...
শিরোনাম
ইংল্যান্ড ছেড়ে স্পেনে যাচ্ছেন রোমেরো ⁜ যে কারণে আশিয়ান কাপ থেকে সরে দাঁড়াল ভারত ⁜ বাংলাদেশ সফর নিয়ে যা বললো ভারত ⁜ অস্ট্রেলিয়ায় ইতিহাস গড়লেন তামিম ⁜ ডারউইনে চালকের আসনে টাইগাররা ⁜ জাপানের ইতিহাসে সর্বোচ্চ ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু ⁜ হরমুজ প্রণালিতে ট্যাংকারে ড্রোন হামলা ⁜ নেপালের সাবেক প্রধানমন্ত্রী দেউবা দেশে ফিরেই আইনি জটিলতায় ⁜ ‘ফ্যালকন স্ট্রাইক’ নামে নতুন ফ্রন্ট খোলার ঘোষণা দিলো মার্কিন বাহিনী ⁜ মুক্তির আগেই ঝড় তুললো ‘আওয়ারাপান ২’ ⁜ তানজিন তিশার পাশে দাঁড়ালেন নুসরাত ফারিয়া ⁜ ভিন্ন লুকে ধরা দিলেন দীঘি ⁜ ঝড়-বৃষ্টির শঙ্কা, দেশের ৯ নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ⁜ কুমিল্লায় গ্যাস সংকট, রাত জেগে রান্না—চরম ভোগান্তিতে আবাসিক গ্রাহকরা ⁜ ব্রাহ্মণপাড়ায় খেলার ছলে পুকুরে ডুবে ১৮ মাসের শিশুর মৃত্যু ⁜ নাঙ্গলকোটে নিখোঁজের ৫দিন পর অটোরিকশা চালক মেহেদি হাসানের (১৮) অর্ধগলিত লাশ উদ্ধার ⁜ বিজিবির অভিযানে ৪১ লাখ টাকার ভারতীয় চোরাচালানী পণ্য জব্দ ⁜ চৌদ্দগ্রামে বিদ্যুৎ স্পৃষ্ট সহ পৃথক দুর্ঘটনায় নারী সহ নিহত ৩ ⁜ ডেঙ্গু প্রতিরোধে ব্রাহ্মণপাড়ায় বিএনসিসির পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ⁜ নবীন শিক্ষার্থীদের নিয়ে কুবি ছাত্রশিবিরের নবীন বরণ অনুষ্ঠিত ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 30 Oct 2025, 8:22 AM

...
স্কুলের পাশে ময়লার ভাগাড় রেকর্ড হারে কমেছে শিক্ষার্থী News Image

মাসুদ রানা, কুমিল্লা

কুমিল্লা লালমাই উপজেলার ভুশ্চি বাজারে অবস্থিত ছোট শরীফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে দীর্ঘ ৭ বছর ধরে ফেলা হচ্ছে বাজারের ময়লা-আর্বজনা। ময়লার দুর্গন্ধে পড়াশোনা করতে এবং বিদ্যালয়ের মাঠে খেলতে অসুবিধা হচ্ছে কোমলমতি শিক্ষার্থীদের। প্রতিনিয়ত ময়লার ভাগাড় থেকে ছড়ানো দুর্গন্ধ ও দূষিত পরিবেশের কারণে ডায়রিয়া, শ্বাসকষ্টসহ বিভিন্ন মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে পড়তে হচ্ছে কোমলমতি শিক্ষার্থী ও শিক্ষকদের। ধ্বংসের পথে এখানকার শিক্ষার পরিবেশ। ক্লাস রুমের ভেতরে দুর্গন্ধের কারণে শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনা করা কষ্ট হয়ে পড়েছে। যার ফলে প্রতিটি শ্রেণী কক্ষে কমেছে শিক্ষার্থীদের উপস্থিতি, পরিবেশগত কারনে অভিভাবকদের অনিহা জন্মেছে স্কুলের প্রতি, কেউ এখন আর শিক্ষার্থীদের ভর্তি করাতেও চায় না। তাছাড়া, বিদ্যালয়ের সীমানা প্রাচীর না থাকায় মাঠের মধ্যে দিনভর অটোরিকশা পার্কিং অস্থায়ী দোকান গড়ে উঠেছে।

বিদ্যালয়ে চতুর্থ শ্রেনীতে পড়ুয়া শিক্ষার্থী সাবরীনা বাড়ি কাঁচিয়াপুকুরিয়া নিয়মিত ক্লাসে আসনে। কিন্তু দুর্গন্ধে সেও অসুস্থ হয়ে পরেছেন।  চতুর্থ শ্রেণীর আরেক শিক্ষার্থী মোজাম্মেল ও অন্যান্য সহপাঠীরা মিলে নাকে হাত দিয়ে খেলাধুলা করতে দেখা গেছে।

বিদ্যালয়টিতে এখন প্রায় ২০০ জন শিক্ষার্থী রয়েছে। পরিবেশ দূষনের কারনে অনেক শিক্ষার্থীরা আসতে চায় না। শিক্ষকদের মধ্যেও অনেকে শ্বাস কষ্টের মতো রোগেও ভোগছেন। চতুর্থ শ্রেণীর কর্মচারী পদে যাও একজন ছিল সে মাদক মামলায় জেলে যাওয়ার পরে বের হয়ে আর বিদ্যালয়ে আসেনা।

বাজারের ব্যবসায়ী মিজানুর রহমান বলেন, স্কুলের সীমানা প্রাচীর না থাকায় স্কুল ছুটি বা বন্ধ হলেই রাতের বেলা বাজারের কিছু ব্যবসায়ী ব্রয়লার মুরগির বর্জ্য, মাছের বর্জ্য, কাগজ, পলিথিন, উচ্ছিষ্ট খাবারসহ নানা বর্জ্য এখানে ফেলে যায়। অনেক সময় তারা ময়লার ভাগাড়ে বর্জ্য না ফেলে তাড়াহুড়ো করে মাঠরে মধ্যেও  ফেলে যায়। নিষেধ করলেও কেউ বাঁধা মানছে না। এসব থেকে আসা দুর্গন্ধে স্কুলের ছোট ছোট বাচ্চারা লেখাপড়া করতে পারে না। আমরাও দুর্গন্ধে এদিক দিয়ে হাঁটতে পারিনা।

ছোট শরীফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম মিয়া বলেন, বিদ্যালয় ঘেঁষে ময়লার ভাগাড় গড়ে উঠায় দীর্ঘ সাত বছর ধরে আমরা এই সমস্যায় ভুগছি। সাধারণ সময়ে তো বটেই, আরও প্রকট অবস্থা হয় রোদ ও গরমে। ময়লার দুর্গন্ধে শিক্ষার্থীদের পাঠদানে মারাত্মক অসুবিধা হয়। এই ভাগাড় থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে, মশা-মাছির উপদ্রব বাড়ছে এবং পরিবেশ দূষণ হচ্ছে। খোলামেলা অবস্থায় এসব আর্বজনা ফেলায় দুর্গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়ায় স্কুলের শিক্ষার্থীরা অসুস্থবোধ করছে। মাঠের পাশে খেলনা স্থাপন করা হলেও বাচ্চারা খেলতে পারছে না। বিষয়টি অতীতেও উপজেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা, বাজার পরিচালনা কমিটি ইজারাদারসহ সকলকে বার বার বলা হলেও কোনো প্রতিকার মেলেনি।

এ বিষয়ে জানতে চাইলে ভুশ্চি বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান মাসুদ বলেন, ভুশ্চি পূর্ব বাজার ইউনিয়ন পরিষদ ভবনের দক্ষিণে পাশে পুকুরে ময়লা ফেলার নির্দিষ্ট স্থান রয়েছে। মূলত সেখানেই  ময়লা ফেলা হয়। মাঝখানে অতিরিক্ত বৃষ্টি হওয়ায় পুকুর ভেসে ময়লা চারিদিকে ছড়িয়ে যাওয়ায় কিছুদিন স্কুলের পাশে ময়লা ফেলেছিল ব্যবসায়ীরা। আমরা বাজার কমিটির পক্ষ থেকে ব্যবসায়ীদের নিষেধ করে দিয়েছি। এখন আবার নির্ধারিত স্থানেই ময়লা ফেলা হয়। স্কুলের সীমানা প্রাচীর নিয়ে জানতে চাইলে তিনি বলেন, পূর্বে ব্যক্তিমালিকানাধীন জমির সাথে স্কুলের জমি নিয়ে একটু ঝামেলা ছিল। তবে এখন জমিসংক্রান্ত ঝামেলার বিষয়টি সমাধান হয়েছে। স্কুল সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষ চাইলে এখন আর স্কুলের সীমানা প্রাচীর নির্মাণে বাঁধা নেই।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জাফর আল সাদকে বলেন, স্কুলের বাউন্ডারি (সীমানা প্রাচীর) না থাকায় স্কুলটা ছুটি হলেই মাঠে গাড়ি পাকিং, বিভিন্ন অস্থায়ী দোকান বসে এবং কিছু ব্যবসায়ী সুযোগ পেলেই স্কুলের পাশে ময়লা ফেলে। সত্যিকার অর্থে স্কুলের বাউন্ডারিটা তৈরি হলেই এখানে আর ময়লা ফেলা এবং গাড়ি পার্কিংয়ের সুযোগটা থাকবে না। স্কুলের জমির সাথে ব্যক্তিমালিকানা জমির বিরোধ থাকায় দীর্ঘ সময় ধরে অতীতের কয়েকজন ইউএনও স্যার, বর্তমনা ইউএনও স্যার সরেজমিনে গিয়েও সকলের সাথে কথা বলে স্কুলের বাউন্ডারি তৈরির চেষ্টা করলেও ঠিকাদারকে কাজ করতে বাঁধা দেওয়া হয়।

লালমাই উপজলো নির্বাহী অফিসার হিমাদ্রী খীসা বলেন, ময়লা আর্বজনা ফেলার জন্য নির্দিষ্ট স্থান থাকলেও অধিকাংশ মানুষই নির্ধারিত স্থানে ময়লা আর্বজনা ফেলার বিষয়ে সচেতন না। স্কুলটি বাজারের পাশে অবস্থিত হওয়ায় বাজারের সকল ময়লা আর্বজনা বৃষ্টির পানিতে ধুয়ে স্কুলের পাশে চলে যাচ্ছে। এ বিষয়ে অত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে বাজারের সাথে সংশ্লিষ্ট ব্যবসায়ীসহ সবাইকে ময়লা আর্বজনা সুব্যবস্থাপনার মাধ্যমে সমাধানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলা হবে। এই বিষয়ে কুমিল্লা জেলা পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মোসাব্বের হোসেন মোহাম্মদ রাজীব বলেন, বিষয়টি সর্ম্পকে আমরা অবগত নয়। যেহেতু আপনার মাধ্যমে বিষয়টি সম্পর্কে জানতে পেরেছি অবশ্যই দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা গ্রহন করবো।




ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

ইংল্যান্ড ছেড়ে স্পেনে যাচ্ছেন রোমেরো
ইংল্যান্ড ছেড়ে স্পেনে যাচ্ছেন রোমেরো

বেশ কিছুদিন ধরেই আর্জেন্টিনার বিশ^কাপজয়ী ডিফেন্ডার ক্রিশ্চিয়ান রোমেরোর দল পরিবর্তন নিয়ে গুঞ্জন চলছিল...

যে কারণে আশিয়ান কাপ থেকে সরে দাঁড়াল ভারত
যে কারণে আশিয়ান কাপ থেকে সরে দাঁড়াল ভারত

ইতিহাসে প্রথমবারের মতো ভারতের মাটিতে খেলতে আসছে পাঁচবারের বিশ^চ্যাম্পিয়ন ব্রাজিল| আগামী অক্টোবরে ¯^া...

বাংলাদেশ সফর নিয়ে যা বললো ভারত
বাংলাদেশ সফর নিয়ে যা বললো ভারত

চলতি মাসের শেষ সপ্তাহে বাংলাদেশ সফরে আসার কথা ভারতের| তবে নানা কারণে এখনো দুই বোর্ডের পক্ষ থেকে চূড়া...

অস্ট্রেলিয়ায় ইতিহাস গড়লেন তামিম
অস্ট্রেলিয়ায় ইতিহাস গড়লেন তামিম

অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইন টেস্টে দুর্দান্ত সেঞ্চুরি করেছেন তানজিদ হাসান তামিম| মিচেল স্টার্ক, প্যা...

ডারউইনে চালকের আসনে টাইগাররা
ডারউইনে চালকের আসনে টাইগাররা

ডারউইনে ¯^প্নের মতো শুরুর পর টেস্টের দ্বিতীয় দিন শেষেও চালকের আসনে বাংলাদেশ| হাসান-তাসকিনদের আগুনে ব...

জাপানের ইতিহাসে সর্বোচ্চ ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু
জাপানের ইতিহাসে সর্বোচ্চ ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু

এফএনএস বিদেশ: জাপানের পূর্বাঞ্চলে ‘নজিরবিহীন’ ভারী বৃষ্টিতে অন্তত পাঁচজনের প্রাণহানি ঘটেছে| এতে নারি...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ ইংল্যান্ড ছেড়ে স্পেনে যাচ্ছেন রোমেরো
➤ যে কারণে আশিয়ান কাপ থেকে সরে দাঁড়াল ভারত
➤ বাংলাদেশ সফর নিয়ে যা বললো ভারত
➤ অস্ট্রেলিয়ায় ইতিহাস গড়লেন তামিম
➤ ডারউইনে চালকের আসনে টাইগাররা
➤ জাপানের ইতিহাসে সর্বোচ্চ ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু
➤ হরমুজ প্রণালিতে ট্যাংকারে ড্রোন হামলা
➤ নেপালের সাবেক প্রধানমন্ত্রী দেউবা দেশে ফিরেই আইনি জটিলতায়
➤ ‘ফ্যালকন স্ট্রাইক’ নামে নতুন ফ্রন্ট খোলার ঘোষণা দিলো মার্কিন বাহিনী
➤ মুক্তির আগেই ঝড় তুললো ‘আওয়ারাপান ২’
➤ তানজিন তিশার পাশে দাঁড়ালেন নুসরাত ফারিয়া
➤ ভিন্ন লুকে ধরা দিলেন দীঘি
➤ ঝড়-বৃষ্টির শঙ্কা, দেশের ৯ নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত
➤ কুমিল্লায় গ্যাস সংকট, রাত জেগে রান্না—চরম ভোগান্তিতে আবাসিক গ্রাহকরা
➤ ব্রাহ্মণপাড়ায় খেলার ছলে পুকুরে ডুবে ১৮ মাসের শিশুর মৃত্যু
➤ নাঙ্গলকোটে নিখোঁজের ৫দিন পর অটোরিকশা চালক মেহেদি হাসানের (১৮) অর্ধগলিত লাশ উদ্ধার
➤ বিজিবির অভিযানে ৪১ লাখ টাকার ভারতীয় চোরাচালানী পণ্য জব্দ
➤ চৌদ্দগ্রামে বিদ্যুৎ স্পৃষ্ট সহ পৃথক দুর্ঘটনায় নারী সহ নিহত ৩
➤ ডেঙ্গু প্রতিরোধে ব্রাহ্মণপাড়ায় বিএনসিসির পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
➤ নবীন শিক্ষার্থীদের নিয়ে কুবি ছাত্রশিবিরের নবীন বরণ অনুষ্ঠিত
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir