ হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষের সঙ্গে কুসিক প্রশাসকের মতবিনিময় ⁜ নাঙ্গলকোটে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ⁜ লালমাইয়ে জাতীয় মৎস্য পক্ষ পালিত: পোনা অবমুক্ত ও ৩ চাষীকে সম্মাননা ⁜ শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত: ভারতীয় সংবাদমাধ্যমের খবর ⁜ বাংলাদেশের কাছে হারা কামিন্সদের তীব্র সমালোচনায় অস্ট্রেলিয়ান গ্রেটরা ⁜ এস আলমের বিদ্যুৎ কোম্পানিকে পুরো বাকিতে পণ্য আমদানির সুবিধা ⁜ বিএনপির কেউ মাদকের সঙ্গে জড়িত থাকলে আগে তাকে গ্রেফতার করুন’ -সেলিম ভূইঁয়া এমপি। ⁜ ব্রাহ্মণপাড়ায় মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত ⁜ নিরাপত্তা চেয়ে কুমিল্লা কোতোয়ালি থানায় মওদুদ আব্দুল্লাহ শুভর আবেদন ⁜ ব্রাহ্মণপাড়ায় নানা আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন ⁜ ব্রাহ্মণপাড়ায় ধান মাড়াইয়ের মেশিনের তার খুলতে গিয়ে কৃষকের মৃত্যু ⁜ বুড়িচংয়ে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 29 Oct 2025, 12:12 AM

...
দেবিদ্বারে স্কুল প্রতিষ্ঠার নামে কৃষকের ১৭৫টি গাছ কেটে ভূমি দখলের অভিযোগ News Image

নিজস্ব প্রতিবেদক, দেবিদ্বা

কুমিল্লার দেবিদ্বারে স্কুল প্রতিষ্ঠার নামে কৃষকের ২০ শতাংশ পৈত্রিক জমি জোরপূর্বক দখল ও বনায়নকৃত প্রায় ১৭৫টি গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে একটি প্রভাবশালী মহলের বিরুদ্ধে। থানায় অভিযোগের পর হুমকি ও ভয়ে পালিয়ে বেড়াচ্ছে ভুক্তভোগী কৃষক হাবিবুর রহমান। ঘটনাটি ঘটেছে ২৫ অক্টোবর উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের সুলতানপুর গ্রামে।

অভিযোগে জানা যায়, দেবিদ্বার উপজেলার সুলতানপুর গ্রামে একটি স্কুল প্রতিষ্ঠার জন্য প্রভাবশালীরা জমি দিতে চাপ প্রয়োগ করে স্থানীয় কৃষক হাবিবুর রহমানকে। ওই কৃষক জমি দিতে রাজি না হলে গত ৯ সেপ্টেম্বর ২৫টি গাছ কেটে ফেলে প্রভাবশালীরা। পরে ২৫ অক্টোবর আরও ১৬০টি গাছ কেটে নেয় এবং ভেক্যু দিয়ে তার জমির মাটি কেটে রাস্তা তৈরি করা হয়। কৃষক হাবিবুর রহমান এ বিষয়ে থানায় অভিযোগের পর জীবননাশের হুমকিতে গ্রাম ছেড়ে পালিয়ে মানবেতর জীবনযাপন করছেন বলে দাবি করেছেন ভুক্তভোগী পরিবারটি।

সরেজমিনে মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকালে ঘটনাস্থালে গিয়ে দেখা যায়, কয়লা ব্যবসায়ী মো. শাহনেওয়াজ শাহীন ওই এলাকায় একটি স্কুল প্রতিষ্ঠার উদ্যোগ নেয়। এতে গ্রামের কয়েকজনের সম্মতিতে জমি নির্ধারণের সময় হাবিবুর রহমানের জমিও নির্বাচন করা হয় এবং তার তার ইচ্ছের বিরুদ্ধে গিয়ে জমির অকেগুলি গাছ কেটে ফেলা হয়।

 কৃষক হাবিবুর রহমান বলেন, ‘আমার ২০ শতাংশ পৈত্রিক জমি জোর করে নিতে চায় শাহীন ও তার সমর্থকরা। আমি রাজী না হওয়ায় ৯ সেপ্টেম্বর তারা প্রথমে ২৫টি গাছ কেটে ফেলে, পরে ২৫ অক্টোবর আরও ১৬০টি গাছ কেটে নেয়। থানায় অভিযোগ করার পরও হুমকি অব্যাহত থাকায় জীবন বাঁচাতে গ্রাম ছাড়ে পালিয়ে থাকতে বাধ্য হয়েছি।’

ভুক্তভোগীর আত্মীয় মো. সাইফুল ইসলাম অভিযোগ করে বলেন, স্কুল প্রতিষ্ঠার কথা বললেও উদ্দেশ্য আসলে খাসজমি দখল করে এবং সৌন্দর্য বর্ধনে হাবিবুর রহমানের জায়গা নিয়ে মাছের প্রজেক্ট করা। কারণ, এলাকায় ইতোমধ্যে অর্ধ কিলোমিটারের মধ্যে কামিল মাদ্রাসা, সাইচাপাড়া উচ্চ বিদ্যালয় ও চান্দপুর হাই স্কুলসহ একাধিক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। 

তবে স্থানীয় বাবুল মিয়া, জাহাঙ্গীর আলম, নজরুল ইসলাম ও শরীফ হোসেনসহ কয়েকজন বলেন, গ্রামবাসী ৯৯ শতাংশ জমির মধ্যে ২২ শতাংশ খাস ও ৭৭ শতাংশ মালিকানাধীন জমি নিয়ে স্কুল স্থাপনের উদ্যোগ নিয়েছে। হাবিবুর রহমানের জমির বিনিময়ে আরও ১৭ শতাংশ জমি দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। বিষয়টি নিয়ে আগামী ৩০ অক্টোবর থানায় বৈঠক হওয়ার কথা রয়েছে। স্কুলটি প্রতিষ্ঠা হলে এ এলাকার মানুষ আলোকীত হবে। কিন্তু গ্রামের কয়েকজনের সম্মতিতে হাবিবুর রহমানের জমির একটি অংশে রাস্তা নির্মাণের প্রয়োজন হলে কিছু গাছ কাটা হয়। কিন্তু এখন তাকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হচ্ছে বলে দাবি করেন তারা। উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম বলেন, গাছ কাটার বিষয়টি তদন্ত করে দেখার জন্য এসিল্যান্ডকে বলে দিয়েছি। এ ব্যাপারে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামসুদ্দীন মোহাম্মদ ইলিয়াছ বলেন ‘অভিযোগ পেয়েছি। উভয় পক্ষকে আগামী শুক্রবার থানায় ডেকেছি, সমাধান না হলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’




ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

কুমিল্লায় প্রাডো গাড়িতে কোটি টাকার ৩ লাখ পিস ইয়াবাসহ আটক ২
কুমিল্লায় প্রাডো গাড়িতে কোটি টাকার ৩ লাখ পিস ইয়াবাসহ আটক ২

মাহফুজ নান্টু, কুমিল্লা।। কুমিল্লায় বিলাসবহুল প্রাডো গাড়িতে তল্লাশি চালিয়ে ৩ লাখ পিস ইয়াবা জব্দ...

৩২ বছর ধরে বিমান নেই, এখন রানওয়েতেই মেলা! ঝুঁকিতে নেভিগেশন ব্যবস্থা—আয়োজক কারা, জানে না প্রশাসন
৩২ বছর ধরে বিমান নেই, এখন রানওয়েতেই মেলা! ঝুঁকিতে নেভিগেশন ব...

আয়েশা আক্তার৩২ বছর ধরে কুমিল্লা বিমানবন্দরের রানওয়েতে যাত্রীবাহী বিমানের চাকা ঘোরেনি। বিমান ওঠানামা...

কুমিল্লায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত চক্রের ৫ সদস্য গ্রেপ্তার
কুমিল্লায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত চক্রের ৫ সদস...

নিজস্ব প্রতিবেদককুমিল্লায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে...

বাঙ্গরায় ৬ মাসের সন্তানকে ৫০ হাজার টাকায় বিক্রির অভিযোগ,সন্তান ফিরে পেতে মায়ের আকুতি!
বাঙ্গরায় ৬ মাসের সন্তানকে ৫০ হাজার টাকায় বিক্রির অভিযোগ,সন্ত...

হাফেজ নজরুলকুমিল্লা বাঙ্গরা উপজেলার রামচন্দ্রপুরে ৬ মাসের শিশু  সন্তান কে ৫০ হাজার টাকা বিক্রির...

তিতাসে পুলিশের উদ্যোগে  মাদকবিরোধী সমাবেশ
তিতাসে পুলিশের উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ

তিতাস প্রতিনিধি :কুমিল্লার তিতাসে থানাকর্তৃক আয়োজিত মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশঅনুষ্ঠিত হয়। রবিবার ব...

দাউদকান্দিতে যমজ দুই ভাইয়ের জিপিএ-৫
দাউদকান্দিতে যমজ দুই ভাইয়ের জিপিএ-৫

মিতা মিয়াজী,দাউদকান্দি কুমিল্লার দাউদকান্দি উপজেলায় চলতি বছরের এসএসসি পরীক্ষায় অংশগ্রহন করে জিপ...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ কুমিল্লায় প্রাডো গাড়িতে কোটি টাকার ৩ লাখ পিস ইয়াবাসহ আটক ২
➤ ৩২ বছর ধরে বিমান নেই, এখন রানওয়েতেই মেলা! ঝুঁকিতে নেভিগেশন ব্যবস্থা—আয়োজক কারা, জানে না প্রশাসন
➤ কুমিল্লায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত চক্রের ৫ সদস্য গ্রেপ্তার
➤ বাঙ্গরায় ৬ মাসের সন্তানকে ৫০ হাজার টাকায় বিক্রির অভিযোগ,সন্তান ফিরে পেতে মায়ের আকুতি!
➤ তিতাসে পুলিশের উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ
➤ দাউদকান্দিতে যমজ দুই ভাইয়ের জিপিএ-৫
➤ ব্রাহ্মণপাড়ায় আগুনে পুড়ল ৩ দোকান, ক্ষতি ৪০ লাখ টাকা
➤ ব্রাহ্মণপাড়ার সাহেবাবাদে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত
➤ হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষের সঙ্গে কুসিক প্রশাসকের মতবিনিময়
➤ নাঙ্গলকোটে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
➤ লালমাইয়ে জাতীয় মৎস্য পক্ষ পালিত: পোনা অবমুক্ত ও ৩ চাষীকে সম্মাননা
➤ শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত: ভারতীয় সংবাদমাধ্যমের খবর
➤ বাংলাদেশের কাছে হারা কামিন্সদের তীব্র সমালোচনায় অস্ট্রেলিয়ান গ্রেটরা
➤ এস আলমের বিদ্যুৎ কোম্পানিকে পুরো বাকিতে পণ্য আমদানির সুবিধা
➤ বিএনপির কেউ মাদকের সঙ্গে জড়িত থাকলে আগে তাকে গ্রেফতার করুন’ -সেলিম ভূইঁয়া এমপি।
➤ ব্রাহ্মণপাড়ায় মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত
➤ নিরাপত্তা চেয়ে কুমিল্লা কোতোয়ালি থানায় মওদুদ আব্দুল্লাহ শুভর আবেদন
➤ ব্রাহ্মণপাড়ায় নানা আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন
➤ ব্রাহ্মণপাড়ায় ধান মাড়াইয়ের মেশিনের তার খুলতে গিয়ে কৃষকের মৃত্যু
➤ বুড়িচংয়ে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir