প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 15 Dec 2025, 11:50 AM
হাদির উপর হামলাকারীকে ধরতে ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে সর্বোচ্চ সতর্কতায় বিজিবি
কসবা প্রতিনিধি
ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ পদপ্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলাকারীদের দেশত্যাগ ঠেকাতে সর্বোচ্চ সতর্কতা জারির নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এর পর থেকেই ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট ও কসবা সীমান্তে কঠোর নজরদারি শুরু হয়েছে।
বর্ডার গার্ড বাংলাদেশ (৬০ বিজিবি) জানায়, হামলাকারীদের ধরতে ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্তে তল্লাশি ও নজরদারি জোরদার করা হয়েছে। শুক্রবার রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জরুরি বৈঠকে প্রধান উপদেষ্টা এই হামলাকে গণতন্ত্রের ওপর আঘাত উল্লেখ করে দোষীদের দ্রুত গ্রেফতার এবং সীমান্তে সর্বোচ্চ তদারকির নির্দেশ দেন। আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট ইনচার্জ ওসি আব্দুস সাত্তার জানান, পাসপোর্টধারীদের কঠোর যাচাই-বাছাইয়ের মাধ্যমে পারাপার নিশ্চিত করা হচ্ছে। এদিকে ৬০ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মো. জিয়াউর রহমান বলেন, সীমান্তে নিচ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় যুবদল নেতা কাউছারকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা
মাহফুজ নান্টু কুমিল্লা কুমিল্লা সদর উপজেলার গোমতী নদীর উত্তর পাড়ে ছত্রখিল এলাকায় কাউছার নামে এক...
কুমিল্লায় কৃষি মন্ত্রী আদর্শ সদর এবং সদর দক্ষিণ উপজেলার পূজা...
কুমিল্লা জেলা সংবাদদাতা ১৬ অক্টোবরশুক্রবার বিকালে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠানের প্রারম্বে কৃষি, মৎস্য...
বুড়িচংয়ে পুলিশের বিশেষ অভিযান, আটক ৩৭ মুচলেকায় অভিভাবকদের জ...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে পুলিশের বিশেষ অভিযানে কিশোরগ্যাং, মাদকসেবী ও নিয়মিত মামলার আসামিসহ...
বিএসএফের কাছ থেকে দুই পুলিশ সদস্যকে ছাড়িয়ে আনল বিজিবি
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে আটক দু...
লালমাইয়ে নবঘোষিত এনসিপির আহবায়ক কমিটি প্রত্যাখ্যান করে সংবাদ...
নিজেস্ব প্রতিবেদককুমিল্লার লালমাই উপজেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নবঘোষিত আহ্বায়ক কমিটি প্রত্যা...
কুমিল্লা সাংস্কৃতিক জোটের প্রতিবাদ: রবীন্দ্রনাথ এর প্রতিকৃতি...
গতকাল সন্ধ্যায় নগরীর একটি পার্টি সেন্টারে জোট নেতৃবৃন্দের উপস্থিতিতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাক...