প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 4 Nov 2025, 10:54 AM
কুমিল্লা-৬: ধানের শীষ পাননি ইয়াসিন, মহাসড়ক অবরোধে সমর্থকরা
ত্রয়োদশ সংসদ নির্বাচনে ধানের শীষের মনোনয়ন না পাওয়ায় কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বিএনপি নেতা আমিনুর রশিদ ইয়াসিনের সমর্থকরা।
কুমিল্লা-৬ (সদর) আসনে মনোনয়ন প্রত্যাশী ছিলেন সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসের উপদেষ্টা আমিনুর রশিদ ইয়াসিন। সোমবার এ আসনে বিএনপির মনোনয়ন পান বিএনপি চেয়ারপারসনের আরেক উপদেষ্টা মনিরুল হক চৌধুরী।
এর প্রতিবাদে সোমবার রাত ১১টার দিকে কুমিল্লার আলেখার চর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভে নামেন ইয়াসিনের সমর্থকরা। তারা মহাসড়কের দুই লেনেই টায়ারে আগুন জ্বালিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেন। তাদের বিক্ষোভ চলে রাত ১২টা পর্যন্ত।নিজেকে ইয়াসিনের সমর্থক পরিচয় দেওয়া সালমান আহমেদ নামে একজন বলেন, “আমরা ভেবেছিলাম ইয়াসিন ভাইকে নির্বাচনের জন্য মনোনীত করা হবে। কিন্তু তা হয় নি। তাই মহাসড়ক অবরোধ করে কেন্দ্রের দৃষ্টি আকর্ষণ করছি। আশা করি, কেন্দ্র বিষয়টি আবারও বিবেচনা করবেন।”
ইয়াসিন সমর্থক ছাত্রদলকর্মী ইয়াছিন নূর বলেন, “বিগত ১৬ বছর ইয়াসিন ভাই নির্যাতিত নেতাকর্মীদের পাশে ছিলেন। আশা করি দল তাকে মূল্যায়ন করবে।”
এর আগে কুমিল্লা নগরীর কান্দিরপাড় পূবালী চত্বর ও লিবার্টি মোড়ে বিক্ষোভ করেন ইয়াসিনের সমর্থকরা।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লা কেন্দ্রীয় সমবায় ব্যাংকের চেয়ারম্যান পদ নিয়ে পাল্টাপ...
আয়েশা আক্তারকুমিল্লা কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান পদ ও পরিচালনা কমিটির বৈধতা নিয়ে পাল...
কুমিল্লায় মাদক ও অস্ত্র উদ্ধারে শ্রেষ্ঠ ওসি সাজেদুল ইসলাম
কুমিল্লা প্রতিনিধিমাদক ও অস্ত্র উদ্ধারে কুমিল্লা জেলায় শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে সম্...
কুবি ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ব্যতিক্রমী উদ্যোক্তা...
কুবি প্রতিনিধিকুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষে...
বুড়িচংয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৪৩ পূজামন্ডপের সভাপতি ও স...
কাজী খোরশেদ আলমবুড়িচংয়ে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে প্...
বাইউস্টে নবীন শিক্ষার্থীদের অরিয়েন্টেশন অনুষ্ঠিত
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি (বাইউস্ট), কুমিল্লা এর ফল-২০২৬ স...
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন কুবির ১৬ শিক্ষার্থী
কুবি প্রতিনিধিউচ্চশিক্ষায় কৃতিত্বের স্বীকৃতি হিসেবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) ‘প্রধানমন...