প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 18 Oct 2026, 10:25 AM
ব্রাহ্মণপাড়ায় সাপের ছোবলে স্কুলছাত্রীর মৃত্যু
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বিষধর সাপের ছোবলে মাহমুদা আক্তার (১৪) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) রাতে উপজেলার সদর ইউনিয়নের ধান্যদৌল গ্রামে এ ঘটনা ঘটে। শনিবার দুপুরে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
মাহমুদা ধান্যদৌল গ্রামের ফিরোজ মিয়ার মেয়ে। সে স্থানীয় ধান্যদৌল আব্দুর রাজ্জাক খান চৌধুরী উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল।
পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা জানান, শুক্রবার রাত ১০ টার সময় ঘর থেকে বাড়ির উঠানে বের হওয়ার সময় মাহমুদাকে একটি বিষধর সাপে ছোবল দেয়। তার চিৎকার শুনে পরিবারের সদস্যরা ছুটে আসেন। পরে তাকে দ্রুত ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মো. জান্নাতুন নাঈম (নাঈম আবদুল্লাহ) বলেন, সাপে কামড়ানোর পর মাহমুদাকে হাসপাতালে নিয়ে আসেন স্বজনেরা। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। বিষাক্ত সাপের ছোবলের লক্ষণ দেখা দিলে দ্রুত কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল। পরে রাত আড়াইটার দিকে স্বজনেরা তাকে আবার হাসপাতালে নিয়ে এলে পরীক্ষা করে মৃত পাওয়া যায়।
শনিবার (১৭ অক্টোবর) দুপুরে ধান্যদৌল কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে মাহমুদার জানাজা অনুষ্ঠিত হয়। পরে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।
মাহমুদার অকালমৃত্যুতে পরিবার, সহপাঠী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় যুবদল নেতা কাউসার হত্যা: মূল আসামি তৌহিদ ও তানজির...
আয়েশা আক্তারকুমিল্লা সদরের ছত্রখিল এলাকায় যুবদল নেতা কাউসার হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ...
চলতি সপ্তাহেই অপ্রতীম হত্যা মামলার চার্জশিট
মাহফুজ নান্টু কুমিল্লাকুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী অপ্রতীম হত্যা মামলার অভিযোগপত্র (চার্জশিট)...
দক্ষিণ এশিয়ায় জলবায়ু-সহনশীল মৎস্য ও জলজ চাষ উন্নয়নে বার্ড...
কামরুল হাসানজলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান প্রভাবে দক্ষিণ এশিয়ার জলজ প্রতিবেশ ও গ্রামীণ জীবিকা হুমক...
দেশের প্রতিটি জায়গায় পরিচ্ছন্নতা অভিযান চালানো হবে: কৃষিমন্ত...
আয়েশা আক্তারদেশের প্রতিটি জায়গায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছেন কৃষি এবং মৎস্য ও...
লাকসামে বিএনপি নেতাকে প্রাণনাশের হুমকি
আরিফুর রহমান স্বপন লাকসাম পৌরসভা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মনির আহমেদকে মোবাইল ফোনে প্রাণনাশ...
বুড়িচংয়ে শিক্ষা ও সেবা কাউন্সিলের উদ্যোগে বৃত্তি পরীক্ষার সন...
কাজী খোরশেদ আলমবুড়িচংয়ে শিক্ষা ও সেবা কাউন্সিলের উদ্যোগে বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্য...