প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 17 Dec 2025, 11:12 PM
কুমিল্লায় দেশের প্রথম অটোমেটেড পেট্রোলিয়াম ডিপোর পথচলা শুরু
মাসুদ রানা, লালমাই
কুমিল্লা থেকে ১৬ কি.মি. দূরে লালমাই পাহাড়ের পাদদেশে দেশের প্রথম অটোমেটেড পেট্রোলিয়াম ডিপোর যাত্রা শুরু হয়েছে। দেশের জ্বালানি তেলের ক্রমবর্ধমান ভবিষ্যৎ চাহিদা যথাযতভাবে মেটাতে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের অর্থায়নে চট্রগ্রাম হতে ঢাকায় জ্বালানী তেল পরিবহনের জন্য ভূগর্ভস্থ পাইপলাইনটি স্থাপন করা হয়েছে। প্রকল্পটি পদ্মা অয়েল পিএলসি'র পক্ষে বাংলাদেশ সেনাবাহিনী বাস্তবায়ন করেছেন। চট্রগ্রাম, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, মুন্সিগঞ্জ ও নারায়ণগঞ্জ জেলার উপর দিয়ে এই পাইপলাইনটি স্থাপিত হয়েছে। বাংলাদেশের প্রথম সম্পূর্ণ স্বয়ংক্রিয় জ্বালানি তেলের ডিপোটিতে ১৯ হাজার ৩শত মেট্রিক টন ডিজেল, ১৫শত মেট্রিক টন পেট্রোল এবং ১৫ শত মেট্রিক টন অকটেন মজু করা যাবে। এগুলো পরিচালনায় থাকবে পদ্মা, মেঘনা, যমুনা বিপণন কোম্পানিগুলো।
এখানে, তেল বিপণের জন্য ১২টি লোডিং বে সম্পন্ন ফিলিং পয়েন্ট, ১টি প্রশাসনিক ভবন। ১টি কন্ট্রোল বিল্ডিং, ১টি ৫শত কেভিএ ক্ষমতা সম্পন্ন সাব-স্টেশন,৪০ কিলো ওয়াট ক্ষমতার সৌর বিদুৎ প্যানেল ও নিরবচ্ছিন্ন বিদুৎ সরবরাহের জন্য ৫শত কেডি ক্ষমতা সম্পন্ন একটি জেনারেটর।
বুধবার (১৭ ডিসেম্বর) সকালে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ পেট্রোল কর্পোরেশনের চেয়ারম্যান (সচিব) মোঃ আমিন উল আহসান। এসময় বিশেষ অতিথি ছিলেন, ব্রিগেডিয়ার জেনারেল আরিফুল ইসলাম খাঁন, যুগ্ন সচিব ডা. একেএম আজাদুর রহমান, কুমিল্লার জেলা প্রশাসক মোঃ রেজা হাসান, কর্ণেল মোহাম্মদ সুলতান মাহমুদ শ্যামলা।
পদ্মা অয়েল এর ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিভাগীয় শ্রমিক ফেডারেশনের সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন। এড. মোস্তাক আহম্মেদ। কথায় বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক চালিকা শক্তিকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে অটোমেটেড পেট্রোলিয়াম ডিপো। এছাড়াও, এই ডিপোর চালু হওয়াতে ভোগান্তিও কমে আসবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
অধ্যাপক আব্দুল ওহাব ছিলেন তৃণমূল সাংবাদিকতার পথিকৃৎ
কানাডা থেকে দেলোয়ার জাহিদের সঞ্চালনায় স্মরণ সভা:অধ্যাপক আব্দুল ওহাবকে তৃণমূল সাংবাদিকতার একজন নিবেদি...
ইয়াবাসহ বাংলাদেশে ঢুকে ভারতীয় নাগরিক গ্রেপ্তার
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ইয়াবা নিয়ে বাংলাদেশে...
ব্রাহ্মণপাড়ায় জনতার হাতে আটক ‘দুর্ধর্ষ’ লোকমান, পরে পুলিশের...
স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণপাড়া।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় লোকমান হোসেন খাঁন (৪০) নামের এক ব্যক্তিকে আটক...
কুমিল্লায় কৃষিজমির মাটি কাটার অভিযোগ, ব্যবস্থা চেয়ে কৃষিমন্ত...
আয়েশা আক্তারকুমিল্লার বরুড়া উপজেলার পয়ালগাছা ইউনিয়নের পেড্ডা গ্রামে ড্রেজার মেশিন দিয়ে কৃষিজমি থেকে...
ঢাকায় বাংলাদেশের বিপক্ষে খেলার প্রস্তাব ব্রাজিলের
ভারতের বিপক্ষে ৩ অক্টোবর প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। ম্যাচটি হবে কলকাতার সল্টলেক স্টেডিয়ামে। ঠি...
ইরানের বিরুদ্ধে মার্কিন অর্থনৈতিক চাপ সামরিক ব্যর্থতার ইঙ্গি...
ইরানের ওপর অর্থনৈতিক চাপ আরো বাড়ানোর মার্কিন উদ্যোগকে সামরিক ক্ষেত্রে ব্যর্থতার প্রতিফলন হিসেবে...