...
শিরোনাম
কুমিল্লায় যুবদল নেতা কাউসার হত্যা: মূল আসামি তৌহিদ ও তানজির দুই ভাই গ্রেপ্তার ⁜ চলতি সপ্তাহেই অপ্রতীম হত্যা মামলার চার্জশিট ⁜ দক্ষিণ এশিয়ায় জলবায়ু-সহনশীল মৎস্য ও জলজ চাষ উন্নয়নে বার্ডে সার্ক কৃষি কেন্দ্রের কর্মশালা ⁜ দেশের প্রতিটি জায়গায় পরিচ্ছন্নতা অভিযান চালানো হবে: কৃষিমন্ত্রী ⁜ ব্রাহ্মণপাড়ায় সাপের ছোবলে স্কুলছাত্রীর মৃত্যু ⁜ লাকসামে বিএনপি নেতাকে প্রাণনাশের হুমকি ⁜ বুড়িচংয়ে শিক্ষা ও সেবা কাউন্সিলের উদ্যোগে বৃত্তি পরীক্ষার সনদ, নগদ অর্থ ও পুরস্কার বিতরণ ⁜ বাঞ্ছারামপুরে চাঞ্চল্যকর মুকবুল হত্যার আসামী রুবেল,আঁখি সহ ৪ জন ৩ দিনের রিমান্ডে। বিচার ও ফাঁসির দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ⁜ দি অপটিমিষ্টস এর ব্যবস্থাপনায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান ⁜ সব লোকে কয় কি জাত সংসারে’—কুমিল্লায় লালন সাঁইয়ের তিরোধান দিবস পালিত ⁜ মনোহরগঞ্জ উপজেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ ⁜ কক্সবাজারের নীল জলে দেড় শতাধিক প্রশিক্ষণার্থীর পাঠ: লেইস প্রকল্পের আনন্দমুখর শিক্ষা সফর সম্পন্ন ⁜ ধর্মমন্ত্রী কায়কোবাদের আশু আরোগ্য কামনায় মুরাদনগরে দোয়া মাহফিল ⁜ ব্রাহ্মণপাড়ায় শান্তিপূর্ণ দুর্গাপূজা নিশ্চিতে ইউএনও ওসির মণ্ডপ পরিদর্শন ⁜ কুমিল্লায় ‘ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড-২০২৬’ ও যুব সংগঠনগুলোকে অনুদান প্রদান। ⁜ কুমিল্লায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির মনিটরিং সেল উদ্বোধন ও পূজামণ্ডপ পরিদর্শন ⁜ কুমিল্লা নাশিদ একাডেমির খুলুকিন আযীম কনফারেন্স অনুষ্ঠিত ⁜ কুমিল্লায় যুবদল নেতা কাউছারকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা ⁜ কুমিল্লায় কৃষি মন্ত্রী আদর্শ সদর এবং সদর দক্ষিণ উপজেলার পূজা মন্ডপ কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় ⁜ বুড়িচংয়ে পুলিশের বিশেষ অভিযান, আটক ৩৭ মুচলেকায় অভিভাবকদের জিম্মায় ৩১ জন, ৬ জন কারাগারে ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 18 Oct 2026, 10:28 AM

...
কুমিল্লায় যুবদল নেতা কাউসার হত্যা: মূল আসামি তৌহিদ ও তানজির দুই ভাই গ্রেপ্তার News Image

আয়েশা আক্তার

কুমিল্লা সদরের ছত্রখিল এলাকায় যুবদল নেতা কাউসার হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় হত্যাকাণ্ডে জড়িত মূল অভিযুক্ত তৌহিদকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও থানা পুলিশ। একই ঘটনায় তার আপন বড় ভাই তানজিরকেও এসআরবি গ্রেপ্তার করা হয়েছে বলে জানানো হয়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, শুক্রবার (১৬ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে ছত্রখিল এলাকায় উপজেলা মডেল মসজিদের বিপরীতে পানি উন্নয়ন বোর্ডের মালিকানাধীন একটি জায়গাকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ওই জায়গায় কফিশপ নির্মাণের কাজ নিয়ে তানজির ও তার ছোট ভাই তৌহিদের সঙ্গে কাপ্তানবাজার এলাকার কাউসার ও শামীমের বিরোধ চলছিল।

ঘটনার দিন তৌহিদ, তানজিরসহ আরও কয়েকজন ওই জায়গায় কফিশপ তৈরির কাজ করছিলেন। এ সময় কাউসার, শামীমসহ কয়েকজন সেখানে পৌঁছালে তৌহিদ, তানজির ও তাঁদের সঙ্গে থাকা অন্যরা অতর্কিত হামলা চালান। একপর্যায়ে তৌহিদ তাঁর হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে কাউসারকে গুরুতর জখম করেন। অন্যরাও তাঁকে মারধর করেন। হামলায় অটোরিকশাচালক মাসুমও আহত হন।

পরে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান। গুরুতর আহত কাউসারকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু করে। ডিবি ও থানা পুলিশের যৌথ অভিযানে শনিবার (১৭ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে কুমিল্লা সিটি করপোরেশনের ১৮ নম্বর ওয়ার্ডের নুরপুর এলাকা থেকে তৌহিদকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া তাঁর বড় ভাই তানজিরকেও গ্রেপ্তার করেছে এসআরবি । তবে তানজিরকে কোন সংস্থা গ্রেপ্তার করেছে, সে বিষয়ে প্রাপ্ত তথ্যে স্পষ্টতা নেই।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, হত্যাকাণ্ডের দিন সকালে তৌহিদ তাঁর বড় ভাই তানজিরকে ফোন করে আরও কয়েকজনকে দেশীয় অস্ত্রসহ ঘটনাস্থলে আসতে বলেন। কফিশপ নির্মাণের কাজ করতে গেলে কাউসার ও শামীম বাধা দিতে পারেন—এমন আশঙ্কা থেকেই তাঁরা আগে থেকে প্রস্তুতি নিয়েছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

এ ঘটনায় জড়িত অন্যদেরও শনাক্ত করা হয়েছে। তাঁদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ আরও জানায়, তৌহিদের বিরুদ্ধে হত্যা মামলাসহ মোট সাতটি মামলা এবং তানজিরের বিরুদ্ধে একটি মামলা বিচারাধীন বা তদন্তাধীন রয়েছে।



ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি বিনোদন

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

চলতি সপ্তাহেই অপ্রতীম হত্যা মামলার চার্জশিট
চলতি সপ্তাহেই অপ্রতীম হত্যা মামলার চার্জশিট

মাহফুজ নান্টু কুমিল্লাকুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী অপ্রতীম হত্যা মামলার অভিযোগপত্র (চার্জশিট)...

দক্ষিণ এশিয়ায় জলবায়ু-সহনশীল মৎস্য ও জলজ চাষ উন্নয়নে বার্ডে সার্ক কৃষি কেন্দ্রের কর্মশালা
দক্ষিণ এশিয়ায় জলবায়ু-সহনশীল মৎস্য ও জলজ চাষ উন্নয়নে বার্ড...

কামরুল হাসানজলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান প্রভাবে দক্ষিণ এশিয়ার জলজ প্রতিবেশ ও গ্রামীণ জীবিকা হুমক...

দেশের প্রতিটি জায়গায় পরিচ্ছন্নতা অভিযান চালানো হবে: কৃষিমন্ত্রী
দেশের প্রতিটি জায়গায় পরিচ্ছন্নতা অভিযান চালানো হবে: কৃষিমন্ত...

আয়েশা আক্তারদেশের প্রতিটি জায়গায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছেন কৃষি এবং মৎস্য ও...

ব্রাহ্মণপাড়ায় সাপের ছোবলে স্কুলছাত্রীর মৃত্যু
ব্রাহ্মণপাড়ায় সাপের ছোবলে স্কুলছাত্রীর মৃত্যু

মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বিষধর সাপের ছোবলে মাহমুদা আক্তার (১৪)...

লাকসামে বিএনপি নেতাকে প্রাণনাশের হুমকি
লাকসামে বিএনপি নেতাকে প্রাণনাশের হুমকি

আরিফুর রহমান স্বপন লাকসাম পৌরসভা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মনির আহমেদকে মোবাইল ফোনে প্রাণনাশ...

বুড়িচংয়ে শিক্ষা ও সেবা কাউন্সিলের উদ্যোগে বৃত্তি পরীক্ষার সনদ, নগদ অর্থ ও পুরস্কার বিতরণ
বুড়িচংয়ে শিক্ষা ও সেবা কাউন্সিলের উদ্যোগে বৃত্তি পরীক্ষার সন...

কাজী খোরশেদ আলমবুড়িচংয়ে শিক্ষা ও সেবা কাউন্সিলের উদ্যোগে বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্য...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ কুমিল্লায় যুবদল নেতা কাউসার হত্যা: মূল আসামি তৌহিদ ও তানজির দুই ভাই গ্রেপ্তার
➤ চলতি সপ্তাহেই অপ্রতীম হত্যা মামলার চার্জশিট
➤ দক্ষিণ এশিয়ায় জলবায়ু-সহনশীল মৎস্য ও জলজ চাষ উন্নয়নে বার্ডে সার্ক কৃষি কেন্দ্রের কর্মশালা
➤ দেশের প্রতিটি জায়গায় পরিচ্ছন্নতা অভিযান চালানো হবে: কৃষিমন্ত্রী
➤ ব্রাহ্মণপাড়ায় সাপের ছোবলে স্কুলছাত্রীর মৃত্যু
➤ লাকসামে বিএনপি নেতাকে প্রাণনাশের হুমকি
➤ বুড়িচংয়ে শিক্ষা ও সেবা কাউন্সিলের উদ্যোগে বৃত্তি পরীক্ষার সনদ, নগদ অর্থ ও পুরস্কার বিতরণ
➤ বাঞ্ছারামপুরে চাঞ্চল্যকর মুকবুল হত্যার আসামী রুবেল,আঁখি সহ ৪ জন ৩ দিনের রিমান্ডে। বিচার ও ফাঁসির দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল
➤ দি অপটিমিষ্টস এর ব্যবস্থাপনায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান
➤ সব লোকে কয় কি জাত সংসারে’—কুমিল্লায় লালন সাঁইয়ের তিরোধান দিবস পালিত
➤ মনোহরগঞ্জ উপজেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ
➤ কক্সবাজারের নীল জলে দেড় শতাধিক প্রশিক্ষণার্থীর পাঠ: লেইস প্রকল্পের আনন্দমুখর শিক্ষা সফর সম্পন্ন
➤ ধর্মমন্ত্রী কায়কোবাদের আশু আরোগ্য কামনায় মুরাদনগরে দোয়া মাহফিল
➤ ব্রাহ্মণপাড়ায় শান্তিপূর্ণ দুর্গাপূজা নিশ্চিতে ইউএনও ওসির মণ্ডপ পরিদর্শন
➤ কুমিল্লায় ‘ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড-২০২৬’ ও যুব সংগঠনগুলোকে অনুদান প্রদান।
➤ কুমিল্লায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির মনিটরিং সেল উদ্বোধন ও পূজামণ্ডপ পরিদর্শন
➤ কুমিল্লা নাশিদ একাডেমির খুলুকিন আযীম কনফারেন্স অনুষ্ঠিত
➤ কুমিল্লায় যুবদল নেতা কাউছারকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা
➤ কুমিল্লায় কৃষি মন্ত্রী আদর্শ সদর এবং সদর দক্ষিণ উপজেলার পূজা মন্ডপ কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময়
➤ বুড়িচংয়ে পুলিশের বিশেষ অভিযান, আটক ৩৭ মুচলেকায় অভিভাবকদের জিম্মায় ৩১ জন, ৬ জন কারাগারে
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir