প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 10 Dec 2025, 11:25 PM
কুমিল্লায় মানবাধিকার দিবসে মাসাস’র র্যালী আলোচনা সভা ও হুইল চেয়ার বিতরণ
নিজস্ব প্রতিবেদক
"সবার জন্য মর্যাদা, স্বাধীনতা ও ন্যায়বিচার" এই স্লোগানকে সামনে রেখে, কুমিল্লায় যথাযথ মর্যাদায় পালিত হয়েছে বিশ্ব মানবাধিকার দিবস ২০২৫। মানবাধিকার সাহায্য সংস্থা (মাসাস) কুমিল্লা কেন্দ্রীয় কমিটির আয়োজনে র ্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বুধবার (১০ ডিসেম্বর) সকালে কুমিল্লা টাউন হল মাঠ থেকে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন র্যালীটি শেষ হয়। সন্ধ্যায় (মাসাস) কুমিল্লার কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা সভায় ইউল চেয়ার বিতরণের আয়োজন করা হয়।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কুমিল্লা সরকারি কলেজের অধ্যক্ষ, মানবাধিকার সাহায্য সংস্থা (মাসাস) এর উপদেষ্টা প্রফেসর মো. নূরুর রহমান খান।
মানবাধিকার সাহায্য সংস্থা ( মাসাস) এর সহ- সভাপতি এ্যাড. আব্দুল কাদের তাহের এর সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তর, জেলা সমাজসেবা কার্যালয় কুমিল্লার উপ পরিচালক মো: নুরুল ইসলাম পাটোয়ারী। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর, নারী ও শিশিশু নির্যাতন দমন ট্রাইবুনাল -৩, কুমিল্লা।
আয়োজিত আলোচনা সভায় সার্বিক পরিচালনায় ছিলেন "মাসাস" এর সাধারণ সম্পাদক মো. মোসলেম উদ্দিন, সঞ্চালনায় ছিলেন মানবাধিকার সাহায্য সংস্থার সিনিয়র সাধারণ সম্পাদক রোটারিয়ান কাজী জাকির হোসেন, এসময় বক্তব্য রাখেন মো. ইউনুস, মো. দেলোয়ার হোসেন, এসময় "মাসাস" এর অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার জন্মগত প্রতিবন্ধী মো. আলমগীর হোসেনকে একটি উইল চেয়ার প্রদান করেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ঢাকা-কুমিল্লা নতুন উড়াল রেলপথ: চট্টগ্রামের দূরত্ব কমবে ৮০ কি...
নিজস্ব প্রতিবেদককুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মনিরুল হক চৌধুরীর একটি উদ্যেগ স...
রাতে মহাসড়কে সিএনজি চালায় কারা? অবৈধ চালক-মালিক শনাক্তে পিবি...
আয়েশা আক্তারকুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিবন্ধনহীন সিএনজিচালিত অটোরিকশার অবাধ চলাচল, লাইসেন্সবি...
ময়নামতিতে ছাত্রীদের উত্ত্যক্তের অভিযোগে যুবক আটক, মাথা ন্য...
মো.জাকির হোসেন কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতিতে একটি শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রীদের উত্ত্যক্ত ক...
দুই বছর ধরে জনসেবায় নিয়োজিত থাকার দাবি বুড়িচংয়ের মোকাম ইউনিয়...
নিজস্ব প্রতিবেদককুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিত...
শাসনগাছা ফ্লাইওভারের নিচে অবৈধ স্থাপনা উচ্ছেদে সিটি করপোরেশন...
আয়েশা আক্তারকুমিল্লা নগরীর শাসনগাছা ফ্লাইওভারের নিচে অবৈধ স্থাপনা উচ্ছেদে বিশেষ অভিযান পরিচালনা করেছ...
২৫ বছর ধরে দুই পা নেই, চার কন্যাসন্তানকে নিয়ে অজুদ মিয়ার বেঁ...
মাসুদ রানা, কুমিল্লা। জীবন কখনো কখনো মানুষকে এমন কঠিন বাস্তবতার মুখোমুখি দাঁড় করায়, যেখানে প্...