প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 11 Nov 2025, 8:44 AM
মুরাদনগরে বিদ্যালয় পরিদর্শনে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিদর্শক
বেলাল উদ্দিন আহাম্মদ
শিক্ষার মান উন্নয়ন, গুণগত মান নিশ্চিত করণ ও মানসম্মত শিক্ষার পরিবেশ গঠনের লক্ষ্যে কুমিল্লার মুরাদনগরে বিদ্যালয় পরিদর্শন করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিদর্শক (কুমিল্লা অঞ্চল) মোহাম্মদ জসিম উদ্দিন। সোমবার দুপুরে উপজেলার পাঁচকিত্তা ইউনিয়নের পাঁচকিত্তা উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন। এই পরিদর্শনের মূল উদ্দেশ্য ছিল শিক্ষার পরিবেশ ও শিক্ষার মানোন্নয়নে শিক্ষক শিক্ষার্থীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা। পরিদর্শনকালে তিনি প্রতিষ্ঠানের শ্রেণিকক্ষ, পাঠদান পদ্ধতি এবং সার্বিক অবকাঠামো পর্যবেক্ষণ করেন। তিনি উপস্থিত শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি কথা বলে শিক্ষার মানোন্নয়নের বিভিন্ন উপায় নিয়ে আলোচনা করেন। প্রতিটি ক্লাসরুম, আঙ্গিনা ও ওয়াশব্লক পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে নির্দেশনা দেন। শিক্ষার্থীদের ঝরে পড়া ও উপস্থিতির বিষয়ে নিয়মিত অভিভাবকদের সাথে যোগাযোগ করার কথা বলেন। এছাড়াও নিয়মিত অভিভাবক সমাবেশ করে ছাত্র-ছাত্রীদের পড়াশোনার অগ্রগতি অভিভাবকদের সাথে শেয়ার করা ও শিক্ষার্থীদের ঝরেপড়া রোধ করতে ও অনুপস্থিত শিক্ষার্থীদেরকে বিদ্যালয়মুখী করতে হোম ভিজিটের নির্দেশনা দেন। বিদ্যালয় পরিদর্শনে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা সন্তোষ প্রকাশ করেছেন। তারা মনে করেন, কর্তৃপক্ষের এমন তদারকি শিক্ষার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় এক মাসে ৬৯১ মামলা, বেড়েছে খুন ও মাদক মামলা
কুমিল্লায় গত এক মাসে খুন, ডাকাতি, দাঙ্গা, চুরি, দ্রুত বিচার আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা...
দুর্গাপূজা উপলক্ষে কুমিল্লায় প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করেন...
নিজস্ব প্রতিবেদক: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে কুমিল্লায় পাঁচ সহস...
কুবিতে চিঠির খামে অপ্রতিম হত্যাকারীদের ফাঁসির দাবি
কুবি প্রতিনিধি:ডিজিটাল যোগাযোগের যুগে চিঠির আবেগ ও ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে কুমিল্লা ব...
জাতীয় সাংবাদিক সংস্থা কুমিল্লা জেলা শাখার পরিচিতি সভা ও আপ...
নিজেস্ব প্রতিবেদকজমকালো আয়োজনের মধ্য দিয়ে জাতীয় সাংবাদিক সংস্থা কুমিল্লা জেলা শাখার নবগঠিত কমিটির পর...
কুমিল্লায় ৬৯ পূজামণ্ডপে অনুদানের কুসিক প্রশাসকের চেক বিতরণ
আয়েশা আক্তারশারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুমিল্লা সিটি করপোরেশনের ৬৯টি পূজামণ্ডপে অনুদানের চেক বিতরণ কর...
পরকীয়া প্রেমিককে গণধোলাই, অস্ত্রসহ পুলিশে সোপর্দ
মাহফুজ নান্টু কুমিল্লা।। কুমিল্লার চৌদ্দগ্রামে পরকীয়া প্রেমিককে গণধোলাই দিয়ে গুলি ও আগ্নেয়াস্ত্...