প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 17 Dec 2025, 11:05 PM
ভারতের সাথে আমাদের সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে-হাসনাত আবদুল্লাহ
মোঃ আক্তার হোসেন
জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিঞ্চালের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, ভারতের সাথে আমাদের সম্পার্ক হবে ন্যায্যতার ভিত্তিতে। ভারত আমাদের দেশের সন্ত্রাসীদের লালন পালন করবে আর আমরা তাদের সাথে বন্ধুত্বপূর্ন সম্পর্ক করবো এতো ঠেকা লাগেনি। আওয়ামীলীগের অত্যান্ত ৩০ হাজার সন্ত্রাসী পাসপোর্ট বিসা ছাড়া ভারতে আশ্রয় দিয়ে তাদের এখন লালন পালন করছে। বুধবার বিকালে কুমিল্লার দেবিদ্বার উপজেলার এলাহাবাদ ইউনিয়নের ফুলতলী গ্রামে এক পদসভায় বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, ভারত আমাদের দেশের সন্ত্রাসগুলোকে আশ্রয় প্রশ্রয় দেয়, অর্ধ ও ট্রেনিং দিয়ে বাংলাদেশে ছেড়ে দেয়। আমাদের দেশে এসে তারা একটার পর একটা অপরাধ করছে। তাদেরকে বারবার বলা হয়েছে কিন্তু তারা এসব বন্ধ করেনি। এখন আমরা যদি তাদের বলি তোমরা এসব বন্ধ না করলে আমরাও তোমাদের দেশের সন্ত্রাসীদের অর্থ ও ট্রেনিং দিবো, তাহলে কি আমাদের অপরাধ হবে। সম্পার্ক হবে ন্যায্যতার ভিত্তিতে, আপনি সীমান্তে আমাদের দেখলে গুলি করবেন, আমরাও বসে থাকবো না। এখন থেকে তোমরা সীমান্তে গুলি করলে আমরা গুলি করতে না পারলেও ডিলতো মারতে পারবো।
আমাদের দেশে নাটক সিনামার মাধ্যমে ভারতীয় সংস্কৃতি প্রবেশ করিয়ে আমাদের বুঝাচ্ছে আমরা যাতে ভারতের উপর নির্ভরশীল থাকি। কিন্তু এখন সময় এসেছে আমাদেও আত্মনির্ভরশীল হতে হবে। আমাদের পূর্বের প্রজন্ম লড়াই করবে না। কারন তারা গোপনে যোগাযোগ রাখে।
হাসনাত আবদুল্লাহর আরো বলেন, আওয়ামীলীগের সময় ভারতের সাথে সম্পর্ক ছিলো স্বামী স্ত্রীর সম্পর্ক। ভারতীয় ষড়যেেন্ত্র আমাদের বাংলাদেশের মুসলমানদের বছরের পর বছর জঙ্গী হিসেবে চিহিৃত করা হয়েছে। যারা এর বিরোধীতা করেছে, তাদের গুলি করে হত্যা করা হয়েছে এবং সেই সিরিয়ালে আমাদের ভাই হাদি পড়েছে। আমাদেরকেও টার্গেট করেছে। আমারা মারা গেলে কি হবে? এরকম অনেক মানুষ দাড়িয়ে যাবে। এ সময় দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় হাম-রুবেলা টিকাদানে প্রায় শতভাগ সম্পন্ন
কুমিল্লা জেলা সংবাদদাতা, ১১মেঃ কুমিল্লা জেলায় ১১ দিনব্যাপী অনুষ্ঠিত হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনে...
প্রয়োজনে মন্ত্রিত্ব ছেড়ে দেব, কিন্তু সংখ্যালঘুদের ওপর নির্যা...
নিজস্ব প্রতিবেদকঃসংখ্যালঘুদের ওপর যেকোনো ধরনের অত্যাচারের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন ধর্ম...
চান্দিনায় শত অনিয়মের মধ্যেই ৬ কিলোমিটার সড়কের সংস্কার
সোহেল রানা:চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি|কুমিল্লার চান্দিনায় একটি সড়কের সংস্কার কাজ শুরু থেকে শেষ পর...
কুমিল্লায় মন্ট্রিল প্রটোকল বাস্তবায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
আয়েশা আক্তার।কুমিল্লায় ওজোনস্তর সংরক্ষণ এবং বাংলাদেশে মন্ট্রিল প্রটোকল বাস্তবায়ন জনসচেতনতামূলক কর্মশ...
ঈদুল আজহা উপলক্ষে কুসিকের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
আয়েশা আক্তার।। আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির বর্জ্য দ্রুত অপসারণ এবং নগরীর সার্বিক পর...
নতুন কুঁড়ি স্পোর্টসে কুমিল্লা জেলা পর্যায়ে ব্রাহ্মণাড়ার সাফল...
মো. আনোয়ারুল ইসলাম।।।।নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এ কুমিল্লা জেলা পর্যায়ে বিভিন্ন ইভেন্টে কৃতিত্বপূর্ণ...