প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 13 Dec 2025, 11:37 PM
ওসমান হাদীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে চৌদ্দগ্রামে এনসিপি’র মানববন্ধন
এমরান হোসেন বাপ্পি
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরীফ ওসমান বিন হাদীর উপর নৃশংস হামলার ঘটনার প্রতিবাদে এবং হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সারাদেশের ন্যায় কুমিল্লার চৌদ্দগ্রামে উপজেলা এনসিপি’র উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ ডিসেম্বর) বিকালে উপজেলার চিওড়া ইউনিয়নের ধোড়করা বাজারে এ উপলক্ষে আয়োজিত মানববন্ধনে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা এনসিপি নেতা আরিফুল আলম মজুমদার, চৌদ্দগ্রাম উপজেলা এনসিপি নেতা মোহাম্মদ খালেদ রায়হান, সদস্য খালেদ জিসান, রবিউল আলম রাজু, জাহিদুল হক, জহিরুল ইসলাম দীলন, আনাস হোসাইন, মো. মহিউদ্দিন, মো. সাইফুল ইসলাম, মোহাম্মদ নুরুল ইসলাম সহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন এনসিপি’র বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী।
মানববন্ধনে বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশের প্রধান উপদেষ্টা থেকে শুরু করে কৃষক, কামার-কুমোর কেউই নিরাপদ নয়। রাষ্ট্রের প্রতিটি সাধারণ নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব। অথচ জুলাই গণঅভ্যূত্থানের প্রথম সারির একজন বলিষ্ঠ নেতৃত্ব ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীকে প্রকাশ্যে গুলি করে হত্যার চেষ্টা করা হয়। তিনি এখন হাসপাতালে মৃত্যুর প্রহর গুনছেন। আধুনিক তথ্য প্রযুক্তির সহায়তা নিয়েও এখনো কাউকে ধরা সম্ভব হয়নি। আজকের এ মানববন্ধন থেকে আমরা হাদীর উপর হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানাচ্ছি।
উল্লেখ্য, গত শুক্রবার (১২ ডিসেম্বর) জুমার নামাজ শেষে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদী তার নির্বাচনী এলাকা পল্টনে (বিজয়নগর) নির্বাচনী প্রচারনা করতে অটোরিকশাযোগে যাওয়ার সময় পেছন থেকে বাইকে আরোহনকারী দুইজন অজ্ঞাত সন্ত্রাসী ওমসান হাদীকে উদ্দেশ্য করে গুলি ছুড়লে হাদী গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই জ্ঞান হারান। পরবর্তীতে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে ডামেকে নেয়া হয়। প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে তিনি এখনো লাইফ সাপোর্টে চিকিৎসাধিন রয়েছেন। এ নিয়ে সারা দেশে এক অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। শুক্রবার রাতেই রাজধানীতে এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সাধারণ ছাত্রজনতা ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে। অবিলম্বে হামলাকারীদের সনাক্ত করে তাদের গ্রেফতার ও শাস্তির দাবি জানানো হয়।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ঝড়-বৃষ্টির শঙ্কা, দেশের ৯ নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত
দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কায় ৯টি অভ্যন্তরীণ নদীবন্দরকে ১ নম্বর (পুনঃ) সতর...
কুমিল্লায় গ্যাস সংকট, রাত জেগে রান্না—চরম ভোগান্তিতে আবাসিক...
মাহফুজ নান্টু কুমিল্লাকুমিল্লায় তীব্র গ্যাস সংকটে চরম ভোগান্তিতে পড়েছেন আবাসিক গ্রাহকরা। গত এক সপ্তা...
ব্রাহ্মণপাড়ায় খেলার ছলে পুকুরে ডুবে ১৮ মাসের শিশুর মৃত্যু
মো. আনোয়ারুল ইসলামকুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে জাকিয়া আক্তার নামের ১৮ মাস বয়সী...
নাঙ্গলকোটে নিখোঁজের ৫দিন পর অটোরিকশা চালক মেহেদি হাসানের...
সাইফুল ইসলামকুমিল্লা নাঙ্গলকোটে নিখোঁজের ৫দিন পর ব্যাটারি চালিত অটোরিকশা চালকমেহেদি হাসানের (১৮) অর...
বিজিবির অভিযানে ৪১ লাখ টাকার ভারতীয় চোরাচালানী পণ্য জব্দ
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৪১ লাখ ৫২ হাজা...
চৌদ্দগ্রামে বিদ্যুৎ স্পৃষ্ট সহ পৃথক দুর্ঘটনায় নারী সহ নিহত ৩
এমরান হোসেন বাপ্পিকুমিল্লার চৌদ্দগ্রামে সাপের কামড়, সড়ক দুর্ঘটনা ও বিদ্যুৎ স্পৃষ্ট সহ পৃথকতিনটি দুর্...