প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 27 Nov 2025, 11:01 PM
যুবসমাজকে খেলাধুলায় উদ্বুদ্ধ করে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে-এমদাদুল হক মামুন
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লা মহানগর জামায়াতের নায়েবে আমির অধ্যাপক এমদাদুল হক মামুন বলেছেন, যুবসমাজকে খেলাধুলায় উদ্বুদ্ধ করে আগামীদিনের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। বর্তমান সময়ে যুবকরা মাদকের ভয়াল থাবা থেকে কোন ভাবে রক্ষা পাচ্ছেনা। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) কুমিল্লা আদর্শ সদর উপজেলার আমড়াতলী ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে কৃষ্ণপুর তরুন ও যুব সমাজের উদ্যোগে এ আয়োজিত নাইট ক্রিকেট টুর্নামেন্ট ম্যাচের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এমদাদুল হক মামুন বলেন, যুবসমাজকে মাদকদ্রব্য থেকে দূরে রাখতে প্রতিটি এলাকায় স্থানীয়ভাবে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও অন্যান্য সহশিক্ষা কার্যক্রমগুলো পরিচালনা করতে হবে।
এ সময় জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর কর্মপরিষদ সদস্য দেলোয়ার হোসেন সবুজ, অধ্যাপক মফিজুল ইসলাম, আমড়াতলী ইউনিয়ন জামায়াতের আমির ডা. সিরাজুল ইসলাম, কুমিল্লা জজকোর্টের এডভোকেট এম.এ আব্দুল কাদের, পাঁচথুবী ইউনিয়ন আমির মাওলানা কাজী আব্দুল কাদের, আমড়াতলী ইউনিয়নের সেক্রেটারি মাওঃ মো. শাহজাহান ও কামরুল হাসান আবু তাহের সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ২৮ নভেম্বর পর্যন্ত চলবে এই নাইট ম্যাচ ক্রিকেট টুর্নামেন্টটি।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কোতোয়ালি, চৌদ্দগ্রাম ও মনোহরগঞ্জে জেলা পুলিশের বিশেষ অভিযান
আয়েশা আক্তারকুমিল্লায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য ও অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে জেলা পুলিশের বিশেষ অ...
চৌদ্দগ্রামে ‘কিশোর গ্যাং ১২০৭’-এর দুই লিডার গ্রেফতার
এমরান হোসেন বাপ্পিকুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্...
শিক্ষকের মর্যাদা ও সুরক্ষা ছাড়া সুশিক্ষিত জাতি গঠন সম্ভব নয়...
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লা-০৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ...
কসবায় গ্যাস লাইন ছিদ্র করে অবৈধ্য সংযোগের চেষ্ঠায় একটি চক্র,...
নেপাল চন্দ্র সাহা, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা। ব্রাহ্মণবাড়িয়ার কসবা...
অস্ত্রের মহড়ার ভিডিও টিকটকে প্রচারের পর....
আবুল কালাম আজাদ, কুমিল্লার মনোহরগঞ্জ থানা পুলিশের অভিযানে কিশোর গ্যাং লিডার সাকিব (১৬)কে গ্রেফত...
এএসআইয়ের ভিডিও: ‘পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার...
মামলার তদন্তে গিয়ে ঘুষ খাওয়ার পক্ষে প্রকাশ্যে সাফাই গাওয়া হবিগঞ্জের চুনারুঘাট থানার এক পুলিশ কর্মকর্...