...
শিরোনাম
শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত: ভারতীয় সংবাদমাধ্যমের খবর ⁜ বাংলাদেশের কাছে হারা কামিন্সদের তীব্র সমালোচনায় অস্ট্রেলিয়ান গ্রেটরা ⁜ এস আলমের বিদ্যুৎ কোম্পানিকে পুরো বাকিতে পণ্য আমদানির সুবিধা ⁜ বিএনপির কেউ মাদকের সঙ্গে জড়িত থাকলে আগে তাকে গ্রেফতার করুন’ -সেলিম ভূইঁয়া এমপি। ⁜ ব্রাহ্মণপাড়ায় মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত ⁜ নিরাপত্তা চেয়ে কুমিল্লা কোতোয়ালি থানায় মওদুদ আব্দুল্লাহ শুভর আবেদন ⁜ ব্রাহ্মণপাড়ায় নানা আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন ⁜ ব্রাহ্মণপাড়ায় ধান মাড়াইয়ের মেশিনের তার খুলতে গিয়ে কৃষকের মৃত্যু ⁜ বুড়িচংয়ে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ ⁜ কুমিল্লায় জাতীয় মৎস্য সপ্তাহের তিন দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ⁜ কুমিল্লার পদ্ম বিল: প্রকৃতির অপরূপ সৌন্দর্যের এক অপরূপ নিদর্শন, মুগ্ধ দর্শনার্থীরা ⁜ পদুয়ার বাজারের যানজট নিরসনে বাজার স্থানান্তর ও সড়ক প্রশস্তকরণের উদ্যোগ কুসিক প্রশাসকের ⁜ অবশেষে বিতর্কিত সেই লেখাটি সরিয়ে ফেলেছে মুরাদনগর হাসপাতাল কর্তৃপক্ষ ⁜ কুবিতে ৩৫০০ দুর্লভ প্রজাতির গাছের চারা রোপণ শুরু ⁜ মুরাদনগরে পুলিশের মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত ⁜ কুমিল্লা সদর দক্ষিণে মাদক বিরোধী সমাবেশ ⁜ চাঁদপুরে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন আলোচনা ও পুরস্কার বিতরণ ⁜ কুমিল্লার লালমাইয়ে মাদকবিরোধী প্রতিরোধ গড়ার লক্ষ্যে র‌্যালী ও সমাবেশ ⁜ মনোহরগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও সমাবেশ ⁜ চান্দিনা থানা পুলিশের আয়োজনে মাদক বিরোধী র‌্যালি ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 29 Oct 2025, 11:03 AM

...
সার ডিলার নিয়োগ নীতিমালা বাতিল ও বিক্রয়মূল্য নির্ধারণের দাবি বিএফএ’র News Image

নিজস্ব প্রতিবেদক

কৃষি খাতে স্থিতিশীলতা বজায় রাখা ও সার সরবরাহে সংকট রোধে বর্তমান ‘সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা-২০০৯’ বহাল রাখার দাবি জানিয়েছে বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন (বিএফএ) কুমিল্লা জেলা ইউনিট। একই সঙ্গে কৃষকদের দোরগোড়ায় সময়মতো সার সরবরাহ নিশ্চিত ও ব্যবসায়ীদের ক্ষতি পুষিয়ে নিতে সারের ক্রয়মূল্যের সঙ্গে পরিবহন, অন্যান্য খরচ এবং লভ্যাংশ বাবদ শতকরা ২৫ ভাগ বৃদ্ধি করে বিক্রয়মূল্য নির্ধারণেরও জোর দাবি জানিয়েছে সংগঠনটি। 

গতকাল মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে কুমিল্লা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। সংগঠনের সভাপতি মোঃ জাহাঙ্গীর হাসান এক লিখিত বক্তব্যে বলেন, কৃষি মন্ত্রণালয় কর্তৃক প্রস্তাবিত ‘সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালাু২০২৫’ বাস্তবায়িত হলে মাঠপর্যায়ে সারের সুষ্ঠু সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হবে এবং কৃষি উৎপাদনে বিপর্যয় নেমে আসবে।

তিনি বলেন, ১৯৯৬ সাল থেকে পরীক্ষিত ডিলাররা দেশের সারের বাজারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। একজন ডিলারকে গড়ে ৩০ থেকে ৬০ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে হয় এবং খুচরা বিক্রেতাদের কাছে ২০ থেকে ৩০ লাখ টাকা পর্যন্ত বাকিতে সার সরবরাহ করতে হয়। কৃষকরা ফসল বিক্রির পর ওই টাকা পরিশোধ করলেও পুরো অর্থ ফেরত আসে না। এমন বাস্তবতায় নতুন নীতিমালা চালু হলে অনেক ডিলার দেউলিয়া হয়ে পড়বে, যা দেশের সার সরবরাহ ব্যবস্থাকে ভেঙে দেবে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ইউনিয়নভিত্তিক তিনজন নতুন ডিলার নিয়োগের প্রস্তাবও বাস্তবসম্মত নয়। এতে বিনিয়োগ ব্যয় ও পরিচালন খরচ বহুগুণে বাড়বে, অথচ লভ্যাংশ কমে যাবে। ফলে সার ব্যবসায়ীরা নিরুৎসাহিত হবে, এবং সার সংকট দেখা দিতে পারে। তারা দাবি করেন, বর্তমানে প্রতি ইউনিয়নে একজন ডিলারশিপ পদ্ধতিই কার্যকর এবং স্থিতিশীল ব্যবস্থা। বিএফএ কুমিল্লা ইউনিট মনে করে, একই পরিবারের সদস্যরা যদি পৃথক প্রতিষ্ঠান পরিচালনা করে এবং সরকারের চাহিদা অনুযায়ী সব দলিল উপস্থাপন করতে পারে, তবে তাদের ডিলারশিপ বহাল রাখা ন্যায্য হবে। সংগঠনটি নারী উদ্যোক্তাদের সার ব্যবসায় যুক্ত করার পক্ষেও মত দেয়।

বক্তারা আরও বলেন, ২০ বছর আগে নির্ধারিত প্রতি বস্তায় মাত্র ১০০ টাকা পরিবহন খরচ আজ আর বাস্তবসম্মত নয়। জ্বালানি ও পরিবহন ব্যয় কয়েকগুণ বেড়ে যাওয়ায় তারা দাবি জানান, ক্রয়মূল্যের সঙ্গে শতকরা ২৫ ভাগ যুক্ত করে বিক্রয়মূল্য নির্ধারণ করা হোক, যাতে সরকারি মূল্যে সার বিক্রি নিশ্চিত থাকে। এ সময় লিখিত বক্তব্যে সংগঠনটির সভাপতি মোঃ জাহাঙ্গীর হাসান আরো বলেন, সরকারের ভর্তুকি মূল্যের সারের ওপর কোনো আগাম কর আরোপ করা হলে বাজার অস্থিতিশীল হয়ে পড়বে। এছাড়া আগামী ফেব্রুয়ারি ২০২৬ সালে জাতীয় নির্বাচন সামনে রেখে এখনই নীতিমালা পরিবর্তনের চেষ্টা করলে পিক সিজনে সার সংকট দেখা দিতে পারে।

তিনি আহ্বান জানান, নীতিমালা ২০২৫ কার্যকর না করে বরং দেশের প্রতিটি জেলা থেকে অন্তত ১০ জন বিসিআইসি ডিলারের মতামতের ভিত্তিতে ২০০৯ সালের পরীক্ষিত নীতিমালাকে পর্যালোচনা করা হোক। অন্যথায়, সার সংকটের দায় বর্তমান সরকারের ওপরই পড়বে।

সভাপতি মোঃ জাহাঙ্গীর হাসান তাঁর বক্তব্যে বলেন, কৃষক জাতির মেরুদণ্ড। কৃষকের স্বার্থ রক্ষাই আমাদের প্রথম দায়িত্ব। তাই সার ডিলারদের ন্যায্য দাবি মেনে নিয়ে কৃষি উৎপাদন যেন বাধাগ্রস্ত না হয়, সেই বিষয়ে সরকারের সদয় দৃষ্টি কামনা করছি। শেষে সংগঠনের পক্ষ থেকে কৃষি মন্ত্রণালয়কে নীতিমালা-২০২৫ বাস্তবায়ন স্থগিত করে বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানানো হয়। এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন,  বিএফএর সহ-সভাপতি মো. আখতার হোসেন, বিএফএ কুমিল্লার সিনিয়র সহ-সভাপতি কাজী আবদুল মতিন, মোঃ আখতার হোসেন, দিলিপ কুমার সাহা, চন্দন কুমার সাহা ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ আবদুল হান্নান, যুগ্ম সম্পাদক একেএম মোস্তফাসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।




ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত: ভারতীয় সংবাদমাধ্যমের খবর
শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত: ভারতীয়...

বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ঢাকার অনুরোধের বিষয়ে ভারতের আদালতই চূড়...

বাংলাদেশের কাছে হারা কামিন্সদের তীব্র সমালোচনায় অস্ট্রেলিয়ান গ্রেটরা
বাংলাদেশের কাছে হারা কামিন্সদের তীব্র সমালোচনায় অস্ট্রেলিয়া...

ডারউইন টেস্টে বাংলাদেশের সামনে পাত্তাই পায়নি অস্ট্রেলিয়া। পূর্ণ শক্তির দল নিয়ে উত্তরসূরিদের এমন হার...

এস আলমের বিদ্যুৎ কোম্পানিকে পুরো বাকিতে পণ্য আমদানির সুবিধা
এস আলমের বিদ্যুৎ কোম্পানিকে পুরো বাকিতে পণ্য আমদানির সুবিধা

অর্থ পাচার ও ব্যাংকের অর্থ লুটপাটের অভিযোগ থাকা চট্টগ্রামভিত্তিক এস আলম গ্রুপের সহযোগী বিদ্যুৎ উৎপাদ...

বিএনপির কেউ মাদকের সঙ্গে জড়িত থাকলে আগে তাকে গ্রেফতার করুন’ -সেলিম ভূইঁয়া এমপি।
বিএনপির কেউ মাদকের সঙ্গে জড়িত থাকলে আগে তাকে গ্রেফতার করুন’...

হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য ও কুমিল্লা বিভাগীয় বিএনপির সাংগ...

ব্রাহ্মণপাড়ায় মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত
ব্রাহ্মণপাড়ায় মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মাদকের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধি ও সামাজিক প্রতিরোধ গড়ে...

নিরাপত্তা চেয়ে কুমিল্লা কোতোয়ালি থানায় মওদুদ আব্দুল্লাহ শুভর আবেদন
নিরাপত্তা চেয়ে কুমিল্লা কোতোয়ালি থানায় মওদুদ আব্দুল্লাহ শুভর...

স্টাফ রিপোর্টারকুমিল্লায় মওদুদ আব্দুল্লাহ শুভ (৩৭) নামে এক ব্যক্তি তাকে অপহরণের চেষ্টা, জিম্মি করে চ...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত: ভারতীয় সংবাদমাধ্যমের খবর
➤ বাংলাদেশের কাছে হারা কামিন্সদের তীব্র সমালোচনায় অস্ট্রেলিয়ান গ্রেটরা
➤ এস আলমের বিদ্যুৎ কোম্পানিকে পুরো বাকিতে পণ্য আমদানির সুবিধা
➤ বিএনপির কেউ মাদকের সঙ্গে জড়িত থাকলে আগে তাকে গ্রেফতার করুন’ -সেলিম ভূইঁয়া এমপি।
➤ ব্রাহ্মণপাড়ায় মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত
➤ নিরাপত্তা চেয়ে কুমিল্লা কোতোয়ালি থানায় মওদুদ আব্দুল্লাহ শুভর আবেদন
➤ ব্রাহ্মণপাড়ায় নানা আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন
➤ ব্রাহ্মণপাড়ায় ধান মাড়াইয়ের মেশিনের তার খুলতে গিয়ে কৃষকের মৃত্যু
➤ বুড়িচংয়ে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ
➤ কুমিল্লায় জাতীয় মৎস্য সপ্তাহের তিন দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন
➤ কুমিল্লার পদ্ম বিল: প্রকৃতির অপরূপ সৌন্দর্যের এক অপরূপ নিদর্শন, মুগ্ধ দর্শনার্থীরা
➤ পদুয়ার বাজারের যানজট নিরসনে বাজার স্থানান্তর ও সড়ক প্রশস্তকরণের উদ্যোগ কুসিক প্রশাসকের
➤ অবশেষে বিতর্কিত সেই লেখাটি সরিয়ে ফেলেছে মুরাদনগর হাসপাতাল কর্তৃপক্ষ
➤ কুবিতে ৩৫০০ দুর্লভ প্রজাতির গাছের চারা রোপণ শুরু
➤ মুরাদনগরে পুলিশের মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত
➤ কুমিল্লা সদর দক্ষিণে মাদক বিরোধী সমাবেশ
➤ চাঁদপুরে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন আলোচনা ও পুরস্কার বিতরণ
➤ কুমিল্লার লালমাইয়ে মাদকবিরোধী প্রতিরোধ গড়ার লক্ষ্যে র‌্যালী ও সমাবেশ
➤ মনোহরগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও সমাবেশ
➤ চান্দিনা থানা পুলিশের আয়োজনে মাদক বিরোধী র‌্যালি
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir