প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 17 Dec 2025, 10:58 PM
স্কুল শিক্ষিকার ব্যাগ ছিনতাই, এক নারী ছিনতাইকারী আটক
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাজার থেকে মেঘনায় যাওয়ার উদ্দেশ্যে মেঘনা উপজেলার সেননগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নীলা আক্তার সিএনজি চালিত একটি অটোরিকশায় উঠার সময় একদল নারী ছিনতাইকারী দিনদুপুরে শিক্ষিকার টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে যায়।
এ সময় স্কুল শিক্ষিকা নীলা আক্তার দৌড়ে এক নারী ছিনতাইতারীকে টাকারব্যাগসহ হাতে নাতে ধরে ফেলেন। একাধিক সাক্ষীসহ দাউদকান্দি মডেল থানার গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রে হাজির করেন।
পরে দাউদকান্দি মডেল থানা পুলিশ মামলা করা, সাক্ষীদের আদালতে হাজির করা,বাদীকে আদালতে হাজির হওয়া,আজ বুধবার রাতে এসে মামলায় এজাহারে সাক্ষর দেওয়া, পরে আদালতে হাজির হয়ে,আদালতের হাকিমের কাছ থেকে স্বাক্ষী প্রমাণ দিয়ে, পুলিশের জব্দ করা টাকার ব্যাগ আদালত থেকে আনার পরামর্শ দেন।
স্কুল শিক্ষকার স্বামী এবং কুমিল্লার মেঘনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মো. ইমাম হোসেন এ সকল কথা শুনে, ঝামেলা এড়াতে মামলা করবেননা বলে স্বাক্ষর দিয়ে, সাত মাস বয়সের শিশু ছেলে এবং স্ত্রীকে নিয়ে মেঘনায় ফিরে যান।
আটককৃত ছিনতাইকারী তিতাস উপজেলার বৈতারকান্দি গ্রামের জাহাঙ্গীর হোসেন ও তানিয়া দম্পতির মেয়ে সোহাগী আক্তার (২৭)। সোহাগীর আদি বাড়ি নারায়নগঞ্জে।দীর্ঘদিন যাবত তিতাসের বৈতারকান্দি ( বাতাকান্দি) এলাকায় ভাড়া থেকে ছিনতাই করছে।
দাউদকান্দি উপজেলার মারুকা গ্রামের বাসিন্দা হালিমা আক্তার বলেন,একই দিনে গৌরীপুর বাজার থেকে তাঁর ব্যাগে থাকা সাড়ে তিন ভরি ওজনের একসেট সোনার গহনা দিনদুপুরে ছিনতাই করে নিয়ে গেছে।ঝামেলা এড়াতে তিনিও থানায় অভিযোগ করেননি।
দাউদকান্দি মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আবদুল হালিম বলেন, ঝামেলা মনে করে স্কুল শিক্ষিকার স্বামী, আটককৃত নারী ছিনতাইকারীর বিরুদ্ধে মামলা করবেন না মর্মে স্বাক্ষর দিয়ে,ছিনতাই হওয়া টাকার ব্যাগ নিয়ে চলে গেছে।কিন্তু আমরা আইনের লোক।স্কুল শিক্ষিকাকে মামলা করার পরামর্শ দিয়েছি।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় যুবদল নেতা কাউছারকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা
মাহফুজ নান্টু কুমিল্লা কুমিল্লা সদর উপজেলার গোমতী নদীর উত্তর পাড়ে ছত্রখিল এলাকায় কাউছার নামে এক...
কুমিল্লায় কৃষি মন্ত্রী আদর্শ সদর এবং সদর দক্ষিণ উপজেলার পূজা...
কুমিল্লা জেলা সংবাদদাতা ১৬ অক্টোবরশুক্রবার বিকালে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠানের প্রারম্বে কৃষি, মৎস্য...
বুড়িচংয়ে পুলিশের বিশেষ অভিযান, আটক ৩৭ মুচলেকায় অভিভাবকদের জ...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে পুলিশের বিশেষ অভিযানে কিশোরগ্যাং, মাদকসেবী ও নিয়মিত মামলার আসামিসহ...
বিএসএফের কাছ থেকে দুই পুলিশ সদস্যকে ছাড়িয়ে আনল বিজিবি
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে আটক দু...
লালমাইয়ে নবঘোষিত এনসিপির আহবায়ক কমিটি প্রত্যাখ্যান করে সংবাদ...
নিজেস্ব প্রতিবেদককুমিল্লার লালমাই উপজেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নবঘোষিত আহ্বায়ক কমিটি প্রত্যা...
কুমিল্লা সাংস্কৃতিক জোটের প্রতিবাদ: রবীন্দ্রনাথ এর প্রতিকৃতি...
গতকাল সন্ধ্যায় নগরীর একটি পার্টি সেন্টারে জোট নেতৃবৃন্দের উপস্থিতিতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাক...