প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 6 Nov 2025, 8:22 AM
ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে মাদক মামলার চার আসামি গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণপাড়া
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় অভিযান চালিয়ে একাধিক মাদক মামলার পরোয়ানাভুক্ত চার পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৪ নভেম্বর) দিবাগত মধ্যরাত থেকে বুধবার (৫ নভেম্বর) সকাল পর্যন্ত উপজেলার শশীদল ইউনিয়নের বিভিন্ন এলাকায় পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—কুমিল্লা জেলা সদরের দক্ষিণ চরতা এলাকার মৃত কামাল হোসেনের ছেলে মো. আবির (২৩), মুরাদনগর উপজেলার গোড়াশাল সদর এলাকার মোবারক হোসেনের ছেলে মো. আব্দুল হাকিম (৩৫), দিনাজপুরের কাহারোল উপজেলার গড়নুরপুর এলাকার নজর আলীর ছেলে মো. সোহেল রানা (৩০) এবং ব্রাহ্মণপাড়া উপজেলার গঙ্গানগর এলাকার আলফু মিয়ার ছেলে মো. রুবেল মিয়া (৪৫)।
থানা সূত্রে জানা যায়, ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলামের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে এসব অভিযান পরিচালনা করা হয়। অভিযানে থানার উপপরিদর্শক (এসআই) ও সহকারী উপপরিদর্শক (এএসআই)গণ অংশ নেন।
ওসি মোহাম্মদ সাজেদুল ইসলাম বলেন, গ্রেপ্তার হওয়া চারজনই একাধিক মাদক মামলার পরোয়ানাভুক্ত আসামি। বুধবার সকালে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
রাতে বাবাকে লাইভ লোকেশন পাঠানোর পর সকালে ফসলি জমিতে মিলল তরু...
মাহফুজ নান্টু, কুমিল্লা।কুমিল্লার লালমাইয়ে ফসলি জমি থেকে জান্নাতুল তাজমিন (১৫) নামে সপ্তম শ্রেণীতে প...
নকশা অনুমোদন ছাড়া ভবন নির্মাণ নয়: কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষে...
আয়েশা আক্তারকুমিল্লা নগরীর পরিকল্পিত উন্নয়ন ও সুশৃঙ্খল নগরায়ণ নিশ্চিত করতে ভবনের নকশা অনুমোদন ও নির্...
কুমিল্লার অবকাঠামো উন্নয়ন নিয়ে স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে...
কুমিল্লা-৬ (আদর্শ সদর, সদর দক্ষিণ, কুমিল্লা মহানগর ও সেনানিবাস) আসনের বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন প্রক...
ব্রাহ্মণপাড়ায় নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস...
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নজরুল বর্ষ উপলক্ষে দে...
তিতাসে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
নাজমুল করিম ফারুককুমিল্লার তিতাসে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভাবৃহস্পতিবার উপজেলা মিলন...
চৌদ্দগ্রামে আলোচিত সেই ডাঃ কেয়া ও প্রতিষ্ঠানের দায় নিরূপণে...
এমরান হোসেন বাপ্পিকুমিল্লার চৌদ্দগ্রামে আল-নূর হাসপাতালে নরমাল ডেলিভারির সময় নবজাতকের মাথায় আঘাত লেগ...