প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 14 Dec 2025, 12:02 AM
চৌদ্দগ্রামে বিএনপি’র একাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান
নিজস্ব প্রতিবেদক, চৌদ্দগ্রাম
কুমিল্লার চৌদ্দগ্রামের বাতিসা ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক নূর ইসলাম পাটোয়ারী, সহ-প্রচার সম্পাদক দেলোয়ার হোসেনের নেতৃত্বে একাধিক বিএনপি নেতাকর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। এই উপলক্ষে শনিবার বিকালে স্থানীয় নানকরা আয়েশা ছিদ্দিকা মহিলা মাদ্রাসা মিলনায়তনে যোগদানকৃতদের ফুল দিয়ে বরণ করে নেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি মুজিবুর রহমান ভূঁইয়া, জামায়াত নেতা শাওনেওয়াজ কাজল, বাতিসা ইউনিয়ন জামায়াতের আমীর মাওঃ সাইয়্যেদ রাশিদুল হাসান জাহাঙ্গীর, সেক্রেটারী মোতাহার হোসেন মোল্লা, চিওড়া ইউনিয়ন জামায়াতের আমীর শাহ জালাল টিপু, সেক্রেটারী হুমায়ুন কবির সুজন, কনকাপৈত ইউনিয়ন জামায়াতের আমীর মাওঃ হাছান মজুমদার, জামায়াত নেতা আবু ইউসুফ, মাহফুজুর রহমান প্রমুখ।
জামায়াতের যোগদানকৃত ৭নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক নূর ইসলাম পাটোয়ারী বলেন, আল্লাহ বিশ্বাস ও স্মরণ করে আমি জামায়াত ইসলামীতে যোগদান করেছি। বিএনপির ওয়ার্ড সেক্রেটারী থাকাকালীন আমি বহু লজ্জিত হয়েছি, বিভিন্ন মারামারি, হানাহানি ও বিচার নিয়ে অতিষ্ঠ হয়েছি। তাদের মধ্যে কোন শৃঙ্খলা নেই, কোন আন্তরকিতা নেই। একজনকে একজন মানে না। বিভিন্ন সভা-সমাবেশে টাকা খরচ করে লোকজন নিয়ে গেলে কোন অপমান করে, তোরা কে তোরা আওয়ামীলীগ ইত্যাদি বলে তুচ্ছ-তাছিল্য করে। তোরা দিনে বিএনপি রাতে জামায়াত করোচ ইত্যাদি বলে অপমান করে। যে কোন অনুষ্ঠানে গেলে কোন মূল্যায়ন থাকেনা। তাই আমি আজ আমার দল-বল নিয়ে জামায়াতে যোগদান করেছি।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
১২ কোটি টাকা ঋণের বোঝা কেটিসিসির মাথায়
আয়েশা আক্তার১২ কোটি টাকার বেশি ঋণের বোঝা, বেদখল সম্পত্তি, বিপুল বকেয়া এবং দীর্ঘদিনের অব্যবস্থাপনা—এম...
কুমিল্লায় আনন্দঘন পরিবেশে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত
কুমিল্লা জেলা সংবাদদাতাবিগত বছরের চেয়ে এবার কুমিল্লায় সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্য দিয়ে আনন্দঘন পরিব...
সৌদি আরবে নিহত ওমরাহযাত্রী নাসরুল্লাহ বদরপুরির পরিবারের দায়...
মহিউদ্দিন আকাশসৌদি আরবে নিহত ওমরাহযাত্রী মুফতি নাসরুল্লাহ বদরপুরির পরিবারের দায়িত্ব নিলেন ধর্মমন্ত্...
পূজামণ্ডপ পরিদর্শনে বিএনপি নেতারা: সাম্প্রদায়িক সম্প্রীতি র...
আবুল কালাম আজাদসনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুমিল্লার মনোহরগঞ...
দলমত ভিন্ন হলেও এলাকার উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে -...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ...
বুুড়িচংয়ে ইউপি চেয়ারম্যান প্রার্থী আব্দুল কাদের ভূঁইয়ার পক্ষ...
কাজী খোরশেদ আলমশারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুমিল্লার বুড়িচং উপজেলার...