প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 3 Nov 2025, 11:56 AM
গ্রামীণ নিরাপত্তা জোরদারে ব্রাহ্মণপাড়ায় গ্রাম পুলিশদের প্রতি ওসির আহ্বান
মো. আনোয়ারুল ইসলাম।।
গ্রামীণ পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে গ্রাম পুলিশদের আরও দায়িত্বশীল, সজাগ ও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম। রবিবার (২ নভেম্বর) সকালে থানা প্রাঙ্গণে অনুষ্ঠিত গ্রাম পুলিশদের মাসিক প্যারেডে তিনি এসব কথা বলেন।
প্যারেডে ওসি বলেন, গ্রাম পুলিশরা প্রশাসনের সবচেয়ে নিকটতম স্তরের প্রতিনিধি। তারা জনগণের পাশে থেকে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং সমাজে শান্তি বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। গ্রামের প্রতিটি ঘটনা বা অপরাধের প্রাথমিক তথ্য তারা প্রথমেই জানতে পারেন। তাই তাদের সচেতনতা ও দ্রুত পদক্ষেপই অপরাধ নিয়ন্ত্রণে বড় ভূমিকা রাখতে পারে।
তিনি আরও বলেন, গ্রাম পুলিশদের শুধু দায়িত্ব পালন নয়, দায়িত্বের প্রতি ভালোবাসা থাকতে হবে। তারা যদি নিষ্ঠা, সততা ও সাহস নিয়ে কাজ করেন, তাহলে সমাজে অপরাধ প্রবণতা অনেকটাই কমে যাবে। মাদক, চোরাচালান, বাল্যবিবাহ, ইভটিজিং, সন্ত্রাসবাদ ও কিশোর গ্যাং প্রতিরোধে তাদের আরও কার্যকর ভূমিকা রাখতে হবে। থানার সঙ্গে নিয়মিত যোগাযোগ ও তথ্য আদান-প্রদান করলে একটি নিরাপদ সমাজ গড়ে তোলা সম্ভব।
ওসি জানান, গত মাসের কার্যক্রমের মূল্যায়নের ভিত্তিতে দায়িত্ব পালনে শ্রেষ্ঠ তিনজন গ্রাম পুলিশকে আগামী সপ্তাহে পুরস্কৃত করা হবে। তিনি আশা প্রকাশ করেন, এ উদ্যোগ গ্রাম পুলিশদের আরও অনুপ্রাণিত করবে।
প্যারেডে থানার উপপরিদর্শক (এসআই), সহকারী উপপরিদর্শক (এএসআই)সহ সকল গ্রাম পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত: ভারতীয়...
বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ঢাকার অনুরোধের বিষয়ে ভারতের আদালতই চূড়...
বাংলাদেশের কাছে হারা কামিন্সদের তীব্র সমালোচনায় অস্ট্রেলিয়া...
ডারউইন টেস্টে বাংলাদেশের সামনে পাত্তাই পায়নি অস্ট্রেলিয়া। পূর্ণ শক্তির দল নিয়ে উত্তরসূরিদের এমন হার...
এস আলমের বিদ্যুৎ কোম্পানিকে পুরো বাকিতে পণ্য আমদানির সুবিধা
অর্থ পাচার ও ব্যাংকের অর্থ লুটপাটের অভিযোগ থাকা চট্টগ্রামভিত্তিক এস আলম গ্রুপের সহযোগী বিদ্যুৎ উৎপাদ...
বিএনপির কেউ মাদকের সঙ্গে জড়িত থাকলে আগে তাকে গ্রেফতার করুন’...
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য ও কুমিল্লা বিভাগীয় বিএনপির সাংগ...
ব্রাহ্মণপাড়ায় মাদকবিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মাদকের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধি ও সামাজিক প্রতিরোধ গড়ে...
নিরাপত্তা চেয়ে কুমিল্লা কোতোয়ালি থানায় মওদুদ আব্দুল্লাহ শুভর...
স্টাফ রিপোর্টারকুমিল্লায় মওদুদ আব্দুল্লাহ শুভ (৩৭) নামে এক ব্যক্তি তাকে অপহরণের চেষ্টা, জিম্মি করে চ...