প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 22 Dec 2025, 11:46 PM
তিতাসে শাশুড়িকে পানিতে চুবিয়ে হত্যার প্রধান আসামী গ্রেফতার
তিতাস প্রতিনিধি
কুমিল্লার তিতাসের শাশুড়িকে পানিতে চুবিয়ে হত্যার ঘটনায় মূল আসামী জামাল সিকদারকে গ্রেফতার করেে র্যাব-১১। রবিবার রাতে ঢাকার আশুলিয়ার ডেন্ডাবর এলাকা থেকে তাকে গ্রেফতারের পর সোমবার সকালে তাকে তিতাস থানায় হস্তান্তর করে। পরে একই দিন তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।
গ্রেফতারকৃত হত্যা মামলার একমাত্র আসামী জামাল শিকদার শিবপুর গ্রামের মো. দিলু মিয়ার ছেলে। নিহত শাশুড়ি একই গ্রামের মৃত আঃ ছামাদ শিকদারের মেয়ে এবং একই উপজেলার নাগেরচর গ্রামের মৃত মনু মিয়ার স্ত্রী। সে দীর্ঘদিন যাবৎ বাবার বাড়িতে বসবাস করে আসছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন ১০ অক্টোবর সকাল সাড়ে ৭টায় ঘুম থেকে উঠে জামাল দেখতে পায় তার ব্যবহৃত মোবাইলটি রিসেট মারা। বিষয়টি নিয়ে প্রথম তার স্ত্রী রহিমা বেগমকে মারধর করে। এক পর্যায়ে একাদশ শ্রেণিতে পড়ুয়া মেয়ে মারিয়া আক্তার (১৭) প্রতিবাদ করায় পরে মারিয়ার উপর চড়াও হয় বাবা জামাল শিকদার। এতে মারিয়া গুরুত্বর আহত হলে তাৎক্ষণিক তার মা ও ছোট ভাই জিসান তাকে গৌরীপুর গ্রীন ল্যাব হাসপাতালে নিয়ে যায়। এক পর্যায়ে বাপের বাড়িতে থাকা জামালের শাশুড়ি সুফিয়া বেগম (৭০) প্রতিবাদ করলে, তখন ক্ষীপ্ত হয়ে মেয়ের জামাই জামাল তাকে এলোপাতারি কিল-ঘুষি মেরে আহত করে এবং এক পর্যায়ে পাতালি কোলে (পাঁজা কোলে) করে বাড়ির পাশের খালে ফেলে চুবাতে থাকে। সুফিয়া বেগম অজ্ঞান হয়ে গেলে জামাল ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন সুফিয়া বেগমকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। উক্ত ঘটনায় একই দিন নিহতের নাতি বাদী হয়ে তিতাস থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
দীর্ঘ ২ মাস ১২ দিন পর র্যাব গোপন গোয়েন্দা তথ্য, তথ্যপ্রযুক্তির সহায়তা অভিযুক্ত জামাল শিকদারকে ঢাকার আশুলিয়া থানার ডেন্ডাবর এলাকা থেকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও নগদ ১১ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
তিতাস থানার ওসি মোহাম্মদ আরিফ হোসাইন বিষয়টি নিশ্চিত করে র্যাব-১১ এর বরাত দিয়ে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছে। সকল প্রক্রিয়া শেষ করে আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
লিগ আয়োজন করতে বিসিবিকে কোয়াবের চিঠি
এফএনএস স্পোর্টস: দেশের ঘরোয়া ক্রিকেট দীর্ঘদিন ধরে স্থবির হয়ে থাকায় উদ্বেগ ও হতাশা বাড়ছে ক্রিকেটারদের...
দ্বিতীয়বার মা হলেন সোনম কাপুর, ঘরে এলো পুত্রসন্তান
এফএনএস বিনোদন: বলিউড অভিনেত্রী সোনম কাপুর ও ব্যবসায়ী আনন্দ আহুজার পরিবারে নতুন অতিথির আগমন ঘটেছে। রো...
কুমিল্লা যেন ভোজনবিরতির ফাঁদ! ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে রেস্টু...
মো. জাকির হোসেনঢাকা-চট্টগ্রাম মহাসড়ক—দেশের অর্থনীতির প্রাণরেখা, ভ্রমণপিপাসু মানুষের স্বপ্নযাত্রার পথ...
প্রকল্পে অনিয়ম-দুর্নীতি বরদাস্ত করা হবে না-কৃষি মন্ত্রী আম...
আয়েশা আক্তারকৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী হাজী আমিন উর আমিন উর রশিদ বলেছেন, জনগণের প্রকৃত কল্যাণ...
কুমিল্লার লালমাইয়ে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
মাসুদ রানা, কুমিল্লাকুমিল্লার লালমাইয়ে বোনের বাড়িতে যাওয়ার সময় ট্রেন-মোটরসাইকেল সংঘর্ষে মো. সুমন (২৮...
বাইউস্টের স্প্রিং সেশনের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
সংবাদ বিজ্ঞপ্তিবাংলাদেশ সেনাবাহিনীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে পরিচালিত বিশ্ববিদ্যালয় ‘বাংলাদেশ আর্মি ইন...