প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 17 Dec 2025, 11:21 PM
মুরাদনগরে ব্রীজের পাটাতন ভেঙে ভোগান্তি রাতেই মেরামত করালেন কায়কোবাদ
নিজস্ব প্রতিকেদক, মুরাদনগর
কুমিল্লার মুরাদনগর উপজেলা সদরে গোমতী নদীর ব্রীজের পাটাতন ভেঙে গিয়ে ভোগান্তিতে পড়ে যাত্রী ও চালকরা। খবর পেয়ে ব্রীজের পাটাতন মেরামত করে যানবাহন চলাচল নিশ্চিত করেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক এমপি কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।
জান যায়, গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম মুরাদনগর-ইলিয়টগঞ্জ সড়কের গোমতী সেতুর মাঝখানের দুটি পাটাতনের জয়েন্ট ভেঙে সরে যায়। পাটাতান সরে যাওয়ায় দুইদিন ধরে ঝুঁকি নিয়ে একলেনে যানবাহন চলাচলের কারনে তীব্র যানজটের সৃষ্টি হয়ে ভোগান্তিতে পরে এই সড়কের যাত্রী ও গাড়ীচালকরা।
বিষয়টি মঙ্গলবার বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশ পেলে বিএনপি মনোনীত প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের নির্দেশে ব্রীজটি দ্রুত সচল করার উদ্যোগ নেন। কোনো প্রকার বিলম্ব না করে মঙ্গলবার রাতেই ব্রীজটি মেরামতের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। রাত নয়টায় ব্রীজটির মেরামতের কাজ শেষ হলে ব্রীজের মধ্যদিয়ে যান চলাচল আবার স্বাভাবিক হয়ে উঠে। প্রশংসনীয় এই কাজের জন্য গাড়ীচালক, যাত্রী ও স্থানীয়রা কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
স্থানীয়রা জানান, ২০২৪ সালের ভয়াবহ বন্যার সময় গোমতী সেতু ক্ষতিগ্রস্ত হয়। সেই সময়ও দ্রুত মেরামতের উদ্যোগ নিয়েছিলেন কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। তাদের মানবিক ও দায়িত্বশীল ভূমিকার ফলে তখনও বড় ধরনের দুর্ভোগ থেকে রক্ষা পায় এলাকাবাসী।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ইয়াবাসহ বাংলাদেশে ঢুকে ভারতীয় নাগরিক গ্রেপ্তার
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ইয়াবা নিয়ে বাংলাদেশে...
ব্রাহ্মণপাড়ায় জনতার হাতে আটক ‘দুর্ধর্ষ’ লোকমান, পরে পুলিশের...
স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণপাড়া।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় লোকমান হোসেন খাঁন (৪০) নামের এক ব্যক্তিকে আটক...
কুমিল্লায় কৃষিজমির মাটি কাটার অভিযোগ, ব্যবস্থা চেয়ে কৃষিমন্ত...
আয়েশা আক্তারকুমিল্লার বরুড়া উপজেলার পয়ালগাছা ইউনিয়নের পেড্ডা গ্রামে ড্রেজার মেশিন দিয়ে কৃষিজমি থেকে...
ঢাকায় বাংলাদেশের বিপক্ষে খেলার প্রস্তাব ব্রাজিলের
ভারতের বিপক্ষে ৩ অক্টোবর প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। ম্যাচটি হবে কলকাতার সল্টলেক স্টেডিয়ামে। ঠি...
ইরানের বিরুদ্ধে মার্কিন অর্থনৈতিক চাপ সামরিক ব্যর্থতার ইঙ্গি...
ইরানের ওপর অর্থনৈতিক চাপ আরো বাড়ানোর মার্কিন উদ্যোগকে সামরিক ক্ষেত্রে ব্যর্থতার প্রতিফলন হিসেবে...
অত্যাবশ্যকীয় ১১৭ ওষুধের ৫৭টির সরবরাহ বন্ধ
তিন দশক আগের অত্যাবশ্যকীয় ওষুধনীতিতে ফিরেছে সরকার। কিন্তু ওই তালিকায় থাকা ১১৭টি ওষুধের মধ্যে বর্তমান...