প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 18 Oct 2026, 10:17 AM
কক্সবাজারের নীল জলে দেড় শতাধিক প্রশিক্ষণার্থীর পাঠ: লেইস প্রকল্পের আনন্দমুখর শিক্ষা সফর সম্পন্ন
প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের মধ্য দিয়ে আনন্দের সাথে শেখার এক অপূর্ব সুযোগ পেলেন 'লেইস' (LAISE) প্রকল্পের আওতাধীন প্রশিক্ষণার্থীরা। সমুদ্রের গর্জন, মেরিন ড্রাইভের বাতাস আর পাহাড়-সমুদ্রের মেলবন্ধনে অনুষ্ঠিত হলো কুমিল্লা টিচার্স ট্রেনিং কলেজের দেড় শতাধিক প্রশিক্ষণার্থীর দুই দিনব্যাপী স্মরণীয় শিক্ষা সফর।
গত বৃহস্পতিবার ও শুক্রবার (১৫ ও ১৬ অক্টোবর) —এ দু'দিনব্যাপী অনুষ্ঠিত সফরে পিডিটি ও বেসিক কোর্সের শিক্ষকরা অংশগ্রহণ করেন। পরিদর্শন দল কক্সবাজার সমুদ্রসৈকত, পাথুয়ারটেক, দৃষ্টিনন্দন মেরিন ড্রাইভ, ইনানী সমুদ্রসৈকত, হিমছড়ি ও ফিশ ওয়ার্ল্ডসহ বিভিন্ন বিখ্যাত দর্শনীয় স্থান ঘুরে দেখেন। বিনোদনের পাশাপাশি প্রশিক্ষণার্থীরা সমুদ্র উপকূলের পরিবেশীয় বৈশিষ্ট্য ও প্রাকৃতিক বৈচিত্র্য সম্পর্কে বাস্তব জ্ঞান অর্জনের সুযোগ পান।
শিক্ষা সফরে কুমিল্লা টিচার্স ট্রেনিং কলেজে পরিচালিত ৪২ দিনব্যাপী ‘শিক্ষকদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ’ (পিডিটি) কোর্সের বিজ্ঞান ও ইংরেজি বিষয়ের ৩য় ব্যাচের ৮০ জন এবং ৫৬ দিনব্যাপী ‘বেসিক প্রশিক্ষণ’ কোর্সের ৮০ জন প্রশিক্ষণার্থী ও তাঁদের সম্মানিত প্রশিক্ষকবৃন্দ অংশ নেন। সফলভাবে শিক্ষা সফর শেষে শনিবার সকালে সবাই কুমিল্লা টিচার্স ট্রেনিং কলেজে ফিরেন।
সফরের অভিজ্ঞতা ব্যক্ত করে বেসিক কোর্সের প্রশিক্ষণার্থী মোঃ ইকবাল বলেন, "প্রশিক্ষণের পাশাপাশি এ ধরনের শিক্ষা সফর আমাদের জন্য অত্যন্ত আনন্দদায়ক ও শিক্ষণীয়। সহকর্মীদের সাথে অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে আমাদের পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় হয়েছে।"
বিজ্ঞান বিষয়ের প্রশিক্ষণার্থী শফিকুর রহমান বলেন, "এ ধরনের আয়োজন প্রশিক্ষণার্থীদের মধ্যে দলগত কাজ, পারস্পরিক সহযোগিতা ও যোগাযোগের দক্ষতা বৃদ্ধিতে বড় সহায়তা করে। একই সাথে দীর্ঘ প্রশিক্ষণের একঘেয়েমি দূর করে নতুন উদ্যমে ফেরার প্রেরণা জোগায়।"
ইংরেজি বিষয়ের প্রশিক্ষণার্থী জনারধন নিজের অনুভূতি প্রকাশ করে জানান, শিক্ষা সফরের মাধ্যমে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সময় কাটানোর পাশাপাশি বাস্তব অভিজ্ঞতা অর্জনের যে সুযোগ হয়েছে, তা তাঁদের পেশাগত জীবনে ইতিবাচক ভূমিকা রাখবে।
সংশ্লিষ্টদের মতে, পেশাগত প্রশিক্ষণকে কেবল চার দেয়ালের মাঝে সীমাবদ্ধ না রেখে এ ধরনের শিক্ষা সফরের আয়োজন প্রশিক্ষণার্থীদের জ্ঞানের পরিধি বৃদ্ধি করে। একই সাথে এটি পারস্পরিক সৌহার্দ্য, সহযোগিতা ও পেশাগত দক্ষতা বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় যুবদল নেতা কাউসার হত্যা: মূল আসামি তৌহিদ ও তানজির...
আয়েশা আক্তারকুমিল্লা সদরের ছত্রখিল এলাকায় যুবদল নেতা কাউসার হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ...
চলতি সপ্তাহেই অপ্রতীম হত্যা মামলার চার্জশিট
মাহফুজ নান্টু কুমিল্লাকুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী অপ্রতীম হত্যা মামলার অভিযোগপত্র (চার্জশিট)...
দক্ষিণ এশিয়ায় জলবায়ু-সহনশীল মৎস্য ও জলজ চাষ উন্নয়নে বার্ড...
কামরুল হাসানজলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান প্রভাবে দক্ষিণ এশিয়ার জলজ প্রতিবেশ ও গ্রামীণ জীবিকা হুমক...
দেশের প্রতিটি জায়গায় পরিচ্ছন্নতা অভিযান চালানো হবে: কৃষিমন্ত...
আয়েশা আক্তারদেশের প্রতিটি জায়গায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছেন কৃষি এবং মৎস্য ও...
ব্রাহ্মণপাড়ায় সাপের ছোবলে স্কুলছাত্রীর মৃত্যু
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বিষধর সাপের ছোবলে মাহমুদা আক্তার (১৪)...
লাকসামে বিএনপি নেতাকে প্রাণনাশের হুমকি
আরিফুর রহমান স্বপন লাকসাম পৌরসভা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মনির আহমেদকে মোবাইল ফোনে প্রাণনাশ...