প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 10 Dec 2025, 11:17 PM
ডা. শহিদুল্লাহ স্মরণে ময়নামতি মেডিকেলে দোয়া অনুষ্ঠান
নিজস্ব প্রতিবেদক
আজ কুমিল্লা ময়নামতি মেডিকেল কলেজ ও হাসপাতাল মিলনায়তনে কলেজ ও হাসপাতালের সাবেক পরিচালক এবং সাবেক চেয়ারম্যান বিশিষ্ট চিকিৎসক ডা. মো. শহিদুল্লাহ’র রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে কলেজের জামে মসজিদে জোহরের পর দোয়ার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. নাজমুস সাদাত, পরিচালক জাকির হোসেন, প্রকল্প পরিচালক অধ্যাপক ডা. গোলাম মোস্তফা, হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম সরকার, সহকারী পরিচালক ডা. মো. রফিকুল ইসলামসহ কলেজের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় মুসল্লিগণ।
উল্লেখ্য, কুমিল্লা বিএমএর সাবেক সভাপতি, সর্বজনবিদিত বিশিষ্ট চিকিৎসক ডা. মো. শহিদুল্লাহ গত ৯ ডিসেম্বর ভোরে ইন্তেকাল করেন। বাদ আছর টাউন হল মাঠে তাঁর নামাজে জানাজা শেষে টমছম ব্রিজ কবরস্থানে দাফন সম্পন্ন হয়। কুমিল্লার এই বরেণ্য চিকিৎসকের মৃত্যুতে জেলা বিএমএসহ চিকিৎসক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
দুই হত্যাকাণ্ড প্রমাণ করেছে রাতের কুমিল্লা কতটা অনিরাপদ
আয়েশা আক্তারএকটি বাস থেকে ভুল স্টপেজে নামা, গভীর রাতে বাড়ি ফেরার জন্য একটি সিএনজিচালিত অটোরিকশায় ওঠা...
শোকে স্তব্ধ নাঙ্গলকোটের মাওলানা নাসরুল্লাহ পরিবার
মাহফুজ নান্টুপবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে ৪৫ জনের একটি দলের সঙ্গে সৌদি আরবে গিয়েছিলেন কুমিল্লার নাঙ...
বুড়িচংয়ে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী...
মুরাদনগরে কন্যাশিশু দিবসে র্যালি আলোচনা সভা ও পুরস্কার বিতর...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:‘শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’—এই প্র...
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৫৩
আয়েশা আক্তার কুমিল্লা জেলায় কিশোর গ্যাংয়ের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে জেলা পুলিশ ও গোয়েন্দা...
দেবিদ্বারে বাস চাপায় তরুণ নিহত
বিশেষ প্রতিনিধিবাবা প্রবাসে থেকেও স্বল্প বেতন আর নানা সংকটে নিয়মিত বাড়িতে টাকা পাঠাতে পারতেন না। ফ...