প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 30 Oct 2025, 8:07 AM
ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করতে হবে -উদবাতুল বারী আবু
নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণ
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার চৌয়ারা ইউনিয়নের দক্ষিণ রামপুর গ্রামে মানবিক কুমিল্লার উদ্যোগে বুধবার বিকালে অসহায় দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মানবিক কুমিল্লার প্রতিষ্ঠা চেয়ারম্যান ও মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু। তিনি বলেন, মানবতার কল্যাণের জন্য মানবিক কুমিল্লা প্রতিষ্ঠা হয়েছে। সকলে মানুষকে ভালোবাসতে হবে। ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করতে হবে। দলমত নির্বিশেষে সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে। তবেই মানবিক কুমিল্লার সার্থকতা আসবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম। স্বাগত বক্তব্য রাখেন সদর দক্ষিণ উপজেলা বিএনপি নেতা সোহেল মজুমদার। স্থানীয় বিএনপি নেতা এয়াছিন মিয়ার সভাপতিত্বে ও দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক ভিপি আব্দুল্লাহ আল মামুন এর সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সমাজসেবক নিজাম উদ্দিন মজুমদার, সদর দক্ষিণ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদ খোকা, নগরীর ২২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান, মহানগর যুবদলের যুগ্ম আহবায়ক রিয়াজ, মোঃ মোবারক হোসেন, মনির হোসেন ভূঁইয়া, সদর দক্ষিণ উপজেলা স্বেচ্ছাসেবক দল আহবায়ক জয়নাল আবেদীন, মহানগর যুবদল নেতা রোবেল, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক প্রিমু, সদর সদর উপজেলা ছাত্রদলের সমন্বয়ক নুর মোহাম্মদ মজুমদার প্রমুখ।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লা ক্যান্টনমেন্ট স্ট্যান্ডে গাড়ি থেকে চাঁদা আদায়ের ম...
আমি বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সৈনিক মোঃ রফিকুল ইসলাম (মিঠু) বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দ...
অর্থবছর নির্ধারণে বড় পরিবর্তন
দেশের অর্থনৈতিক পরিকল্পনা, বাজেট প্রণয়ন এবং উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে দীর্ঘদিনের প্রচলিত সময়লিপিতে...
‘বুড়ো’ দলের সমালোচনা করে পুনর্গঠনের ডাক পন্টিংয়ের
বাংলাদেশের বিপক্ষে ডারউইন টেস্টের প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ের কড়া সমালোচনা করেছেন রিকি পন্ট...
৪ দিন বিদ্যুৎহীন অবস্থায় ভাসল মার্কিন ডেস্ট্রয়ার
দক্ষিণ চীন সাগরে গত মাসে মার্কিন নৌবাহিনীর একটি গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার বিদ্যুৎবিহীন অবস্থায় চার দ...
কুমিল্লায় প্রাডো গাড়িতে কোটি টাকার ৩ লাখ পিস ইয়াবাসহ আটক ২
মাহফুজ নান্টু, কুমিল্লা।। কুমিল্লায় বিলাসবহুল প্রাডো গাড়িতে তল্লাশি চালিয়ে ৩ লাখ পিস ইয়াবা জব্দ...
৩২ বছর ধরে বিমান নেই, এখন রানওয়েতেই মেলা! ঝুঁকিতে নেভিগেশন ব...
আয়েশা আক্তার৩২ বছর ধরে কুমিল্লা বিমানবন্দরের রানওয়েতে যাত্রীবাহী বিমানের চাকা ঘোরেনি। বিমান ওঠানামা...