প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 4 Nov 2025, 12:08 AM
কুমিল্লায় বিএনপির মনোনয়ন পেলেন যারা
মাহফুজ নান্টু
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ২৩৭টি সংসদীয় আসনে সম্ভাব্য প্রার্থীর তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তালিকা প্রকাশ করেন। এর আগে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্ব দলের স্থায়ী কমিটির বৈঠক হয়। সেখানে দলীয় প্রার্থীদের প্রাথমিক নামের তালিকা চূড়ান্ত করা হয়।
কুমিল্লা ১১ টি আসনের মধ্যে ৯ আসনের প্রার্থী চূড়ান্ত করেছে দলটি। কুমিল্লা কুমিল্লা-১ দাউদকান্দি মেঘনা খন্দকার মোশারফ হোসেন, কুমিল্লার দুই হোমনা তিতাস। এ আসনে প্রার্থী চূড়ান্ত করা হয়নি। কুমিল্লা-৩ মুরাদনগর আসনে নমিনেশন পেয়েছেন কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, কুমিল্লা-৪ মনজুরুল আহসান মুন্সী, কুমিল্লা-৫ জসীম উদ্দীন, কুমিল্লা-৬ মনিরুল হক চৌধুরী, কুমিল্লা-৭ প্রার্থী চূড়ান্ত হয়নি , কুমিল্লা- ৮ জাকারিয়া তাহের সুমন, কুমিল্লা-৯ আবুল কালাম, কুমিল্লা- ১০ আব্দুল গফুর ভুঁইয়া, কুমিল্লা-১১ কামরুল হুদা।
এদিকে একটি সূত্রে জানা গেছে কুমিল্লা-৭ চান্দিনা আসনটি এলডিপির মহাসচিব ড. রেদোয়ান আহমেদের জন্য ছাড় দিয়েছে বিএনপি। একই ভাবে কুমিল্লা-২ হোমনা-তিতাস আসনেও অন্যদলের প্রার্থীর জন্য বিএনপি থেকে কাউকে মনোনয়ন দেয়া হয়নি। তবে এ আসনে দলের সর্বশেষ সিদ্ধান্ত স্বল্পসময়ে জানা যাবে। এদিকে যাদেরকে বিএনপির চূড়ান্ত প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে তাদেরকে প্রচার প্রচারনা চালিয়ে যাওয়ার জন্য দল থেকে নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে যারা মনোনয়ন প্রত্যাশি ছিলেন কিন্তু দলীয় বিবেচনায় বাদ পড়েছেন তাদেরকেও মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করার জন্য দলীয় হাই কমান্ড থেকে নির্দেশ দেয়া হয়েছে বলে বিএনপি সূত্রে জানা গেছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লা কেন্দ্রীয় সমবায় ব্যাংকের চেয়ারম্যান পদ নিয়ে পাল্টাপ...
আয়েশা আক্তারকুমিল্লা কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান পদ ও পরিচালনা কমিটির বৈধতা নিয়ে পাল...
কুমিল্লায় মাদক ও অস্ত্র উদ্ধারে শ্রেষ্ঠ ওসি সাজেদুল ইসলাম
কুমিল্লা প্রতিনিধিমাদক ও অস্ত্র উদ্ধারে কুমিল্লা জেলায় শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে সম্...
কুবি ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ব্যতিক্রমী উদ্যোক্তা...
কুবি প্রতিনিধিকুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষে...
বুড়িচংয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৪৩ পূজামন্ডপের সভাপতি ও স...
কাজী খোরশেদ আলমবুড়িচংয়ে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে প্...
বাইউস্টে নবীন শিক্ষার্থীদের অরিয়েন্টেশন অনুষ্ঠিত
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি (বাইউস্ট), কুমিল্লা এর ফল-২০২৬ স...
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন কুবির ১৬ শিক্ষার্থী
কুবি প্রতিনিধিউচ্চশিক্ষায় কৃতিত্বের স্বীকৃতি হিসেবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) ‘প্রধানমন...