...
শিরোনাম
অর্থবছর নির্ধারণে বড় পরিবর্তন ⁜ ‘বুড়ো’ দলের সমালোচনা করে পুনর্গঠনের ডাক পন্টিংয়ের ⁜ ৪ দিন বিদ্যুৎহীন অবস্থায় ভাসল মার্কিন ডেস্ট্রয়ার ⁜ কুমিল্লায় প্রাডো গাড়িতে কোটি টাকার ৩ লাখ পিস ইয়াবাসহ আটক ২ ⁜ ৩২ বছর ধরে বিমান নেই, এখন রানওয়েতেই মেলা! ঝুঁকিতে নেভিগেশন ব্যবস্থা—আয়োজক কারা, জানে না প্রশাসন ⁜ কুমিল্লায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত চক্রের ৫ সদস্য গ্রেপ্তার ⁜ বাঙ্গরায় ৬ মাসের সন্তানকে ৫০ হাজার টাকায় বিক্রির অভিযোগ,সন্তান ফিরে পেতে মায়ের আকুতি! ⁜ তিতাসে পুলিশের উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ ⁜ দাউদকান্দিতে যমজ দুই ভাইয়ের জিপিএ-৫ ⁜ ব্রাহ্মণপাড়ায় আগুনে পুড়ল ৩ দোকান, ক্ষতি ৪০ লাখ টাকা ⁜ ব্রাহ্মণপাড়ার সাহেবাবাদে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত ⁜ হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষের সঙ্গে কুসিক প্রশাসকের মতবিনিময় ⁜ নাঙ্গলকোটে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ⁜ লালমাইয়ে জাতীয় মৎস্য পক্ষ পালিত: পোনা অবমুক্ত ও ৩ চাষীকে সম্মাননা ⁜ শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত: ভারতীয় সংবাদমাধ্যমের খবর ⁜ বাংলাদেশের কাছে হারা কামিন্সদের তীব্র সমালোচনায় অস্ট্রেলিয়ান গ্রেটরা ⁜ এস আলমের বিদ্যুৎ কোম্পানিকে পুরো বাকিতে পণ্য আমদানির সুবিধা ⁜ বিএনপির কেউ মাদকের সঙ্গে জড়িত থাকলে আগে তাকে গ্রেফতার করুন’ -সেলিম ভূইঁয়া এমপি। ⁜ ব্রাহ্মণপাড়ায় মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত ⁜ নিরাপত্তা চেয়ে কুমিল্লা কোতোয়ালি থানায় মওদুদ আব্দুল্লাহ শুভর আবেদন ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 30 Oct 2025, 8:03 AM

...
নগরীর শাকতলায় অবৈধভাবে জায়গা দখলের অভিযোগ News Image

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লা সিটি কর্পোরেশনের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আব্দুর রহমান ও তার ভাই আরমান এর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ উঠেছে। ওয়ারিশ সূত্রে পাওয়া এই জায়গার মালিক হলো শাকতলা এলাকার স্থায়ী বাসিন্দা ডাক্তার ইসমাঈল মজুমদার পিতা মৃতঃ ইছহাক মাস্টার,সাং-শাকতলা উত্তর পাড়া, থানা-সদর দক্ষিন, জেলা-কুমিল্লা। কিন্তু এই জায়গা অবৈধভাবে দখল নেওয়ার জন্য স্থানীয় প্রভাবশালী ব্যক্তি আব্দুর রহমান, পিতা-মৃতঃ সুন্দর আলী, স্থায়ী ঠিকানা-সাং-গোবিন্দপুর (খলিফা বাড়ি), বর্তমান ঠিকানা-শাকতলা ঈদগাহ মাঠ সংলগ্ন, মরিয়া হয়ে উঠেছে, প্রতিনিয়ত ডাক্তার ইসমাঈল মজুমদার এর পরিবারের উপর হামলা করার হুমকি দিয়ে যাচ্ছে। তার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। ভুক্তভোগী ডাক্তার ইসমাঈল মজুমদার সদর দক্ষিণ মডেল থানায় একটি অভিযোগ করেন।

ডাক্তার ইসমাঈল মজুমদার বলেন, শাকতলা এলাকার স্থায়ী বাসিন্দা আমি। আমার শাকতলা এলাকায় ২ গন্ডা বা ৪ শতক জায়গা আমার পিতা ইছহাক মাস্টার এর ওয়ারিশ সূত্রে আমি মালিক। (রেকর্ড শাকতলা মৌজা সি.আর. ০২নং ও আর.এস-১৬৪নং খতিয়ানের ৩২০/৪ দাগের হাল বি.এস-১০৩১)। আমি বর্তমানে ওয়ারিশ সূত্রে পাওয়া মালিকানা জায়গায় একটা টিনশেড ঘর এবং বিভিন্ন ফল-ফলাদি গাছ রোপন করি। আব্দুর রহমান আমার মালিকানা জায়গায় নির্মিত ঘর ভাঙ্গার চেষ্টা করে যাচ্ছে দীর্ঘদিন যাবত। আমার এই জায়গা অবৈধভাবে দখল নেওয়ার জন্য তার পালিত গুন্ডা বাহিনী দিয়ে আমাকে দীর্ঘদিন যাবত হুমকি ধামকি দিয়ে আসছে। 

সর্বশেষ গত ২১ অক্টোবর বিকেলে কাউন্সিলর আব্দুর রহমানের নেতৃত্বে ১০/১৫ জন সন্ত্রাসী নিয়ে আমার শাকতলা শিক্ষাবোর্ড মডেল কলেজের সামনে নির্মিত নতুন বাড়িতে এসে আমাকে এবং আমার মেয়েদের কে অকথ্য ভাষায় গাল-মন্দ করে। এক পর্যায়ে সন্ত্রাসীরা আমাকে বাঁশের লাঠি দ্বারা আঘাত করার চেষ্টা করলে উপস্থিত আমার বড় মেয়ে আয়েশা মজুমদার তুহিন, ছোট মেয়ে দিলরুবা মজুমদার ও ছেলে হানিফ মজুমদার সন্ত্রাসীদের হাত থেকে আমাকে রক্ষা করে। আমাকে হুমকি ধামকি দিয়ে যাওয়ার পথে আমার ২ গন্ডা যায়গার উপর রোপন করা ৩টি কলা গাছ উপড়াইয়া ফেলে দেয়। আমি সহ আমার পরিবার নিরাপত্তা হীনতায় ভুগছি। 

ডাঃ ইসমাইল মজুমদার উক্ত ঘটনার বিষয়ে সদর দক্ষিণ মডেল থানায় একটি অভিযোগ করলে, গত ২২ অক্টোবর বিকেলে আব্দুর রহমানের ভাই স্থানীয় বিএনপি নেতা আরমান, পিতা-মৃতঃ সুন্দর আলী, সাং-গোবিন্দপুর (খলিফা বাড়ি), সে ডাঃ ইসমাইল মজুমদার এর বাড়িতে এসে নিজেকে জাতীয়তাবাদী যুবদল কুমিল্লা শহর শাখার যুগ্ম আহ্বায়ক বলে পরিচয় দেয়। ডাঃ ইসমাইল কে বাড়ি ঘর ছাড়িয়া অন্যত্র চলে যেতে বলে। ডাঃ ইসমাইল মজুমদার আরমান এর কথার প্রতিবাদ করলে আরমান তার ঘর বাড়ি দখল করার হুমকি দিয়ে চলে যায়। 

ভুক্তভোগী ইসমাঈল মজুমদার এর বড় মেয়ে আয়েশা মজুমদার তুহিন বলেন, আমার বাবা বয়স্ক মানুষ, তিনি তার পৈতৃক সম্পত্তির উপর ঘর নির্মাণ করেন, আব্দুর রহমান ও তার ভাই আরমান আমাদের এই জায়গার উপর লোভ পড়ে, তারা প্রতিনিয়ত আমাদের এই জায়গা দখল নেওয়ার জন্য তাদের লালিত গুন্ডা বাহিনী দিয়ে আমাদের পরিবারের সদস্যদের কে হুমকি ধামকি দিয়ে যাচ্ছে।  এ ব্যাপারে জানতে আব্দুর রহমান ও তার ভাই আরমান এর মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও তাদের কে পাওয়া যায়নি।




ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

অর্থবছর নির্ধারণে বড় পরিবর্তন
অর্থবছর নির্ধারণে বড় পরিবর্তন

দেশের অর্থনৈতিক পরিকল্পনা, বাজেট প্রণয়ন এবং উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে দীর্ঘদিনের প্রচলিত সময়লিপিতে...

‘বুড়ো’ দলের সমালোচনা করে পুনর্গঠনের ডাক পন্টিংয়ের
‘বুড়ো’ দলের সমালোচনা করে পুনর্গঠনের ডাক পন্টিংয়ের

বাংলাদেশের বিপক্ষে ডারউইন টেস্টের প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ের কড়া সমালোচনা করেছেন রিকি পন্ট...

৪ দিন বিদ্যুৎহীন অবস্থায় ভাসল মার্কিন ডেস্ট্রয়ার
৪ দিন বিদ্যুৎহীন অবস্থায় ভাসল মার্কিন ডেস্ট্রয়ার

দক্ষিণ চীন সাগরে গত মাসে মার্কিন নৌবাহিনীর একটি গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার বিদ্যুৎবিহীন অবস্থায় চার দ...

কুমিল্লায় প্রাডো গাড়িতে কোটি টাকার ৩ লাখ পিস ইয়াবাসহ আটক ২
কুমিল্লায় প্রাডো গাড়িতে কোটি টাকার ৩ লাখ পিস ইয়াবাসহ আটক ২

মাহফুজ নান্টু, কুমিল্লা।। কুমিল্লায় বিলাসবহুল প্রাডো গাড়িতে তল্লাশি চালিয়ে ৩ লাখ পিস ইয়াবা জব্দ...

৩২ বছর ধরে বিমান নেই, এখন রানওয়েতেই মেলা! ঝুঁকিতে নেভিগেশন ব্যবস্থা—আয়োজক কারা, জানে না প্রশাসন
৩২ বছর ধরে বিমান নেই, এখন রানওয়েতেই মেলা! ঝুঁকিতে নেভিগেশন ব...

আয়েশা আক্তার৩২ বছর ধরে কুমিল্লা বিমানবন্দরের রানওয়েতে যাত্রীবাহী বিমানের চাকা ঘোরেনি। বিমান ওঠানামা...

কুমিল্লায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত চক্রের ৫ সদস্য গ্রেপ্তার
কুমিল্লায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত চক্রের ৫ সদস...

নিজস্ব প্রতিবেদককুমিল্লায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ অর্থবছর নির্ধারণে বড় পরিবর্তন
➤ ‘বুড়ো’ দলের সমালোচনা করে পুনর্গঠনের ডাক পন্টিংয়ের
➤ ৪ দিন বিদ্যুৎহীন অবস্থায় ভাসল মার্কিন ডেস্ট্রয়ার
➤ কুমিল্লায় প্রাডো গাড়িতে কোটি টাকার ৩ লাখ পিস ইয়াবাসহ আটক ২
➤ ৩২ বছর ধরে বিমান নেই, এখন রানওয়েতেই মেলা! ঝুঁকিতে নেভিগেশন ব্যবস্থা—আয়োজক কারা, জানে না প্রশাসন
➤ কুমিল্লায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত চক্রের ৫ সদস্য গ্রেপ্তার
➤ বাঙ্গরায় ৬ মাসের সন্তানকে ৫০ হাজার টাকায় বিক্রির অভিযোগ,সন্তান ফিরে পেতে মায়ের আকুতি!
➤ তিতাসে পুলিশের উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ
➤ দাউদকান্দিতে যমজ দুই ভাইয়ের জিপিএ-৫
➤ ব্রাহ্মণপাড়ায় আগুনে পুড়ল ৩ দোকান, ক্ষতি ৪০ লাখ টাকা
➤ ব্রাহ্মণপাড়ার সাহেবাবাদে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত
➤ হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষের সঙ্গে কুসিক প্রশাসকের মতবিনিময়
➤ নাঙ্গলকোটে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
➤ লালমাইয়ে জাতীয় মৎস্য পক্ষ পালিত: পোনা অবমুক্ত ও ৩ চাষীকে সম্মাননা
➤ শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত: ভারতীয় সংবাদমাধ্যমের খবর
➤ বাংলাদেশের কাছে হারা কামিন্সদের তীব্র সমালোচনায় অস্ট্রেলিয়ান গ্রেটরা
➤ এস আলমের বিদ্যুৎ কোম্পানিকে পুরো বাকিতে পণ্য আমদানির সুবিধা
➤ বিএনপির কেউ মাদকের সঙ্গে জড়িত থাকলে আগে তাকে গ্রেফতার করুন’ -সেলিম ভূইঁয়া এমপি।
➤ ব্রাহ্মণপাড়ায় মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত
➤ নিরাপত্তা চেয়ে কুমিল্লা কোতোয়ালি থানায় মওদুদ আব্দুল্লাহ শুভর আবেদন
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir