প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 1 Nov 2025, 10:28 AM
সংস্কার নিয়ে বিএনপি ধোঁয়াশা তৈরি করছে : ডা. তাহের
মাহফুজ নান্টু
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, সংস্কার নিয়ে সব ঠিক। আমরাও রাজি, বিএনপিও রাজি। হঠাৎ বিএনপি উল্টে গেল। সেখানে নাকি একটি পৃষ্ঠা যোগ করা হয়েছে। এসব হলো ধোঁয়াশা সৃষ্টি করা। কারণ এতটুকু সময় থেকে সব ঠিকঠাক করে এখন বিতর্ক করে বিএনপি নতুন সংশয় সৃষ্টি করছে। শুক্রবার বেলা ১১টায় জেলার সদর দক্ষিণ উপজেলার সেন্ট্রাল মেডিকেল কলেজ অডিটোরিয়ামে চৌদ্দগ্রাম উপজেলা ভোট কেন্দ্র পরিচালক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।
বিএনপিকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, তারা এ সরকারের ওপর চাপ প্রয়োগ করছে, তারা সংস্কার মানে না। সরকার যে সিদ্ধান্ত নিয়েছে তারা এখন আরপিও মানে না। তারা সংস্কার মানে না। সংস্কারের জন্য যে গণভোটের আয়োজন করা হয়েছে তারা তাও মানে না।
গণভোট প্রসঙ্গে তিনি বলেন, আমরা যখন সংস্কারে গণভোটের কথা উল্লেখ করেছি, তারা তখন মেনে নিয়েছিল। আমরা চেয়েছি সংস্কারের বিষয়টি গণভোটে নির্ধারণ করা হোক। তাই জাতীয় নির্বাচনের আগে গণভোট চেয়েছি। এখন বিএনপি বলছে গণভোট ও নির্বাচন একইদিনে হতে হবে। তারা এখন তালের রস, আমের রস একসাথে করে ফেলেছে।
জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, যদি নির্বাচন না হয় তাহলে বিএনপির কি লাভ আছে তা আমার জানা নেই। যদি নির্বাচন না হয় যারা ষড়যন্ত্র করছে, যারা ভারতে বসে আছে তারা দেশকে অস্থিতিশীল করা সুযোগ পাবে।
উপজেলা জামায়াতে আমির মু. মাহফুজুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা অঞ্চল টিম সদস্য ও সাবেক জেলা আমির আব্দুস সাত্তার, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির মোহাম্মদ শাহজাহান, কুমিল্লা মহানগরী জামায়াতের সেক্রেটারি মু.মাহবুবর রহমান,বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় সহসভাপতি মজিবুর রহমান ভূঁইয়া, চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতে সাবেক আমির ভিপি সাহাব উদ্দিন প্রমুখ।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যাকাণ্ড সিএনজি চালক সুমন আটক...
মাহফুজ নান্টু, কুমিল্লা।কুমিল্লার লালমাইয়ে ফসলি জমি থেকে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনের...
বান্ধবীর বিষয়ে সন্দেহে ছয় মাস স্কুলে যেতে দেননি মা, মেয়েকে আ...
আয়েশা আক্তারকুমিল্লার লালমাইয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমীন হত্যাকাণ্ডের ঘটনায় প্রধান স...
বাঞ্ছারামপুরে নেশার টাকা না পেয়ে বসতবাড়িতে আগুন
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার দর...
খাদি শিল্পকে রক্ষায় সবার সম্মিলিত প্রচেষ্টা জরুরি- ড. সায়মা...
কামরুল হাসানকুমিল্লার ঐতিহ্যবাহী হাতে বোনা খাদিশিল্পের বর্তমান সংকট, সম্ভাবনা ও ভবিষ্যৎ উন্নয়ন নিয়ে...
পিকআপের ‘গোপন কুঠুরিতে’ ৩৬ হাজার ইয়াবা, চালকের আসনের নিচে ছ...
নিজস্ব প্রতিবেদক,দাউদকান্দিকুমিল্লার দাউদকান্দিতে একটি পিকআপে তল্লাশি চালিয়ে পিস্তল, গুলি, ম্যাগাজি...
ব্রাহ্মণপাড়ায় চুরি-ছিনতাই, মাদকবিরোধী সভা ও সচেতনতামূলক র্য...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় চুরি, ছিনতাই ও মাদকসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে আলো...