প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 18 Oct 2026, 10:20 AM
দি অপটিমিষ্টস এর ব্যবস্থাপনায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লায় দি অপটিমিষ্টস্ধসঢ়; এর ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের মাঝে মেধা বৃত্তি প্রদান অনুষ্ঠান নবাব ফয়জুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে দি অপটিমিষ্টস কুমিল্লা জেলা কমিটির সভাপতি কুমিল্লার সভাপতি ডা. মিনহাজুর রহমান তারেক এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম এম শরীফুল করীম, বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান ও মানবিক কুমিল্লার চেয়ারম্যান উদবাতুল বারী আবু, নবাব ফয়জুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকসানা ফেরদৌস মজুসদার, দি অপটিমিষ্টস এর পরিচালক ও কুমিল্লা আইডিয়াল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মহিউদ্দিন লিটন, কুমিল্লা মহানগর বিএনপির যুগ্ন সম্পাদক নাজির আহমেদ। প্রফেসর ড. এম এম শরীফুল করীম বলেন, আজকের এই মেধা বৃত্তি প্রদান অনুষ্ঠান
শুধুমাত্র একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠান নয়; এটি আমাদের জাতির ভবিষ্যৎ নির্মাতাদের সম্মাননা জানানোর এক অনন্য মুহূর্ত। দেশ ও জাতির কল্যাণে তোমাদের জ্ঞান ও দক্ষতা কাজে লাগাতে হবে। উদবাতুল বারী আবু বলেন, মেধা শুধুমাত্র পরীক্ষার ফলাফলে সীমাবদ্ধ নয়। প্রকৃত মেধা হলো সৃজনশীলতা, মানবিকতা এবং সমাজের প্রতি দায়বদ্ধতার সমন্বয়। আমরা চাই, তোমরা শুধু ভালো ফলাফল অর্জন করবে না, বরং একজন সৎ, নৈতিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠবে। অধ্যক্ষ মহিউদ্দিন লিটন বলেন, নিয়মিত পরিমিত ও পরিকল্পনা অনুযায়ী সকল কাজ করতে হবে। পরীক্ষায় ভালো ফলাফলের জন্য সকল বিষয়ে সমান গুরুত্ব দিয়ে পাঠ প্রস্তুতি নিতে হবে, শিক্ষা বৃত্তি দেওয়া মানে হলো একজন শিক্ষার্থীকে নতুন কিছু শেখার সুযোগ করে দেওয়া ও তার মেধাকে মূল্যায়ন করা। দি অপটিমিষ্টস এ প্রকল্প পরিচালক প্রশাসন, অর্থ ও হিসাব নারী নেত্রী শাহানা হকের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব রাখেন দি অপটিমিষ্টস্ধসঢ়; ঢাকার জেনারেল সেক্রেটারী এ কে এম সাইদুল করিম। শুভেচ্ছা বক্তব্য রাখেন কুমিল্লা পুলিশ লাইন উচ্চ
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আমিনুল ইসলাম। কুমিল্লায় দি অপটিমিষ্টস ব্যবস্থাপনায় কুমিল্লার ৮ টি উপজেলার ৬০ জন শিক্ষার্থীকে চলতে বছরের নগদ ১২ হাজার টাকা করে শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়। এছাড়াও একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও একজন মেডিকেল কলেজে অধ্যয়রন শিক্ষাথীকে ২৪ হাজার টাকা করে ৪৮ হাজার টাকা নগদ প্রদান করা হয়। এই বুত্তি শিক্ষার্থীরা চার বছর পাবেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় যুবদল নেতা কাউসার হত্যা: মূল আসামি তৌহিদ ও তানজির...
আয়েশা আক্তারকুমিল্লা সদরের ছত্রখিল এলাকায় যুবদল নেতা কাউসার হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ...
চলতি সপ্তাহেই অপ্রতীম হত্যা মামলার চার্জশিট
মাহফুজ নান্টু কুমিল্লাকুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী অপ্রতীম হত্যা মামলার অভিযোগপত্র (চার্জশিট)...
দক্ষিণ এশিয়ায় জলবায়ু-সহনশীল মৎস্য ও জলজ চাষ উন্নয়নে বার্ড...
কামরুল হাসানজলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান প্রভাবে দক্ষিণ এশিয়ার জলজ প্রতিবেশ ও গ্রামীণ জীবিকা হুমক...
দেশের প্রতিটি জায়গায় পরিচ্ছন্নতা অভিযান চালানো হবে: কৃষিমন্ত...
আয়েশা আক্তারদেশের প্রতিটি জায়গায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছেন কৃষি এবং মৎস্য ও...
ব্রাহ্মণপাড়ায় সাপের ছোবলে স্কুলছাত্রীর মৃত্যু
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বিষধর সাপের ছোবলে মাহমুদা আক্তার (১৪)...
লাকসামে বিএনপি নেতাকে প্রাণনাশের হুমকি
আরিফুর রহমান স্বপন লাকসাম পৌরসভা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মনির আহমেদকে মোবাইল ফোনে প্রাণনাশ...