...
শিরোনাম
১৮ আগস্ট থেকে মাদকের বিরুদ্ধে কঠোর অভিযান-কাউকে ছাড় নয় গৃহায়নমন্ত্রী ⁜ কুমিল্লা শিক্ষা বোর্ডের এসএসসি ফলে ভুল-ত্রুটি থাকলে ৩০ দিনের মধ্যে আবেদন ⁜ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত চার ব্যবসায়ীর হাতে সিটি কর্পোরেশনের আর্থিক সহায়তার চেক ⁜ মহাসড়কের কুমিল্লায় দশ দিন ধরে চলছে ভোগান্তি ⁜ বাইউস্টের ১৭তম ফাইন্যান্স কমিটির সভা অনুষ্ঠিত ⁜ কুমিল্লা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত ⁜ দেবিদ্বারে প্রেমিককে বার্তা পাঠিয়ে প্রেমিকার আত্মহত্যা ⁜ ১২৫০ নম্বরের মধ্যে ১২১৭ পেয়ে কুমিল্লা জেলায় প্রথম দেবিদ্বারের ইভা ⁜ বুড়িচংয়ে সীমান্তে গিয়ে মাদক সেবন যুবদল নেতার; মাতাল ৬ জনকে আটক ⁜ ৯'শ শিক্ষার্থীর বিপরীতে মাত্র ৬শিক্ষক তারপরও ৯ বছর ধরে বাঞ্ছারামপুরে সেরা ফলাফল। ⁜ চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ১৫ ⁜ নাঙ্গলকোটে দাখিল পরীক্ষায় ফলাফল বিপর্যয়, অধিকাংশ প্রতিষ্ঠানে কাঙ্খিত শিক্ষার্থী নেই ⁜ ব্রাহ্মণপাড়ায় পুকুরে ডুবে প্রবাসফেরত ব্যক্তির মৃত্যু ⁜ বরুড়ায় দুই বাচ্চার মাকে নিয়ে উধাওয়ের অভিযোগ ⁜ ব্রাহ্মণপাড়া-বুড়িচংসহ সীমান্তে ৩০ লাখ টাকার চোরাই পণ্য জব্দ ⁜ উদ্যোক্তাদের জন্য হাজার কোটি টাকার তহবিল ⁜ সংস্কারের এক বছরেই ফের বেহাল কুবির ক্যাফেটেরিয়া ⁜ নাঙ্গলকোটে আগুনে পুড়ে ছাই কৃষকের ঘর, ক্ষতি প্রায় ১০ লাখ টাকা ⁜ ব্রাহ্মণপাড়ায় এসএসসির ফলে ওশান হাই স্কুলের সাফল্যের ঝলক, জিপিএ-৫ পেল ২৯ জন ⁜ কুমিল্লা বোর্ডে পাসের হার বেড়েছে, কমেছে জিপিএ-৫ ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: আন্তর্জাতিক | প্রকাশ: 12 Dec 2025, 9:24 PM

...
থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘর্ষ পঞ্চম দিনে, মধ্যস্থতার পরিকল্পনা ট্রাম্পের News Image

এফএনএস বিদেশ :

কম্বোডিয়া-থাইল্যান্ড সীমান্তে চলমান সংঘর্ষ পঞ্চম দিনে গড়িয়েছে। কম্বোডিয়া অভিযোগ, থাই সেনাবাহিনী অব্যাহতভাবে তাদের ভূখণ্ডে গোলাবর্ষণ করছে। এদিকে থাইল্যান্ডের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল জানিয়েছেন, পরিস্থিতি নিয়ে তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলবেন। কম্বোডিয়ার সংবাদমাধ্যম দ্য খেমার টাইমস জানায়, গতকাল শুক্রবার ভোরে থাই বাহিনী নতুন করে তিনটি প্রদেশে হামলা চালিয়েছে। ওদ্দার মিয়ানচে প্রদেশের তা মোয়ান, তা ক্রা বেই ও থমার দাউন এলাকায় গুলি বর্ষণের পাশাপাশি প্রিয়াহ ভিহিয়ারের নম খাইং ও আন সেস অঞ্চল এবং বান্তে মিয়ানচের প্রি চান গ্রাম ও বোয়ুং ট্রাকুয়ানেও গোলাবর্ষণ হয়েছে বলে তাদের দাবি। তবে সর্বশেষ হামলায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। সোমবার থেকে নতুন করে শুরু হওয়া সংঘর্ষে এখন পর্যন্ত উভয় দেশের অন্তত ২০ জন নিহত এবং প্রায় ২০০ জন আহত হয়েছে। গত অক্টোবর ট্রাম্পের মধ্যস্থতায় হওয়া শান্তিচুক্তি ভেঙে যাওয়ার পর সীমান্তের দুই পাশে প্রায় ৬ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। একটি ফেসবুক পোস্টে কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় থাই সেনাবাহিনীর অভিযোগকে ‘ভুয়া’ বলে প্রত্যাখ্যান করেছে। থাই সেনাদের দাবি ছিল, কম্বোডিয়া নাকি বিদেশি ভাড়াটে ব্যবহার করে থাইল্যান্ডে হামলার জন্য আত্মঘাতী ড্রোন পরিচালনা করছে। মন্ত্রণালয় বলেছে, এসব প্রচারণার কোনো ভিত্তি নেই। এ ছাড়া চীনা তৈরি পিএইচএল-৩ ক্ষেপণাস্ত্র নিক্ষেপের প্রস্তুতি নেওয়ার অভিযোগও নাকচ করেছে কম্বোডিয়া। মার্কিন সামরিক ডাটাবেস অনুযায়ী, পিএইচ-৩ মাল্টিপল রকেট লঞ্চারের পাল্লা ৭০-১৩০ কিলোমিটার, যেখানে কম্বোডিয়ার বিএম-২১ রকেট লঞ্চারের পাল্লা ১৫-৪০ কিলোমিটার। কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, থাইল্যান্ড ইচ্ছাকৃতভাবে ভুয়া তথ্য ছড়িয়ে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের বিষয় থেকে মনোযোগ সরাতে চাইছে এবং সহিংস অস্ত্র ব্যবহারের অজুহাত খুঁজছে। ৮০০ কিলোমিটার দীর্ঘ সীমান্তজুড়ে শতাব্দী প্রাচীন সীমান্ত বিরোধকে কেন্দ্র করে দুই দেশ পরস্পরকে নতুন করে সংঘাত উসকে দেওয়ার অভিযোগ করছে। উভয়দেশই একটি ঐতিহাসিক মন্দিরের বিচ্ছিন্ন অংশের মালিকানা দাবি করে। এদিকে অনুতিন জানান, গতকাল শুক্রবার স্থানীয় সময় রাত ৯টা ২০ মিনিটে তার ট্রাম্পের সঙ্গে কথা বলার কথা রয়েছে। এর মধ্যেই সীমান্তে কামান, যুদ্ধবিমান, ট্যাঙ্ক ও ড্রোন নিয়ে লড়াই অব্যাহত আছে। গত বুধবার ট্রাম্প বলেছিলেন, তিনি দুই দেশের নেতাদের সঙ্গে কথা বলে সংঘর্ষ থামানোর চেষ্টা করবেন। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট জানান, এখনও ট্রাম্প থাই বা কম্বোডিয়ান নেতৃত্বের সঙ্গে কথা বলেননি, তবে পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। থাই পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ট্রাম্প-অনুতিন আলোচনার আগে থাইল্যান্ডের শীর্ষ কূটনীতিক সিহাসাক ফুয়াংকেটকিও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে কথা বলেছেন। তিনি রুবিওকে বলেছেন। থাইল্যান্ড শান্তিপূর্ণ সমাধানে প্রতিশ্রুতিবদ্ধ, তবে তা কার্যকর পদক্ষেপ ছাড়া সম্ভব নয়। রুবিওও শান্তি প্রচেষ্টায় যুক্তরাষ্ট্রের সহযোগিতার কথা জানিয়েছেন। এদিকে বৃহস্পতিবার সংসদ ভেঙে দেওয়ার ঘোষণা দিয়েছেন অনুতিন। তিনি বলেন, এই সিদ্ধান্ত সীমান্ত সংকটের ব্যবস্থাপনায় প্রভাব ফেলবে না। তার দল থাই প্রাইড পার্টি ও সংসদের বৃহত্তম বিরোধী দল পিপলস পার্টির মধ্যে সম্পর্কের অবনতি হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারি মুখপাত্র সিরিপং আংকাসাকুলকিয়াত জানিয়েছেন, সংসদে স্থবিরতার কারণে সরকারের এজেন্ডা আটকে ছিল। পরে রয়্যাল গেজেটে জানানো হয়, রাজা মহা ভাজিরালংকর্ন সংসদ বিলুপ্তির অনুমোদন দিয়েছেন। ফলে আগামী ৪৫ থেকে ৬০ দিনের মধ্যে থাইল্যান্ডে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।




ক্যাটেগরি: আন্তর্জাতিক
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

১৮ আগস্ট থেকে মাদকের বিরুদ্ধে কঠোর অভিযান-কাউকে ছাড় নয় গৃহায়নমন্ত্রী
১৮ আগস্ট থেকে মাদকের বিরুদ্ধে কঠোর অভিযান-কাউকে ছাড় নয় গৃহায়...

মাহফুজ নান্টু, কুমিল্লা।।মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান ঘোষণা করে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহ...

কুমিল্লা শিক্ষা বোর্ডের এসএসসি ফলে ভুল-ত্রুটি থাকলে ৩০ দিনের মধ্যে আবেদন
কুমিল্লা শিক্ষা বোর্ডের এসএসসি ফলে ভুল-ত্রুটি থাকলে ৩০ দিনের...

কুমিল্লা জেলা সংবাদদাতা,১১ আগস্ট: কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার প্রকাশিত ফল...

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত চার ব্যবসায়ীর হাতে সিটি কর্পোরেশনের আর্থিক সহায়তার চেক
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত চার ব্যবসায়ীর হাতে সিটি কর্পোরেশনের...

আয়েশা আক্তার।।কথা দিয়েছিলেন, কথা রাখলেন। নগরবাসীর দুঃসময়ে পাশে থাকার প্রতিশ্রুতি বাস্তবায়নের মধ্য দি...

মহাসড়কের কুমিল্লায় দশ দিন ধরে চলছে ভোগান্তি
মহাসড়কের কুমিল্লায় দশ দিন ধরে চলছে ভোগান্তি

মাহফুজ নান্টু কুমিল্লা।। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে তীব্র যানজটে চরম দুর্ভোগে পড়েছেন...

বাইউস্টের ১৭তম ফাইন্যান্স কমিটির সভা অনুষ্ঠিত
বাইউস্টের ১৭তম ফাইন্যান্স কমিটির সভা অনুষ্ঠিত

বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (বাইউস্ট)-এর ১৭তম ফাইন্যান্স...

কুমিল্লা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত
কুমিল্লা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত

আয়েশা আক্তারশৃঙ্খলা, শারীরিক সক্ষমতা ও পেশাগত দক্ষতা যাচাইয়ের মধ্য দিয়ে কুমিল্লা জেলা পুলিশের মাস্টা...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ ১৮ আগস্ট থেকে মাদকের বিরুদ্ধে কঠোর অভিযান-কাউকে ছাড় নয় গৃহায়নমন্ত্রী
➤ কুমিল্লা শিক্ষা বোর্ডের এসএসসি ফলে ভুল-ত্রুটি থাকলে ৩০ দিনের মধ্যে আবেদন
➤ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত চার ব্যবসায়ীর হাতে সিটি কর্পোরেশনের আর্থিক সহায়তার চেক
➤ মহাসড়কের কুমিল্লায় দশ দিন ধরে চলছে ভোগান্তি
➤ বাইউস্টের ১৭তম ফাইন্যান্স কমিটির সভা অনুষ্ঠিত
➤ কুমিল্লা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত
➤ দেবিদ্বারে প্রেমিককে বার্তা পাঠিয়ে প্রেমিকার আত্মহত্যা
➤ ১২৫০ নম্বরের মধ্যে ১২১৭ পেয়ে কুমিল্লা জেলায় প্রথম দেবিদ্বারের ইভা
➤ বুড়িচংয়ে সীমান্তে গিয়ে মাদক সেবন যুবদল নেতার; মাতাল ৬ জনকে আটক
➤ ৯'শ শিক্ষার্থীর বিপরীতে মাত্র ৬শিক্ষক তারপরও ৯ বছর ধরে বাঞ্ছারামপুরে সেরা ফলাফল।
➤ চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ১৫
➤ নাঙ্গলকোটে দাখিল পরীক্ষায় ফলাফল বিপর্যয়, অধিকাংশ প্রতিষ্ঠানে কাঙ্খিত শিক্ষার্থী নেই
➤ ব্রাহ্মণপাড়ায় পুকুরে ডুবে প্রবাসফেরত ব্যক্তির মৃত্যু
➤ বরুড়ায় দুই বাচ্চার মাকে নিয়ে উধাওয়ের অভিযোগ
➤ ব্রাহ্মণপাড়া-বুড়িচংসহ সীমান্তে ৩০ লাখ টাকার চোরাই পণ্য জব্দ
➤ উদ্যোক্তাদের জন্য হাজার কোটি টাকার তহবিল
➤ সংস্কারের এক বছরেই ফের বেহাল কুবির ক্যাফেটেরিয়া
➤ নাঙ্গলকোটে আগুনে পুড়ে ছাই কৃষকের ঘর, ক্ষতি প্রায় ১০ লাখ টাকা
➤ ব্রাহ্মণপাড়ায় এসএসসির ফলে ওশান হাই স্কুলের সাফল্যের ঝলক, জিপিএ-৫ পেল ২৯ জন
➤ কুমিল্লা বোর্ডে পাসের হার বেড়েছে, কমেছে জিপিএ-৫
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir