প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 11 Nov 2025, 8:47 AM
কুমিল্লায় পুলিশের সাঁড়াশি অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ২০ নেতাকর্মী গ্রেপ্তার
আয়েশা আক্তার
কুমিল্লা জেলাজুড়ে পুলিশের সাঁড়াশি অভিযানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ২০ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত জেলার সদর, সদর দক্ষিণ, দাউদকান্দি, লাকসাম, বরুড়া, ব্রাহ্মণপাড়া, চান্দিনা ও হোমনা উপজেলায় একযোগে এই অভিযান পরিচালনা করা হয়।
জেলা ডিবি পুলিশের একাধিক সূত্র জানিয়েছে, সম্প্রতি নাশকতা, সংঘাত ও জনমনে আতঙ্ক সৃষ্টির আশঙ্কায় এই সাঁড়াশি অভিযান চালানো হয়। গ্রেফতারকৃত কয়েকজনের কাছে জানা যায়, বিদেশে পলাতক ও আত্নগোপনে থাকা নিষিদ্ধ কার্যক্রমের সাথে জড়িত নেতারা তাদের নিজ এলাকায় অর্থ পাঠিয়ে সরকার পতনের জন্য ঝটিকা মিছিল, সোসাল মিডিয়ায় উস্কানি কিংবা বিভিন্ন প্রপাগাণ্ডা ছড়িয়ে বিভিন্ন উপায়ে জনমনে আতংক সৃষ্টি করাচ্ছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে বেশ কয়েকজন স্থানীয়ভাবে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের সক্রিয় কর্মী বলে জানা গেছে।
জেলা গোয়েন্দা ডিবি পুলিশের ওসি আব্দুল্লাহ জানান, জেলায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও জানান, গ্রেপ্তারদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। অভিযান চলাকালীন শহরজুড়ে পুলিশের টহল জোরদার করা হয়।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় এক মাসে ৬৯১ মামলা, বেড়েছে খুন ও মাদক মামলা
কুমিল্লায় গত এক মাসে খুন, ডাকাতি, দাঙ্গা, চুরি, দ্রুত বিচার আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা...
দুর্গাপূজা উপলক্ষে কুমিল্লায় প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করেন...
নিজস্ব প্রতিবেদক: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে কুমিল্লায় পাঁচ সহস...
কুবিতে চিঠির খামে অপ্রতিম হত্যাকারীদের ফাঁসির দাবি
কুবি প্রতিনিধি:ডিজিটাল যোগাযোগের যুগে চিঠির আবেগ ও ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে কুমিল্লা ব...
জাতীয় সাংবাদিক সংস্থা কুমিল্লা জেলা শাখার পরিচিতি সভা ও আপ...
নিজেস্ব প্রতিবেদকজমকালো আয়োজনের মধ্য দিয়ে জাতীয় সাংবাদিক সংস্থা কুমিল্লা জেলা শাখার নবগঠিত কমিটির পর...
কুমিল্লায় ৬৯ পূজামণ্ডপে অনুদানের কুসিক প্রশাসকের চেক বিতরণ
আয়েশা আক্তারশারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুমিল্লা সিটি করপোরেশনের ৬৯টি পূজামণ্ডপে অনুদানের চেক বিতরণ কর...
পরকীয়া প্রেমিককে গণধোলাই, অস্ত্রসহ পুলিশে সোপর্দ
মাহফুজ নান্টু কুমিল্লা।। কুমিল্লার চৌদ্দগ্রামে পরকীয়া প্রেমিককে গণধোলাই দিয়ে গুলি ও আগ্নেয়াস্ত্...