প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 30 Oct 2025, 8:05 AM
মুরাদনগরে নিজ গ্রামে শায়িত হলেন বিশ্বজয়ী হাফেজ ত্বকি
বেলাল উদ্দিন আহাম্মদ
আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় তিনবার বিশ্ববিজয়ী প্রখ্যাত হাফেজ সাইফুর রহমান ত্বকি কে নিজ গ্রামে দাফন করা হয়েছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) রাত ১০টার দিকে কুমিল্লার মুরাদনগর উপজেলার ডালপা গ্রামের ডালপা উত্তরপাড়া পীরমুড়ী কবরস্থানে দাফন করা হয়। দাফনের আগে হাফেজ ত্বকি কে শেষ বিদায় দেওয়ার জন্য উপজেলার বিভিন্ন মসজিদ মাদ্রাসার হুজুর, ছাত্র-শিক্ষক, সহপাঠী ও আশেপাশের গ্রামের শত শত মানুষ ত্বকির বাড়িতে উপস্থিত হন।
পারিবারিক সূত্রে জানা যায়, হাফেজ ত্বকি সম্প্রতি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রাজধানীর মুগদা হাসপাতালে ভর্তি হন। এক পর্যায়ে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। লাইফ সাপোর্টে থাকা অবস্থায় মঙ্গলবার সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মঙ্গলবার বাদ আসর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে হাফেজ ত্বকির প্রথম জানাজা শেষে রাত ৮ টার দিকে তার গ্রামের বাড়িতে নিয়ে আসা হয়। পরে এলাকার মাদ্রাসা মাঠে দ্বিতীয় জানাযা পড়ান ত্বকির বাবা। রাত দশটার দিকে তার গ্রামের বাড়ি ডালপা উত্তর পাড়া পীরমুড়ী কবরস্থানে দাফন করা হয়। হাফেজ ত্বকি মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন ডালপা গ্রামের মাদরাসা শিক্ষক মাওলানা বদিউল আলম এর ছেলে।
হাফেজ সাইফুর রহমান ত্বকি ২০১৭ সালে জর্ডানের আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় তিনি প্রথম স্থান অধিকার করেন এবং পরে কুয়েত ও বাহরাইনেও প্রতিযোগিতায় বিজয়ী হয়ে দেশের জন্য সুনাম বয়ে আনেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লা ক্যান্টনমেন্ট স্ট্যান্ডে গাড়ি থেকে চাঁদা আদায়ের ম...
আমি বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সৈনিক মোঃ রফিকুল ইসলাম (মিঠু) বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দ...
অর্থবছর নির্ধারণে বড় পরিবর্তন
দেশের অর্থনৈতিক পরিকল্পনা, বাজেট প্রণয়ন এবং উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে দীর্ঘদিনের প্রচলিত সময়লিপিতে...
‘বুড়ো’ দলের সমালোচনা করে পুনর্গঠনের ডাক পন্টিংয়ের
বাংলাদেশের বিপক্ষে ডারউইন টেস্টের প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ের কড়া সমালোচনা করেছেন রিকি পন্ট...
৪ দিন বিদ্যুৎহীন অবস্থায় ভাসল মার্কিন ডেস্ট্রয়ার
দক্ষিণ চীন সাগরে গত মাসে মার্কিন নৌবাহিনীর একটি গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার বিদ্যুৎবিহীন অবস্থায় চার দ...
কুমিল্লায় প্রাডো গাড়িতে কোটি টাকার ৩ লাখ পিস ইয়াবাসহ আটক ২
মাহফুজ নান্টু, কুমিল্লা।। কুমিল্লায় বিলাসবহুল প্রাডো গাড়িতে তল্লাশি চালিয়ে ৩ লাখ পিস ইয়াবা জব্দ...
৩২ বছর ধরে বিমান নেই, এখন রানওয়েতেই মেলা! ঝুঁকিতে নেভিগেশন ব...
আয়েশা আক্তার৩২ বছর ধরে কুমিল্লা বিমানবন্দরের রানওয়েতে যাত্রীবাহী বিমানের চাকা ঘোরেনি। বিমান ওঠানামা...