প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 14 Dec 2025, 12:05 AM
কুমিল্লার সীমান্তে বিজিবির টহল বৃদ্ধি ১০০ কিলোমিটারজুড়ে সর্বোচ্চ সতর্কতা
মাহফুজ নান্টু
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদীর ওপর দুর্বৃত্তদের গুলিবর্ষণের ঘটনার পর গত দুই দিন ধরে কুমিল্লা সীমান্তের প্রায় একশ কিলোমিটার এলাকাজুড়ে টহল জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সীমান্তের যেসব এলাকায় কাঁটাতারের বেড়া নেই, সেখানে অতিরিক্ত নজরদারির পাশাপাশি ফোর্স বৃদ্ধি করা হয়েছে। সরেজমিনে কুমিল্লার চৌদ্দগ্রাম, সদর দক্ষিণ ও সদর উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকা ঘুরে এবং স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়—গোলাবাড়ি, বিবিরবাজার, বৌয়ারা বাজার ও চৌদ্দগ্রামের আমানগড় এলাকায় বিজিবি সদস্যদের তৎপরতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
বিবিরবাজার এলাকার স্থানীয় বাসিন্দা আবু হাশেম বলেন, “ঢাকায় গুলির ঘটনার পর শুক্রবার ও শনিবার সীমান্ত অনেকটা গরম। বিজিবি চেকপোস্ট বাড়িয়েছে। যাকে পাচ্ছে তাকেই তল্লাশি করছে।”
গোলাবাড়ি এলাকার কৃষক আবুল মনসুর বলেন, “সীমান্তে বিজিবির গাড়ির টহল আগের চেয়ে অনেক বেড়েছে।” কেন টহল বাড়ছে—এমন প্রশ্নে তিনি বলেন, “শুনছি ঢাকায় গোলাগুলি হয়েছে। যারা এই ঘটনা ঘটিয়েছে, তারা যেন সীমান্ত দিয়ে পালাতে না পারে—এই জন্যই টহল বাড়ানো হয়েছে।”
কুমিল্লা সীমান্তের বিভিন্ন পোস্টে দায়িত্বরত বিজিবি কর্মকর্তারা জানান, ঢাকায় ওসমান হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনার পর কুমিল্লা-১০ বিজিবি থেকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে কোনোভাবেই সীমান্ত ফাঁকি দিয়ে কেউ পার হতে না পারে।
এ বিষয়ে কুমিল্লা-১০ বিজিবির অধিনায়ক মীর আলী এজাজ বলেন, “বলা যায়, আমাদের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা সম্পূর্ণভাবে সিল করে দেওয়া হয়েছে। যেসব দুর্বৃত্ত সীমান্ত দিয়ে পালানোর চেষ্টা করবে, তারা ভুল করবে। বিভিন্ন পয়েন্টে বিজিবির দ্বিগুণ সদস্য নিয়মিত টহল দিচ্ছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লা ওয়াসার প্রথম চেয়ারম্যান হলেন ভিপি আশিকুর রহমান মা...
কুমিল্লা ওয়াসা বোর্ডের চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক...
মগবাজারে নিয়ন্ত্রণ হারিয়ে চার গাড়িতে লরির ধাক্কা, নিহত ২
ঢাকার মগবাজারে নিয়ন্ত্রণ হারানো লরি কয়েকটি যানবাহনে ধাক্কা দেওয়ায় দুজনের মৃত্যুর তথ্য দিয়েছে পুলিশ।র...
সুরিয়াভানশির ব্যাটিংয়ে মুগ্ধ ব্রেট লি
বৈভাব সুরিয়াভানশির ব্যাটিংয়ের পাশাপাশি তার বয়স নিয়েও ক্রিকেট বিশ্বে চর্চা হয় প্রবল। ব্রেট লির কাছে অ...
রাষ্ট্রপতি নির্বাচন: মনোনয়নপত্র সংগ্রহ করেছে বিএনপি
রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্বাচনি কর্তার কার্যালয় থেকে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করেছে বিএনপি।ঢাকার...
সৌদিতে সোফা কারখানার আগুনে নিহতদের মধ্যে নওগাঁ-নাটোরের ১৩ জন
রিয়াদে বাংলাদেশ দূতাবাসের বরাতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় রাত দেড়টায় বলেছে, ভয়াবহ অগ্নিকাণ্ডে ঘটনাস...
সৌদি আরবে সোফা কারখানায় আগুন, ৭ বাংলাদেশী নিহত
সৌদি আরবের রিয়াদের খোরদাম শহরে একটি সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নওগাঁর আত্রাই উপজেলার ৭ জনের মৃত...