প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 22 Dec 2025, 11:46 PM
অবৈধভাবে মাটি উত্তোলন ৫০ হাজার টাকা জরিমানা আদায়
মোঃ জাহাঙ্গীর আলম, বরুড়া
কুমিল্লার বরুড়ায় অবৈধ ভাবে মাটি উত্তোলন করায় ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। আজ ২২ ডিসেম্বর সোমবার বিকাল ৪টায় গোপন সংবাদের ভিত্তিতে সরেজমিনে গিয়ে দেখা যায় উপজেলার শিলমুড়ী দক্ষিন ইউনিয়নের লগ্নসার গ্রামে কৃষি জমি নষ্ট করে অবৈধ ভাবে স্কেবেটরের মাধ্যমে মাটি উত্তোলন করে, যার ফলে স্থানীয়দের দাবী গভীর গর্ত হওয়ায় পার্শ্ববর্তী লগ্নসার দাখিল মাদ্রাসা ভবনটি গর্তে বিলীন হওয়ার মত অবস্থা সৃষ্টি হয়েছে। এসময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বরুড়া উপজেলা সহকারী কমিশনার ভুমি আহসান হাফিজ। এসময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫ ধারায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এসময় সংগীয় ফোর্স সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। বরুড়া উপজেলা সহকারী কমিশনার ভুমি আহসান হাফিজ বলেন বরুড়া উপজেলার যে কোন এলাকায় অবৈধ ভাবে ড্রেজার ও স্কেবেটরের বিরুদ্ধে এ অভিযান অভ্যাহত থাকবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ইয়াবাসহ বাংলাদেশে ঢুকে ভারতীয় নাগরিক গ্রেপ্তার
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ইয়াবা নিয়ে বাংলাদেশে...
ব্রাহ্মণপাড়ায় জনতার হাতে আটক ‘দুর্ধর্ষ’ লোকমান, পরে পুলিশের...
স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণপাড়া।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় লোকমান হোসেন খাঁন (৪০) নামের এক ব্যক্তিকে আটক...
কুমিল্লায় কৃষিজমির মাটি কাটার অভিযোগ, ব্যবস্থা চেয়ে কৃষিমন্ত...
আয়েশা আক্তারকুমিল্লার বরুড়া উপজেলার পয়ালগাছা ইউনিয়নের পেড্ডা গ্রামে ড্রেজার মেশিন দিয়ে কৃষিজমি থেকে...
ঢাকায় বাংলাদেশের বিপক্ষে খেলার প্রস্তাব ব্রাজিলের
ভারতের বিপক্ষে ৩ অক্টোবর প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। ম্যাচটি হবে কলকাতার সল্টলেক স্টেডিয়ামে। ঠি...
ইরানের বিরুদ্ধে মার্কিন অর্থনৈতিক চাপ সামরিক ব্যর্থতার ইঙ্গি...
ইরানের ওপর অর্থনৈতিক চাপ আরো বাড়ানোর মার্কিন উদ্যোগকে সামরিক ক্ষেত্রে ব্যর্থতার প্রতিফলন হিসেবে...
অত্যাবশ্যকীয় ১১৭ ওষুধের ৫৭টির সরবরাহ বন্ধ
তিন দশক আগের অত্যাবশ্যকীয় ওষুধনীতিতে ফিরেছে সরকার। কিন্তু ওই তালিকায় থাকা ১১৭টি ওষুধের মধ্যে বর্তমান...