...
শিরোনাম
১৮ আগস্ট থেকে মাদকের বিরুদ্ধে কঠোর অভিযান-কাউকে ছাড় নয় গৃহায়নমন্ত্রী ⁜ কুমিল্লা শিক্ষা বোর্ডের এসএসসি ফলে ভুল-ত্রুটি থাকলে ৩০ দিনের মধ্যে আবেদন ⁜ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত চার ব্যবসায়ীর হাতে সিটি কর্পোরেশনের আর্থিক সহায়তার চেক ⁜ মহাসড়কের কুমিল্লায় দশ দিন ধরে চলছে ভোগান্তি ⁜ বাইউস্টের ১৭তম ফাইন্যান্স কমিটির সভা অনুষ্ঠিত ⁜ কুমিল্লা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত ⁜ দেবিদ্বারে প্রেমিককে বার্তা পাঠিয়ে প্রেমিকার আত্মহত্যা ⁜ ১২৫০ নম্বরের মধ্যে ১২১৭ পেয়ে কুমিল্লা জেলায় প্রথম দেবিদ্বারের ইভা ⁜ বুড়িচংয়ে সীমান্তে গিয়ে মাদক সেবন যুবদল নেতার; মাতাল ৬ জনকে আটক ⁜ ৯'শ শিক্ষার্থীর বিপরীতে মাত্র ৬শিক্ষক তারপরও ৯ বছর ধরে বাঞ্ছারামপুরে সেরা ফলাফল। ⁜ চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ১৫ ⁜ নাঙ্গলকোটে দাখিল পরীক্ষায় ফলাফল বিপর্যয়, অধিকাংশ প্রতিষ্ঠানে কাঙ্খিত শিক্ষার্থী নেই ⁜ ব্রাহ্মণপাড়ায় পুকুরে ডুবে প্রবাসফেরত ব্যক্তির মৃত্যু ⁜ বরুড়ায় দুই বাচ্চার মাকে নিয়ে উধাওয়ের অভিযোগ ⁜ ব্রাহ্মণপাড়া-বুড়িচংসহ সীমান্তে ৩০ লাখ টাকার চোরাই পণ্য জব্দ ⁜ উদ্যোক্তাদের জন্য হাজার কোটি টাকার তহবিল ⁜ সংস্কারের এক বছরেই ফের বেহাল কুবির ক্যাফেটেরিয়া ⁜ নাঙ্গলকোটে আগুনে পুড়ে ছাই কৃষকের ঘর, ক্ষতি প্রায় ১০ লাখ টাকা ⁜ ব্রাহ্মণপাড়ায় এসএসসির ফলে ওশান হাই স্কুলের সাফল্যের ঝলক, জিপিএ-৫ পেল ২৯ জন ⁜ কুমিল্লা বোর্ডে পাসের হার বেড়েছে, কমেছে জিপিএ-৫ ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 10 Dec 2025, 11:34 PM

...
আমড়াতলী পাঁচথুবীকে মহানগরে একীভূত করা হবে-মনিরুল হক চৌধুরী News Image

বিশেষ প্রতিনিধি

কুমিল্লা-৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী বলেন, অবহেলিত গোমতী উত্তরের জনপদ আমড়াতলী পাঁচথুবীকে মহানগরে একীভূত করা হবে। এ জনপদকে নগরায়নে রূপ দিতে গোমতীর উপর দরকার হলে ২০ টি ব্রীজ নির্মাণ করা হবে।  কুমিল্লা মেডিকেল কলেজ, ভিক্টোরিয়া সরকারি কলেজ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আলাদা ক্যাম্পাস গোমতীর উত্তরে স্থাপর হবে।  বুধবার (১০ ডিসেম্বর)  বিকেলে কুমিল্লার সদর উপজেলার আমরাতলী ইউনিয়নের শিমপুর উচ্চ বিদ্যালয় মাঠে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

মোনাজাত পূর্ববর্তী সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় উপস্থিত হাজারো বিএনপি নেতা কর্মীকে তাহাজ্জুদ পড়ে দোয়া করতে বললেন।

তিনি বলেন, বেগম খালেদা জিয়া কখনো অন্যায়ের সাথে আপোস করেনি। স্বৈরাচার সরকারের জেল জুলুম নির্যাতন সহ্য করে দেশের মানুষের কথা চিন্তা করে দেশ ছাড়েননি। আজ তিনি সংকটাপন্ন। আমরা কেবল তার সুস্থতার জন্য আল্লাহর নিকট দোয়া করতে পারি। দেশের এই সংকটকালে খালেদা জিয়ার সুস্থতা ভীষণ প্রয়োজন।

তিনি আরও বলেন, নির্বাচিত সরকার ছাড়া দেশে গণতন্ত্র থাকে না।  গণতন্ত্র চর্চার জন্য যে কোন দেশে নির্বাচিত সরকার থাকা বাঞ্ছনীয়। একটা নির্বাচিত সরকারই দেশটাকে বাঁচাতে পারে। জাতির কপাল ভালো ক্রান্তিলগ্নে ড. ইউনুসের মতো লোক দেশের দায়িত্বভার নিয়েছে। নানা ষড়যন্ত্রের মধ্যেও তিনি দেশকে নির্বাচনী রোডম্যাপে নিয়ে যাচ্ছেন।

দোয়ায় মোনাজাত পরিচালনা করেন কুমিল্লা ৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোজাহিদ চৌধুরী, নজরুল ইসলাম ভুঁইয়া স্বপন,  সাবেক প্যানেল মেয়র হাজী আবদুস সালাম মাসুক, সাবেক মেয়র মনিরুল হক সাক্কু, জেলা বিএনপির সদস্য হাজী সিদ্দিকুর রহমান, তরিকুল ইসলাম সূজন, সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আকতার হোসেন, সাবেক কাউন্সিলর খলিলুর রহমান মজুমদার, মহানগর বিএনপি নেতা সোহেল মজুমদার, দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, সদর দক্ষিণ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জয়নাল আবেদীন, সদর দক্ষিণ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ খোকা, সদর দক্ষিণ উপজেলা ছাত্রদলের সমন্বয়ক নুর মোহাম্মদ মজুমদার প্রমুখ।

এদিকে দুপুরে অপর এক অনুষ্ঠানে মনিরুল হক চৌধুরী বলেন, নির্বাচিত সরকার ছাড়া দেশে গণতন্ত্র থাকে না। গণতন্ত্র চর্চার জন্য যে কোন দেশে নির্বাচিত সরকার থাকা বাঞ্ছনীয়।  একটা নির্বাচিত সরকারই দেশটাকে বাঁচাতে পারে। জাতির কপাল ভালো ক্রান্তিলগ্নে ড. ইউনুসের মতো লোক দেশের দায়িত্বভার নিয়েছে। নানা ষড়যন্ত্রের মধ্যেও তিনি দেশকে নির্বাচনী রোডম্যাপে নিয়ে যাচ্ছেন। বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে সদর দক্ষিণ উপজেলার ভুবনপুর উচ্চ বিদ্যালয় মিলনায়তনে বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক ও কর্মচারী কল্যাণ সমিতির সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, দীর্ঘদীন ধরে জাতি অস্তিত্ব সংকটে পরে গেছিলো। চব্বিশের আন্দোলনে ছাত্রদের প্রচেষ্টায় আল্লাহ গভীর সংকট থেকে রক্ষা করেছে। ২৪ এ ছাত্ররা আন্দোলন করে জীবন বাজি রেখে স্বৈরাচার সরকাররের পতন ঘটিয়েছে।  আমার মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সায়মা ফেরদৌস রাজপথে ছাত্রদের সাথে আন্দোলন করেছে।

বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক ও কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি মোহাম্মদ এয়াসিনের সভাপতিত্বে সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা ৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌয়ারা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহারীয়ার আক্তার মজুমদার, সদর দক্ষিণ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ইসমাইল হোসেন মজুমদার, ভুপনপুর উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্য  রাবেয়া বাশার, কমলপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমিনুল ইসলাম, শিক্ষক সমিতির  সাধারণ সম্পাদক আবুল বাশার শিপন, গুলবারিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুন আজাদ প্রমুখ।




ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

১৮ আগস্ট থেকে মাদকের বিরুদ্ধে কঠোর অভিযান-কাউকে ছাড় নয় গৃহায়নমন্ত্রী
১৮ আগস্ট থেকে মাদকের বিরুদ্ধে কঠোর অভিযান-কাউকে ছাড় নয় গৃহায়...

মাহফুজ নান্টু, কুমিল্লা।।মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান ঘোষণা করে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহ...

কুমিল্লা শিক্ষা বোর্ডের এসএসসি ফলে ভুল-ত্রুটি থাকলে ৩০ দিনের মধ্যে আবেদন
কুমিল্লা শিক্ষা বোর্ডের এসএসসি ফলে ভুল-ত্রুটি থাকলে ৩০ দিনের...

কুমিল্লা জেলা সংবাদদাতা,১১ আগস্ট: কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার প্রকাশিত ফল...

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত চার ব্যবসায়ীর হাতে সিটি কর্পোরেশনের আর্থিক সহায়তার চেক
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত চার ব্যবসায়ীর হাতে সিটি কর্পোরেশনের...

আয়েশা আক্তার।।কথা দিয়েছিলেন, কথা রাখলেন। নগরবাসীর দুঃসময়ে পাশে থাকার প্রতিশ্রুতি বাস্তবায়নের মধ্য দি...

মহাসড়কের কুমিল্লায় দশ দিন ধরে চলছে ভোগান্তি
মহাসড়কের কুমিল্লায় দশ দিন ধরে চলছে ভোগান্তি

মাহফুজ নান্টু কুমিল্লা।। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে তীব্র যানজটে চরম দুর্ভোগে পড়েছেন...

বাইউস্টের ১৭তম ফাইন্যান্স কমিটির সভা অনুষ্ঠিত
বাইউস্টের ১৭তম ফাইন্যান্স কমিটির সভা অনুষ্ঠিত

বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (বাইউস্ট)-এর ১৭তম ফাইন্যান্স...

কুমিল্লা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত
কুমিল্লা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত

আয়েশা আক্তারশৃঙ্খলা, শারীরিক সক্ষমতা ও পেশাগত দক্ষতা যাচাইয়ের মধ্য দিয়ে কুমিল্লা জেলা পুলিশের মাস্টা...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ ১৮ আগস্ট থেকে মাদকের বিরুদ্ধে কঠোর অভিযান-কাউকে ছাড় নয় গৃহায়নমন্ত্রী
➤ কুমিল্লা শিক্ষা বোর্ডের এসএসসি ফলে ভুল-ত্রুটি থাকলে ৩০ দিনের মধ্যে আবেদন
➤ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত চার ব্যবসায়ীর হাতে সিটি কর্পোরেশনের আর্থিক সহায়তার চেক
➤ মহাসড়কের কুমিল্লায় দশ দিন ধরে চলছে ভোগান্তি
➤ বাইউস্টের ১৭তম ফাইন্যান্স কমিটির সভা অনুষ্ঠিত
➤ কুমিল্লা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত
➤ দেবিদ্বারে প্রেমিককে বার্তা পাঠিয়ে প্রেমিকার আত্মহত্যা
➤ ১২৫০ নম্বরের মধ্যে ১২১৭ পেয়ে কুমিল্লা জেলায় প্রথম দেবিদ্বারের ইভা
➤ বুড়িচংয়ে সীমান্তে গিয়ে মাদক সেবন যুবদল নেতার; মাতাল ৬ জনকে আটক
➤ ৯'শ শিক্ষার্থীর বিপরীতে মাত্র ৬শিক্ষক তারপরও ৯ বছর ধরে বাঞ্ছারামপুরে সেরা ফলাফল।
➤ চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ১৫
➤ নাঙ্গলকোটে দাখিল পরীক্ষায় ফলাফল বিপর্যয়, অধিকাংশ প্রতিষ্ঠানে কাঙ্খিত শিক্ষার্থী নেই
➤ ব্রাহ্মণপাড়ায় পুকুরে ডুবে প্রবাসফেরত ব্যক্তির মৃত্যু
➤ বরুড়ায় দুই বাচ্চার মাকে নিয়ে উধাওয়ের অভিযোগ
➤ ব্রাহ্মণপাড়া-বুড়িচংসহ সীমান্তে ৩০ লাখ টাকার চোরাই পণ্য জব্দ
➤ উদ্যোক্তাদের জন্য হাজার কোটি টাকার তহবিল
➤ সংস্কারের এক বছরেই ফের বেহাল কুবির ক্যাফেটেরিয়া
➤ নাঙ্গলকোটে আগুনে পুড়ে ছাই কৃষকের ঘর, ক্ষতি প্রায় ১০ লাখ টাকা
➤ ব্রাহ্মণপাড়ায় এসএসসির ফলে ওশান হাই স্কুলের সাফল্যের ঝলক, জিপিএ-৫ পেল ২৯ জন
➤ কুমিল্লা বোর্ডে পাসের হার বেড়েছে, কমেছে জিপিএ-৫
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir