প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 17 Dec 2025, 11:09 PM
অবৈধ চুন ফ্যাক্টরিতে বাখরাবাদের অভিযান
সংবাদ বিজ্ঞপ্তি
গোপন সংবাদের ভিত্তিতে গত ১৫ ডিসেম্বর বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিঃ এর ভিজিলেন্স ডিপার্টমেন্ট, ইএস ডিপার্টমেন্ট, বিক্রয় ডিপার্টমেন্ট, সেইফটি এন্ড সিকিউরিটি ডিপার্টমেন্টের কর্মকর্তা ও বিশেষ সংযোগ বিচ্ছিন্ন টীমের কর্মকর্তাসহ সকাল ১১টায় ঘটনাস্থলে যায়। এসময় সম্মিলিত টীম দেখতে পায় ফেনী থেকে চৌদ্দগ্রামগামী ৮ ইঞ্চি ব্যাসের বিতরণ লাইন হতে অবৈধভাবে ২ ইঞ্চি সার্ভিস টি বিপজ্জনকভাবে স্থাপন করে প্রায় ১৫০০ ফুট দুরে চুন ফ্যাক্টরীতে ২ টি বড় সাইজের ফার্নেসে গ্যাস ব্যবহার করছে। ফার্নেস ২ টির সাইজ প্রতিটি আনুমানিক দৈর্ঘে ২০ ফুট, প্রস্থে ১০ ফুট ও উচ্চতা ৭ ফুট। উক্ত ফার্নেস ২ টিতে ১২ টি ফোকাস বার্ণারের মাধ্যমে গ্যাস ব্যবহার করছিল। চৌদ্দগ্রাম থানা পুলিশকে সহযোগিতায় অবৈধকাজে ব্যবহৃত ২ ইঞ্চি ব্যাসের প্রায় ৩০০ ফুট হুজ পাইপ, ১২ টি ফোকাস বার্ণার ও কানেক্টর জব্দ করা হয়।
উপস্থিত কারখানার ৪ জন কর্মচারীকে পুলিশে সোপর্দ করা হয়। অবৈধ সংযোগ নির্মূলে বাখরাবাদ দৃঢ় প্রতিজ্ঞ। এ বিষয়ে চৌদ্দগ্রাম থানায় মামলা দায়ের করা হয়েছে। এতে মাসে প্রায় ৫৫ লক্ষ টাকার গ্যাস চুরি হয়েছে। অভিযানের সময় প্রকৌশলী মোঃ আব্দুর রাজ্জাক(উপ-মহাব্যবস্থাপক -ভিজিলেন্স), প্রকৌশলী ছগীর আহাম্মদ(উপ-মহাব্যবস্থাপক -ইএস), জনাব মোঃ সেলিম(ব্যবস্থাপক-ভিজিলেন্স), জনাব আরিফ(ব্যবস্থাপক-ইএস), জনাব মোঃ জাকারিয়া(ব্যবস্থাপক, বিক্রয়-উপজেলা-১) ও অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে। সকলের সর্বাত্মক সহযোগিতার জন্য কর্তৃপক্ষ কৃতজ্ঞতা প্রকাশ করছে।
অভিযুক্ত ফারদুল মিয়া (৪০), আসাদুল ইসলাম (৩৮), মোঃ লিপু মিয়া লিবলু মিয়া (২৮), মোঃ রুবেল মিয়া (৩০)। পলাতক অভিযুক্ত মোঃ আবু রসিদ সওদাগর প্রকাশ্যে ফুলকলি রসিদ (জায়গার মালিক), মোঃ হাসান (জায়গার মালিক), মোঃ মুকবুল হোসেন, আমজাদ হোসেন, মোঃ জাহেদ হোসেন, মোঃ ফারুখ, পিতা- অজ্ঞাত, সাং-অজ্ঞাত, মোবাইল-০১৮১৮-৫৪৭৩৮০, থানা-চৌদ্দগ্রাম, কুমিল্লাসহ অজ্ঞাতনামা ৪/৫ জন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় যুবদল নেতা কাউসার হত্যা: মূল আসামি তৌহিদ ও তানজির...
আয়েশা আক্তারকুমিল্লা সদরের ছত্রখিল এলাকায় যুবদল নেতা কাউসার হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ...
চলতি সপ্তাহেই অপ্রতীম হত্যা মামলার চার্জশিট
মাহফুজ নান্টু কুমিল্লাকুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী অপ্রতীম হত্যা মামলার অভিযোগপত্র (চার্জশিট)...
দক্ষিণ এশিয়ায় জলবায়ু-সহনশীল মৎস্য ও জলজ চাষ উন্নয়নে বার্ড...
কামরুল হাসানজলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান প্রভাবে দক্ষিণ এশিয়ার জলজ প্রতিবেশ ও গ্রামীণ জীবিকা হুমক...
দেশের প্রতিটি জায়গায় পরিচ্ছন্নতা অভিযান চালানো হবে: কৃষিমন্ত...
আয়েশা আক্তারদেশের প্রতিটি জায়গায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছেন কৃষি এবং মৎস্য ও...
ব্রাহ্মণপাড়ায় সাপের ছোবলে স্কুলছাত্রীর মৃত্যু
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বিষধর সাপের ছোবলে মাহমুদা আক্তার (১৪)...
লাকসামে বিএনপি নেতাকে প্রাণনাশের হুমকি
আরিফুর রহমান স্বপন লাকসাম পৌরসভা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মনির আহমেদকে মোবাইল ফোনে প্রাণনাশ...