প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 18 Oct 2026, 10:21 AM
বুড়িচংয়ে শিক্ষা ও সেবা কাউন্সিলের উদ্যোগে বৃত্তি পরীক্ষার সনদ, নগদ অর্থ ও পুরস্কার বিতরণ
কাজী খোরশেদ আলম
বুড়িচংয়ে শিক্ষা ও সেবা কাউন্সিলের উদ্যোগে বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে সনদ, বৃত্তির অর্থ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ১৭ অক্টোবর সকাল ১০ টায় উপজেলার জগতপুর এ.ডি.এইচ. সিনিয়র ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা মাঠে শিক্ষা ও সেবা কাউন্সিলের সভাপতি মোঃ তানিম সুলতান গোফরানের সভাপতিত্বে বৃত্তির সনদ, অর্থ ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
মোঃ মাসিকুল ইসলাম ভূইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জগতপুর এ.ডি.এইচ. সিনিয়র ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার সভাপতি মো. কবির হোসেনের এবং প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা রেসিডেন্সিয়াল কলেজের অধ্যক্ষ মো. আবদুল হান্নান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা আইডিয়াল কলেজের অধ্যক্ষ মো. মহিউদ্দিন লিটন, ফকির বাজার স্কুল অ্যান্ড কলেজের সহকারী অধ্যাপক মো. আবদুল খালেক ভূঁইয়া, বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমাজসেবক মো. ইউসুফ মেম্বার,বুড়িচং উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. সানাউল্লাহ মোল্লা, সমাজসেবক মো. আবদুল জলিল, আরাগ আনন্দপুর হাফিজিয়া মাদ্রাসার সেক্রেটারি গাজী মো. মোসলেম উদ্দিন, সমাজসেবক হাজী মো. ইসমাঈল, একুশে মিডিয়ার ম্যানেজার মো. মোজাম্মেল হক মুন্সী, জগতপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ডা. মো. আলমগীর হোসেন, কুমিল্লা কবি পরিষদের সাধারণ সম্পাদক মো. সোলায়মান ও প্রবাসী রুবেল নাগর।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন মাধবপুর উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক ও জগতপুর অ্যাডভান্সড সোসাইটির সাধারণ সম্পাদক মো. ইমরুল হাসান মোল্লা।
এসময় বৃত্তি প্রাপ্ত ছাত্রছাত্রী ও অভিভাবক এবং বিভিন্ন স্কুলের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় যুবদল নেতা কাউসার হত্যা: মূল আসামি তৌহিদ ও তানজির...
আয়েশা আক্তারকুমিল্লা সদরের ছত্রখিল এলাকায় যুবদল নেতা কাউসার হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ...
চলতি সপ্তাহেই অপ্রতীম হত্যা মামলার চার্জশিট
মাহফুজ নান্টু কুমিল্লাকুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী অপ্রতীম হত্যা মামলার অভিযোগপত্র (চার্জশিট)...
দক্ষিণ এশিয়ায় জলবায়ু-সহনশীল মৎস্য ও জলজ চাষ উন্নয়নে বার্ড...
কামরুল হাসানজলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান প্রভাবে দক্ষিণ এশিয়ার জলজ প্রতিবেশ ও গ্রামীণ জীবিকা হুমক...
দেশের প্রতিটি জায়গায় পরিচ্ছন্নতা অভিযান চালানো হবে: কৃষিমন্ত...
আয়েশা আক্তারদেশের প্রতিটি জায়গায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছেন কৃষি এবং মৎস্য ও...
ব্রাহ্মণপাড়ায় সাপের ছোবলে স্কুলছাত্রীর মৃত্যু
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বিষধর সাপের ছোবলে মাহমুদা আক্তার (১৪)...
লাকসামে বিএনপি নেতাকে প্রাণনাশের হুমকি
আরিফুর রহমান স্বপন লাকসাম পৌরসভা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মনির আহমেদকে মোবাইল ফোনে প্রাণনাশ...