প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: আন্তর্জাতিক | প্রকাশ: 3 Nov 2025, 7:43 PM
জার্মানির ব্রেমেন বিমানবন্দর এলাকায় অজ্ঞাত ড্রোন: ফ্লাইট বন্ধ
এফএনএস বিদেশ
জার্মানির ব্রেমেন বিমানবন্দর এলাকায় অজ্ঞাত ড্রোন দেখা যাওয়ায় গত রোববার কিছু সময়ের জন্য ফ্লাইট চলাচল বন্ধ রাখা হয়। সাম্প্রতিক সময়ে দেশটিতে এধরনের ঘটনা বেড়েছে। ফ্রাঙ্কফুর্ট থেকে এএফপি এ খবর জানিয়েছে। পুলিশ জানায়, স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিমানবন্দরের কাছাকাছি এলাকার আকাশে ওই ড্রোনটি দেখা যায়। এতে বিমান চলাচল প্রায় এক ঘণ্টা বন্ধ রাখা হয়। তবে ড্রোনটির পরিচালনাকারীর সন্ধান পাওয়া পায়নি পুলিশ। এএফপি আরও জানিয়েছে, এবার কয়টি ফ্লাইটের যাত্রীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন তা নিশ্চিতভাবে জানা যায়নি। কারণ, তাৎক্ষণিকভাবে ব্রেমেন বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। সাম্প্রতিক সপ্তাহগুলোতে জার্মানির বিভিন্ন বিমানবন্দরের আশপাশে অজ্ঞাত ড্রোন দেখা যাওয়ায় একের পর এক ফ্লাইট বিলম্বিত হচ্ছে। এর আগে গত শুক্রবার বার্লিনের ব্রান্ডেনবার্গ বিমানবন্দরে একই কারণে প্রায় দুই ঘণ্টা ফ্লাইট চলাচল বন্ধ রাখা হয়। অক্টোবরে মাসের শুরুতে মিউনিখ বিমানবন্দরেও দুদিনের ব্যবধানে দুবার ফ্লাইট চলাচল স্থগিত করা হয়। জার্মান কর্তৃপক্ষ বারবার সতর্ক করে বলছে, বিমানবন্দর ও সামরিক স্থাপনার ওপর অজ্ঞাত ড্রোন উড্ডয়নের ঘটনা নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠছে। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধরত ইউক্রেনের অন্যতম বড় সমর্থক বার্লিন। তাই, কিছু ক্ষেত্রে এসব ঘটনার পেছনে মস্কো জড়িত থাকতে পারে ইতোমধ্যেই ইঙ্গিত দিয়েছে তারা। তবে রাশিয়া সেই অভিযোগ প্রত্যাখান করেছে। এছাড়াও নরওয়ে ও বেলজিয়ামসহ ইউরোপীয় ইউনিয়নের আরও কয়েকটি সদস্য দেশের সামরিক ঘাঁটি, শিল্প এলাকা ও গুরুত্বপূর্ণ স্থাপনার ওপর ড্রোন দেখা গেছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত: ভারতীয়...
বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ঢাকার অনুরোধের বিষয়ে ভারতের আদালতই চূড়...
বাংলাদেশের কাছে হারা কামিন্সদের তীব্র সমালোচনায় অস্ট্রেলিয়া...
ডারউইন টেস্টে বাংলাদেশের সামনে পাত্তাই পায়নি অস্ট্রেলিয়া। পূর্ণ শক্তির দল নিয়ে উত্তরসূরিদের এমন হার...
এস আলমের বিদ্যুৎ কোম্পানিকে পুরো বাকিতে পণ্য আমদানির সুবিধা
অর্থ পাচার ও ব্যাংকের অর্থ লুটপাটের অভিযোগ থাকা চট্টগ্রামভিত্তিক এস আলম গ্রুপের সহযোগী বিদ্যুৎ উৎপাদ...
বিএনপির কেউ মাদকের সঙ্গে জড়িত থাকলে আগে তাকে গ্রেফতার করুন’...
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য ও কুমিল্লা বিভাগীয় বিএনপির সাংগ...
ব্রাহ্মণপাড়ায় মাদকবিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মাদকের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধি ও সামাজিক প্রতিরোধ গড়ে...
নিরাপত্তা চেয়ে কুমিল্লা কোতোয়ালি থানায় মওদুদ আব্দুল্লাহ শুভর...
স্টাফ রিপোর্টারকুমিল্লায় মওদুদ আব্দুল্লাহ শুভ (৩৭) নামে এক ব্যক্তি তাকে অপহরণের চেষ্টা, জিম্মি করে চ...