...
শিরোনাম
কুমিল্লার চৌদ্দগ্রামে গৃহবধু তানিয়া হত্যা মামলায় স্বামীর মৃত্যুদন্ত ⁜ ব্রাহ্মণপাড়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা নিয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ⁜ কুমিল্লায় যাত্রীবাহী চলন্ত বাসে অগ্নিকান্ড ⁜ কুমিল্লা ক্যান্টনমেন্ট স্ট্যান্ডে গাড়ি থেকে চাঁদা আদায়ের মিথ্যা অভিযোগের প্রতিবাদ ⁜ অর্থবছর নির্ধারণে বড় পরিবর্তন ⁜ ‘বুড়ো’ দলের সমালোচনা করে পুনর্গঠনের ডাক পন্টিংয়ের ⁜ ৪ দিন বিদ্যুৎহীন অবস্থায় ভাসল মার্কিন ডেস্ট্রয়ার ⁜ কুমিল্লায় প্রাডো গাড়িতে কোটি টাকার ৩ লাখ পিস ইয়াবাসহ আটক ২ ⁜ ৩২ বছর ধরে বিমান নেই, এখন রানওয়েতেই মেলা! ঝুঁকিতে নেভিগেশন ব্যবস্থা—আয়োজক কারা, জানে না প্রশাসন ⁜ কুমিল্লায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত চক্রের ৫ সদস্য গ্রেপ্তার ⁜ বাঙ্গরায় ৬ মাসের সন্তানকে ৫০ হাজার টাকায় বিক্রির অভিযোগ,সন্তান ফিরে পেতে মায়ের আকুতি! ⁜ তিতাসে পুলিশের উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ ⁜ দাউদকান্দিতে যমজ দুই ভাইয়ের জিপিএ-৫ ⁜ ব্রাহ্মণপাড়ায় আগুনে পুড়ল ৩ দোকান, ক্ষতি ৪০ লাখ টাকা ⁜ ব্রাহ্মণপাড়ার সাহেবাবাদে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত ⁜ হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষের সঙ্গে কুসিক প্রশাসকের মতবিনিময় ⁜ নাঙ্গলকোটে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ⁜ লালমাইয়ে জাতীয় মৎস্য পক্ষ পালিত: পোনা অবমুক্ত ও ৩ চাষীকে সম্মাননা ⁜ শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত: ভারতীয় সংবাদমাধ্যমের খবর ⁜ বাংলাদেশের কাছে হারা কামিন্সদের তীব্র সমালোচনায় অস্ট্রেলিয়ান গ্রেটরা ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 30 Oct 2025, 8:07 AM

...
কুমিল্লা-৫ আসনে জনসমর্থন ও বিএনপির প্রার্থীতার দৌড়ে এগিয়ে জসিম উদ্দিন News Image

নিজস্ব প্রতিবেদক

বর্তমান অন্তর্বর্তী সরকার ঘোষিত ডেডলাইন আগামী ফেব্রুয়ারী ২০২৬ সম্ভাব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে কুমিল্লা-৫ বুড়িচং-ব্রাহ্মণপাড়ায় কে হবে পরবর্তী এমপি তা নিয়ে মানুষের মধ্যে চলছে আলোচনা সমালোচন নানাবিধ যুক্তি তর্ক চুলচেরা বিচার বিশ্লেষণ ও মূল্যায়ন। আর মানুষের এই মূল্যায়নের ক্ষেত্রে সবচেয়ে বেশি অগ্রাধিকার পাচ্ছে ফ্যাসিস্ট হাসিনার সাড়ে ১৫ বছরের নির্মম শাসন আমলে কারা জেল জুলুমের শিকার হয়েছে; জীবনের ঝুঁকি নিয়ে কারা মামলা হামলা ভয়-ভীতি উপেক্ষা করে সাহসিকতার সাথে দলের ঐক্য ধরে রেখেছেন এবং নেতৃত্ব দিয়েছেন ও দলের জন্য অকাতরে অর্থ ব্যয় করেছে তাদের নাম। সে বিচার বিশ্লেষণে জনপ্রিয়তায় হাজী জসিম উদ্দিনের নাম এবং একক অবস্থানে রয়েছে এমনটাই মনে করছেন কুমিল্লা-৫ আসনের ভোটাররা।

বলাবাহুল্য প্রতিষ্ঠা লগ্ন থেকে গত ৪৭ বছর মন মননে জাতীয়তাবাদী আদর্শ লালিত একজন নিবেদিত মানুষ আলহাজ্ব জসিম উদ্দিন। দীর্ঘ এই পথ চলায় কখনও কোন স্বার্থ, চাওয়া পাওয়া কিংবা ভয়ভীতি তাকে বিচ্চ্যুত করতে পারেনি জাতীয়তাবাদী আদর্শ থেকে। এরই ধারাবাহিকতায় ৯০ দশকের  শেষার্ধে তিনি সক্রিয় হন বুড়িচং ব্রাহ্মণপাড়া জাতীয়তাবাদী  রাজনীতিতে। সময়ের সাহসী প্রতিবাদী কন্ঠস্বর জসিম উদ্দীনের আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী তীব্র প্রতিবাদ ও দলে বলিষ্ঠ নেতৃত্ব দুই উপজেলার জাতীয়তাবাদী দল তথা যুব সমাজের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে আসছে শুরু থেকেই।

১ অক্টোবর ২০০১ অনুষ্ঠিত ৮ম জাতীয় সংসদ নির্বাচনে দলের কার্যক্রম সুসংহত এবং বিজয় নিশ্চিত করতে ২০০০ সালে  ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সভাপতি নির্বাচিত করা হয় হাজী জসিম উদ্দিনকে। সে সময় থেকে এ রিপোর্ট লেখা পর্যন্ত দীর্ঘ ২৫ বছর তিনি ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করছেন এবং বুড়িচং ও ব্রাহ্মণপাড়া দুই উপজেলা বিএনপির সকল নীতি নির্ধারণী বিষয়ে নীতি নির্ধারক হিসেবে অগ্রণী ভূমিকা পালন করে আসছেন ।

২৯ ডিসেম্বর ২০০৮ নবম জাতীয় সংসদের পাতানো নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসার পর থেকে ৫ আগস্ট ২০২৪ স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতন পর্যন্ত দীর্ঘ সাড়ে ১৫ বছরেরও অধিক সময়ের ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন সংগ্রামে বুড়িচং ব্রাহ্মণপাড়া জাতীয়তাবাদী দল যার বলিষ্ঠ ও সাহসী নেতৃত্বে ঐক্যবদ্ধ ছিল তিনি সেই জসিম উদ্দিন জসিম।

স্বৈরাচারী হাসিনা সরকারের হামলা মামলা জেল জুলুম ভয় ভীতি কোন কিছুই দমিয়ে রাখতে পারেনি অদম্য সাহসী এই নেতাকে। এমনই  এক প্রেক্ষাপটে ২০২২ সালে তিনি কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব নির্বাচিত হন। দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিবের দায়িত্বে থাকাকালে তিন বছরে জেলা বিএনপির হারানো গতি ফিরিয়ে আনতে সক্ষম হয়েছিলেন তিনি। শুধু  তাই নয় ঐ সময়ে কুমিল্লায় গত ৫৪ বছরের ইতিহাসের সর্বোচ্চ প্রতিবাদ সমাবেশ ও মিছিল মিটিং সংগঠিত হয়েছে। এছাড়াও হয়েছ অসংখ্য দলীয় প্রোগ্রাম আর এসব কিছুর প্রাণ স্পন্দন ছিল হাজী জসিম।

অনেক নেতা যখন হামলা মামলা গ্রেপ্তার জেল জুলুমের ভয়ে আড়ালে আবডালে থাকার চেষ্টা করেছেন, সেদিন বুক উচিয়ে কুমিল্লার রাজপথে  মিছিল মিটিং সমাবেশের সম্মুখভাগে থেকে নেতৃত্ব দিয়েছেন জসিম উদ্দিন৷। জেলার নেতা হিসেবে তার এই সাহসী নেতৃত্ব সমগ্র কুমিল্লাবাসীকে আন্দোলনে উদ্বুদ্ধ করেছে যুগিয়েছে অনুপ্রেরণা। এমনিভাবে গত প্রায় ৩০টি বছর মানুষের ডাকে সাড়া দিয়ে ছুটে গিয়েছেন নিজ নির্বাচনী এলাকা বুড়িচং-ব্রাহ্মণপাড়া জনপদের এক প্রান্ত থেকে অপর প্রান্তে, প্রতিটি গ্রাম থেকে গ্রামে, পাড়া মহল্লার আনাছে-কানাচে সময় অসময়ে দুর্যোগ দুর্বীপাকে। চেষ্টা করেছেন প্রতিটি মানুষকে তার বিপদে আপদে সান্তনা দিতে এবং সাহস যোগাতে সে সাথে অকাতরে ব্যয়ও করেছেন অজস্র অর্থ।

তিনি বিভিন্ন দোয়া-মাহফিল, জানাজাসহ ধর্মীয় এবং নানাবিধ সামাজিক অনুষ্ঠানে উপস্থিত থেকে এলাকার মানুষের সাথে সুখ দুঃখের সাথী হয়ে ইতিহাস সৃষ্টি করে চলছেন আপন মহিমায়।

বিশেষত ২০২৪ সালে গোমতী নদীর ভাঙ্গনে প্লাবন সৃষ্টির সেই গভীর রাত থেকে পরবর্তী সময়ে এলাকায় ঘুরে ঘুরে মানুষের পাশে দাঁড়িয়ে তাদের খোঁজখবর নিয়ে, বিপদে সাহস যুগিয়ে, সাধ্য অনুযায়ী আর্থিক সহায়তা প্রদানের মাধ্যমে এক বিরল দৃষ্টান্ত  সৃষ্টি করেছেন হাজী জসিম। তার এই দীর্ঘ রাজনৈতিক পথচলায় পারিবারিকভাবে তিনি ছিলেন একেবারেই একা এবং নিঃসঙ্গ। আপন হিসেবে রাজনৈতিক অঙ্গনে ছিলনা বাবা ভাই কিংবা পরিবারের অন্য কেউ। তাই তিনি বুড়িচং ব্রাহ্মণপাডার সর্বস্তরের মানুষকে আপন করে নিয়েছেন আবদ্ধ হয়েছেন তাদের ভালোবাসার বন্ধনে।  আর এই বিশাল শূন্যতা পূরণ করেছে বুড়িচং ব্রাহ্মণপাড়ার পর্যায়ক্রমে যুব সমাজ ও তার সমসাময়িক বয়সের নেতাকর্মী সমর্থকরা। এভাবেই সকলের উৎসাহ উদ্দীপনা প্রত্যক্ষ এবং পরোক্ষ সহযোগিতায় কুমিল্লা ৫ নির্বাচনী এলাকার জাতীয়তাবাদী রাজনীতিতে দীর্ঘ ২৫ বছর কান্ডারী হিসেবে দণ্ডায়মান হাজী জসিম উদ্দীন।

জসিম উদ্দীন যে একটি নাম একজন ব্যক্তি শুধু তাই নয় বুড়িচং ব্রাহ্মণপাড়ার জাতীয়তাবাদী রাজনীতিতে প্রেরণার উৎস ঐক্যের একমাত্র প্রতীক তিনি এবং তার তুলনাও সে নিজেই। কোন প্রকার বিশৃঙ্খলা দাঙ্গা হাঙ্গামা কিংবা বড় কোন অঘটন ছাড়া দুটি উপজেলার সকল রাজনৈতিক কর্মকান্ড দীর্ঘ দুই যুগ ধরে একটি চেইন অব কমান্ডের মাধ্যমে নিয়ন্ত্রিত হওয়া সত্যিই অভূতপূর্ব । আর তা সম্ভব হয়েছে জসিম উদ্দিনের মত একজন সাহসী নেতার দৃঢ় নেতৃত্বের সুবাদে।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৫ নির্বাচনী এলাকার একজন প্রার্থী গণমানুষের এই নেতা হাজী জসিম উদ্দিন। বুড়িচং ব্রাহ্মণপাড়া নামের এ জনপদে তার গত ত্রিশ বছরের শ্রম, এলাকার মানুষের সাথে তৈরী হওয়া ভালোবাসার বন্ধন, তার নেতৃত্বের দৃঢ়তা, দলের প্রতি রেখে যাওয়া তার অবদান সব মিলিয়ে আগামী সংসদ নির্বাচনে তাদের প্রতিনিধি হিসেবে তাকেই নির্বাচিত করবেন মানুষের প্রতি এ দৃঢ় বিশ্বাস অন্তরে সদা লালন করেন তিনি।




ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

দাউদকান্দিতে বিদেশি পিস্তল-গুলি উদ্ধার,  হত্যা মামলার আসামি গ্রেফতার
দাউদকান্দিতে বিদেশি পিস্তল-গুলি উদ্ধার, হত্যা মামলার আসামি...

নিজস্ব প্রতিবেদক,দাউদকান্দিকুমিল্লার দাউদকান্দিতে অভিযান চালিয়ে হত্যা ও দস্যুতাসহ চারটি মামলার আসামি...

কুবিতে প্রথমবারের মতো শিল্পী একাডেমি বৈঠক অনুষ্ঠিত
কুবিতে প্রথমবারের মতো শিল্পী একাডেমি বৈঠক অনুষ্ঠিত

কুবি প্রতিনিধি শিক্ষা, গবেষণা, উদ্ভাবন, দক্ষতা উন্নয়ন, ইন্টার্নশিপ ও কর্মসংস্থানের সুযোগ সম্প্র...

হোমনায় যত্রতত্র গড়ে উঠেছে লাইসেন্স বিহীন ফার্মেসী
হোমনায় যত্রতত্র গড়ে উঠেছে লাইসেন্স বিহীন ফার্মেসী

হোমনা ( কুমিল্লা) প্রতিনিধিকুমিল্লার হোমনায় যত্রতত্র গড়ে উঠেছে লাইসেন্স বিহীন ফার্মেসী। এ সমস্ত ফার্...

মাটিরাঙ্গায় মোটরসাইকেল ফেলে পালালেন দুই ব্যক্তি, মিলল পিস্তল ও ৫ কোটি টাকার আইস
মাটিরাঙ্গায় মোটরসাইকেল ফেলে পালালেন দুই ব্যক্তি, মিলল পিস্তল...

শ্যামল রুদ্র খাগড়াছড়ি খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বিজিবির ধাওয়া খেয়ে মোটরসাইকেল ফেলে পাহাড়ের দিকে প...

কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৩৫ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৩৫ লাখ টাকার ভারতীয় পণ্য জব...

মো. আনোয়ারুল ইসলামকুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৩৫ লাখ ৫ হাজার ২...

কুমিল্লার চৌদ্দগ্রামে গৃহবধু তানিয়া হত্যা মামলায় স্বামীর মৃত্যুদন্ত
কুমিল্লার চৌদ্দগ্রামে গৃহবধু তানিয়া হত্যা মামলায় স্বামীর মৃত...

আয়েশা আক্তার কুমিল্লার চৌদ্দগ্রামে স্ত্রী তানিয়া বেগমকে হত্যার দায়ে মো. আজাদ প্রকাশ ওরফে মো. আব...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ কুমিল্লার চৌদ্দগ্রামে গৃহবধু তানিয়া হত্যা মামলায় স্বামীর মৃত্যুদন্ত
➤ ব্রাহ্মণপাড়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা নিয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
➤ কুমিল্লায় যাত্রীবাহী চলন্ত বাসে অগ্নিকান্ড
➤ কুমিল্লা ক্যান্টনমেন্ট স্ট্যান্ডে গাড়ি থেকে চাঁদা আদায়ের মিথ্যা অভিযোগের প্রতিবাদ
➤ অর্থবছর নির্ধারণে বড় পরিবর্তন
➤ ‘বুড়ো’ দলের সমালোচনা করে পুনর্গঠনের ডাক পন্টিংয়ের
➤ ৪ দিন বিদ্যুৎহীন অবস্থায় ভাসল মার্কিন ডেস্ট্রয়ার
➤ কুমিল্লায় প্রাডো গাড়িতে কোটি টাকার ৩ লাখ পিস ইয়াবাসহ আটক ২
➤ ৩২ বছর ধরে বিমান নেই, এখন রানওয়েতেই মেলা! ঝুঁকিতে নেভিগেশন ব্যবস্থা—আয়োজক কারা, জানে না প্রশাসন
➤ কুমিল্লায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত চক্রের ৫ সদস্য গ্রেপ্তার
➤ বাঙ্গরায় ৬ মাসের সন্তানকে ৫০ হাজার টাকায় বিক্রির অভিযোগ,সন্তান ফিরে পেতে মায়ের আকুতি!
➤ তিতাসে পুলিশের উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ
➤ দাউদকান্দিতে যমজ দুই ভাইয়ের জিপিএ-৫
➤ ব্রাহ্মণপাড়ায় আগুনে পুড়ল ৩ দোকান, ক্ষতি ৪০ লাখ টাকা
➤ ব্রাহ্মণপাড়ার সাহেবাবাদে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত
➤ হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষের সঙ্গে কুসিক প্রশাসকের মতবিনিময়
➤ নাঙ্গলকোটে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
➤ লালমাইয়ে জাতীয় মৎস্য পক্ষ পালিত: পোনা অবমুক্ত ও ৩ চাষীকে সম্মাননা
➤ শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত: ভারতীয় সংবাদমাধ্যমের খবর
➤ বাংলাদেশের কাছে হারা কামিন্সদের তীব্র সমালোচনায় অস্ট্রেলিয়ান গ্রেটরা
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir