প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 15 Dec 2025, 11:48 AM
ব্রাহ্মণপাড়ায় আচরণবিধি লঙ্ঘনে কঠোর প্রশাসন, নির্বাচনী প্রচারসামগ্রী অপসারণ
মো. আনোয়ারুল ইসলাম
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে প্রচার চালানোর অভিযোগে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় অবৈধ ব্যানার, পোস্টার, ফেস্টুন ও তরুণ অপসারণ করেছে উপজেলা প্রশাসন।
রোববার (১৪ ডিসেম্বর) বিকেলে উপজেলা পরিষদ চত্বর, ব্রাহ্মণপাড়া সদর বাজারসহ উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক রহমান। এ সময় উপজেলা ভূমি কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী এবং গ্রাম পুলিশের সদস্যরা অভিযানে সহযোগিতা করেন।
নির্বাচনের তফসিল ঘোষণার পর ৪৮ ঘণ্টার মধ্যে প্রার্থী, তাদের নেতাকর্মী ও সমর্থকদের নিজ নিজ পোস্টার, ব্যানার, ফেস্টুন ও তরুণ অপসারণের নির্দেশ দেয় নির্বাচন কমিশন। নির্দেশনা অনুযায়ী কুমিল্লা-৫ আসনের কিছু এলাকায় প্রার্থীরা নিজ উদ্যোগে প্রচারসামগ্রী অপসারণ করলেও ব্রাহ্মণপাড়া উপজেলার বিভিন্ন স্থানে এখনো এসব প্রচারমাধ্যম ঝুলতে দেখা যায়।
এর আগে প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে অবৈধ ব্যানার, পোস্টার, ফেস্টুন ও তরুণ অপসারণের ঘোষণা দেওয়া হলেও তা পুরোপুরি বাস্তবায়ন হয়নি। ফলে রোববার বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে সদর এলাকা, বাজার, বিভিন্ন মার্কেট ও সড়কের পাশে ঝুলে থাকা নির্বাচনী প্রচারসামগ্রী অপসারণ শুরু হয়।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) তারেক রহমান বলেন, নির্বাচনী আচরণবিধি অনুযায়ী সদর এলাকায় অভিযান চালিয়ে অবৈধ ব্যানার, পোস্টার, ফেস্টুন ও তরুণ অপসারণ করা হয়েছে। পর্যায়ক্রমে ব্রাহ্মণপাড়া উপজেলার সব এলাকায় এ অভিযান পরিচালনা করা হবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় যুবদল নেতা কাউছারকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা
মাহফুজ নান্টু কুমিল্লা কুমিল্লা সদর উপজেলার গোমতী নদীর উত্তর পাড়ে ছত্রখিল এলাকায় কাউছার নামে এক...
কুমিল্লায় কৃষি মন্ত্রী আদর্শ সদর এবং সদর দক্ষিণ উপজেলার পূজা...
কুমিল্লা জেলা সংবাদদাতা ১৬ অক্টোবরশুক্রবার বিকালে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠানের প্রারম্বে কৃষি, মৎস্য...
বুড়িচংয়ে পুলিশের বিশেষ অভিযান, আটক ৩৭ মুচলেকায় অভিভাবকদের জ...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে পুলিশের বিশেষ অভিযানে কিশোরগ্যাং, মাদকসেবী ও নিয়মিত মামলার আসামিসহ...
বিএসএফের কাছ থেকে দুই পুলিশ সদস্যকে ছাড়িয়ে আনল বিজিবি
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে আটক দু...
লালমাইয়ে নবঘোষিত এনসিপির আহবায়ক কমিটি প্রত্যাখ্যান করে সংবাদ...
নিজেস্ব প্রতিবেদককুমিল্লার লালমাই উপজেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নবঘোষিত আহ্বায়ক কমিটি প্রত্যা...
কুমিল্লা সাংস্কৃতিক জোটের প্রতিবাদ: রবীন্দ্রনাথ এর প্রতিকৃতি...
গতকাল সন্ধ্যায় নগরীর একটি পার্টি সেন্টারে জোট নেতৃবৃন্দের উপস্থিতিতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাক...