প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 20 Dec 2025, 11:31 PM
জয়পুর সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির ৬১ তম বার্ষিক সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
সমবায়ের দর্শন টেকসই উন্নয়ন " এ প্রতিপাদ্যকে নিয়ে গতকাল সদর দক্ষিণ উপজেলার জয়পুর গ্রামে "জয়পুর সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিঃ" এর ৬১ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ ডিসেম্বর ২৫) সকালে সমিতির প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার সুজন চন্দ্র রায়।
প্রধান অতিথির বক্তব্যে তিনি সমিতির সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে এ সমিতির সফলতা কামনা করেন। এ সমিতির মাধ্যমে সদস্যদের আর্থিক সচ্ছলতা সহ সামাজিক মর্যাদা বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
জয়পুর সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিঃ এর সভাপতি মোঃ খলিলুর রহমান খোকন এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন সদর দক্ষিণ উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ জামাল হোসেন।
এ সময় তিনি তার কার্যকালে এ সমিতির বিরুদ্ধে কোন ধরনের অভিযোগ না পাওয়ায় এ সমিতির সাবেক ও বর্তমান কমিটির সকল সদস্যদের ধন্যবাদ জানান এবং এ সমিতি একদিন সারাদেশের মধ্যে শ্রেষ্ঠ সমবায় সমিতি হিসেবে আত্মপ্রকাশ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
সভায় প্রতিষ্ঠালগ্ন থেকে অদ্য পর্যন্ত মৃত্যুবরন কারী সকল সদস্যদের রুহের মাগফেরাত কামনা করা হয়। অনুষ্ঠানে শিশুদের মাঝে মেধাবিকাশের লক্ষ্যে কবিতা আবৃত্তি, গজল প্রতিযোগিতা, ক্বেরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়াও সমিতির সদস্যদের মাঝে লটারীর মাধ্যমে বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় যুবদল নেতা কাউছারকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা
মাহফুজ নান্টু কুমিল্লা কুমিল্লা সদর উপজেলার গোমতী নদীর উত্তর পাড়ে ছত্রখিল এলাকায় কাউছার নামে এক...
কুমিল্লায় কৃষি মন্ত্রী আদর্শ সদর এবং সদর দক্ষিণ উপজেলার পূজা...
কুমিল্লা জেলা সংবাদদাতা ১৬ অক্টোবরশুক্রবার বিকালে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠানের প্রারম্বে কৃষি, মৎস্য...
বুড়িচংয়ে পুলিশের বিশেষ অভিযান, আটক ৩৭ মুচলেকায় অভিভাবকদের জ...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে পুলিশের বিশেষ অভিযানে কিশোরগ্যাং, মাদকসেবী ও নিয়মিত মামলার আসামিসহ...
বিএসএফের কাছ থেকে দুই পুলিশ সদস্যকে ছাড়িয়ে আনল বিজিবি
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে আটক দু...
লালমাইয়ে নবঘোষিত এনসিপির আহবায়ক কমিটি প্রত্যাখ্যান করে সংবাদ...
নিজেস্ব প্রতিবেদককুমিল্লার লালমাই উপজেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নবঘোষিত আহ্বায়ক কমিটি প্রত্যা...
কুমিল্লা সাংস্কৃতিক জোটের প্রতিবাদ: রবীন্দ্রনাথ এর প্রতিকৃতি...
গতকাল সন্ধ্যায় নগরীর একটি পার্টি সেন্টারে জোট নেতৃবৃন্দের উপস্থিতিতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাক...